, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

    গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

    ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

    ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি সুবিধা

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি সুবিধা

    বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার

    বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার

    হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    মাদারীপুরে বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা

    মাদারীপুরে বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, উড়ে গেল টিনের চালা

    জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ফের কমে ১০ দিন

    জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ফের কমে ১০ দিন

    প্রিমিয়ার ব্যাংকের আমানত সংগ্রহ ৩ হাজার কোটি টাকা ছাড়াল

    প্রিমিয়ার ব্যাংকের আমানত সংগ্রহ ৩ হাজার কোটি টাকা ছাড়াল

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

কেন বিশ্বের প্রায় ২৫ কোটি খ্রিষ্টান ৭ জানুয়ারিতে বড়দিন উদযাপন করেন

Inam Hassan by Inam Hassan
January 7, 2026
in অন্যান্য সংবাদ
0
কেন বিশ্বের প্রায় ২৫ কোটি খ্রিষ্টান ৭ জানুয়ারিতে বড়দিন উদযাপন করেন

কেন বিশ্বের প্রায় ২৫ কোটি খ্রিষ্টান ৭ জানুয়ারিতে বড়দিন উদযাপন করেন

বিশ্বের বিভিন্ন অঞ্চলে আজ বড়দিন উদযাপন করছেন লক্ষ লক্ষ খ্রিষ্টান। পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দেশগুলো যেমন ফিলিস্তিন ও মিসরে এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। বড়দিন যিশু খ্রিষ্টের জন্মদিন স্মরণে পালিত হয়, যিনি বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন।

তবে বিশ্বের প্রায় ২৫ কোটি খ্রিষ্টানের কাছে বড়দিনের মূল তারিখ ২৫ ডিসেম্বর নয়, বরং ৭ জানুয়ারি। এই পার্থক্যের কারণ যিশুর জন্মদিন নিয়ে মতভেদ নয়, বরং ক্যালেন্ডার ব্যবহারের ভিন্নতা।

এই বিভাজনের সূত্রপাত হয় ১৫৮২ সালে। সে সময় রোমান ক্যাথলিক চার্চের তৎকালীন প্রধান পোপ গ্রেগরি ত্রয়োদশ জুলিয়ান ক্যালেন্ডারের পরিবর্তে নতুন গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালুর সিদ্ধান্ত নেন। জুলিয়ান ক্যালেন্ডার সূর্য বছরের দৈর্ঘ্য সামান্য বেশি ধরে নেওয়ায় ধীরে ধীরে ঋতু ও তারিখের মধ্যে অসামঞ্জস্য তৈরি হচ্ছিল।

জুলিয়ান ক্যালেন্ডারে প্রতি ১২৮ বছরে একদিনের হিসাব গরমিল হয়, অন্যদিকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে সেই ভুল হয় প্রায় তিন হাজার বছরেরও বেশি সময় পরে। সময়ের এই ব্যবধান সামাল দিতে তখন ১০ দিন বাদ দিয়ে নতুন ক্যালেন্ডার কার্যকর করা হয়।

বিশ্বের বেশিরভাগ দেশ ও খ্রিষ্টান সম্প্রদায় গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করলেও অনেক অর্থোডক্স ও পূর্বাঞ্চলীয় খ্রিষ্টান চার্চ ঐতিহ্য রক্ষার জন্য জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার চালু রাখে। ফলে বর্তমানে জুলিয়ান ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে ১৩ দিন পিছিয়ে রয়েছে। এর অর্থ হলো, জুলিয়ান ক্যালেন্ডারের ২৫ ডিসেম্বর আধুনিক ক্যালেন্ডারে পড়ে ৭ জানুয়ারি।

এই ধারা অব্যাহত থাকলে ২১০১ সাল থেকে অর্থোডক্স বড়দিন ৮ জানুয়ারিতে সরে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বে আনুমানিক ২৩০ কোটি খ্রিষ্টানের মধ্যে প্রায় ২০০ কোটি ২৫ ডিসেম্বর বড়দিন পালন করেন। এর মধ্যে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং কিছু অর্থোডক্স সম্প্রদায় রয়েছে। বাকি প্রায় ২৫ থেকে ৩০ কোটি খ্রিষ্টান, মূলত অর্থোডক্স ও কপটিক সম্প্রদায়ের মানুষ, ৭ জানুয়ারিতে বড়দিন পালন করেন। এই দিনটিকে অনেক সময় পুরোনো বড়দিন বলেও উল্লেখ করা হয়।

৭ জানুয়ারিতে বড়দিন উদযাপনকারী উল্লেখযোগ্য গোষ্ঠীর মধ্যে রয়েছে রুশ অর্থোডক্স চার্চ, সার্বিয়ান ও জর্জিয়ান অর্থোডক্স চার্চ, মিসরের কপটিক অর্থোডক্স চার্চ এবং ইথিওপিয়া ও ইরিত্রিয়ার অর্থোডক্স চার্চ।

ইউক্রেনে ঐতিহ্যগতভাবে বড়দিন ৭ জানুয়ারিতে পালিত হলেও ২০২৩ সালে সরকারিভাবে ছুটি ২৫ ডিসেম্বরে সরিয়ে নেওয়া হয়। তবে দেশটির অনেক মানুষ এখনো জানুয়ারির তারিখেই ধর্মীয়ভাবে বড়দিন উদযাপন করেন। গ্রিস, রোমানিয়া ও বুলগেরিয়ার মতো কয়েকটি অর্থোডক্স প্রধান দেশও ইতিহাসের বিভিন্ন সময়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ২৫ ডিসেম্বর বড়দিন পালনের সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে বেলারুশ ও মলদোভায় ২৫ ডিসেম্বর ও ৭ জানুয়ারি উভয় দিনই বড়দিনের ছুটি রয়েছে, যাতে বিভিন্ন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ তাদের বিশ্বাস অনুযায়ী উৎসব পালন করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, বড়দিনের এই তারিখগত পার্থক্য মূলত ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও ক্যালেন্ডার ব্যবস্থার বিবর্তনের ফল, বিশ্বাসগত কোনো বিরোধের নয়।

Tags: ৭ জানুয়ারিখ্রিষ্টানবড়দিন
Previous Post

জকসু নির্বাচন: আরও দুই কেন্দ্রের ফল প্রকাশ, শিবির সমর্থিত প্রার্থীদের এগিয়ে থাকা

Next Post

মাদুরো বললেন তিনি যুদ্ধ বন্দী: কেন তা গুরুত্বপূর্ণ

Inam Hassan

Inam Hassan

Related Posts

অন্য কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করছে না তো?
প্রযুক্তি

অন্য কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করছে না তো?

July 29, 2026
0
নিজের মতো এআই ভিডিও মেকিংয়ে গুগলের ম্যাজিক
প্রযুক্তি

নিজের মতো এআই ভিডিও মেকিংয়ে গুগলের ম্যাজিক

July 29, 2026
0
স্মার্টওয়াচের বিকল্প স্মার্ট রিং, যেভাবে কাজ করে
প্রযুক্তি

স্মার্টওয়াচের বিকল্প স্মার্ট রিং, যেভাবে কাজ করে

July 29, 2026
0
নিরাপত্তা উদ্বেগে নতুন চীনা হিউম্যানয়েড রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
অন্যান্য সংবাদ

নিরাপত্তা উদ্বেগে নতুন চীনা হিউম্যানয়েড রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

July 29, 2026
0
ভ্রমণে নিম্নমানের ট্রাভেল অ্যাডাপ্টার ব্যবহারে প্রাণঘাতী ঝুঁকি, সতর্কবার্তা বিশেষজ্ঞদের
অন্যান্য সংবাদ

ভ্রমণে নিম্নমানের ট্রাভেল অ্যাডাপ্টার ব্যবহারে প্রাণঘাতী ঝুঁকি, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

July 29, 2026
0
অনলাইন প্রতারণা কেন্দ্র হয়ে উঠছে মানবপাচারের দ্রুত বিস্তারমান মাধ্যম, সতর্ক করল আইওএম
অন্যান্য সংবাদ

অনলাইন প্রতারণা কেন্দ্র হয়ে উঠছে মানবপাচারের দ্রুত বিস্তারমান মাধ্যম, সতর্ক করল আইওএম

July 29, 2026
0
Next Post
মাদুরো বললেন তিনি যুদ্ধ বন্দী: কেন তা গুরুত্বপূর্ণ

মাদুরো বললেন তিনি যুদ্ধ বন্দী: কেন তা গুরুত্বপূর্ণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • সুদানের যুদ্ধ থেকে পালিয়ে চাদে পানির সংকটে শরণার্থীরা, বাড়ছে মানবিক দুর্ভোগ
  • ভিন্ন এক রূপে মিম!
  • অন্য কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করছে না তো?
  • বাধ্যতামূলক সামরিক সেবা ফিরিয়ে আনার চিন্তায় জার্মানি, মতভেদ তরুণদের মধ্যে
  • গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025