দেশের দুই বিভাগের নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (২৭ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের রাত ১টা পর্যন্ত দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কি. মি বেগে অস্থায়ীভাবে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ২ নম্বর (পুন:) ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।















