ইরান ও ওই অঞ্চলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে সামরিক উত্তেজনা। এতে বেসামরিক নাগরিক, স্কু ও হাসপাতালে হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক বিশেষ প্রতিনিধি ভানেসা ফ্রেজিয়ার এবং শিশুদের প্রতি সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিনিধি নাজাত মাআলা এম’জিদ যৌথ বিবৃতিতে বলেন, আমরা নাগরিক, সহনশীল অবকাঠামো, স্কুল এবং হাসপাতালের ওপর হামলায় গভীরভাবে উদ্বিগ্ন।
স্কুল এবং হাসপাতালকে কখনোই আক্রমণ করা উচিত নয়। তারা অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বান জানিয়ে বলেন, সর্বোচ্চ সংযম অপরিহার্য এবং সব সময় সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইন মেনে চলা নিশ্চিত করতে হবে।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, মিনাবে এক প্রাথমিক স্কুলে হামলায় কমপক্ষে ১৬৫ জন নিহত হয়েছে। দেশে নয়টি হাসপাতাল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
















