, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    ডিজিএফআইয়ের বন্দিশালা’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি

    ডিজিএফআইয়ের বন্দিশালা’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি

    শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে যা বলল ভারত

    শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে যা বলল ভারত

    পোকার হানায় দুশ্চিন্তার ভাঁজ, তবুও আখের বাম্পার ফলনের আশা

    পোকার হানায় দুশ্চিন্তার ভাঁজ, তবুও আখের বাম্পার ফলনের আশা

    দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    পদ্মার পাড় ধসে নদীতে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

    পদ্মার পাড় ধসে নদীতে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

    বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    নোয়াখালীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

    নোয়াখালীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

    সিলেটে বিমানে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে ৪ শতাধিক যাত্রী

    সিলেটে বিমানে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে ৪ শতাধিক যাত্রী

    ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

    ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

এপস্টিনের বিরুদ্ধে অভিযোগ চাপা দিতে ধনকুবের গণমাধ্যম মালিককে চাপ, নথিতে নতুন তথ্য

Inam Hassan by Inam Hassan
February 10, 2026
in আন্তর্জাতিক সংবাদ
0
এপস্টিনের বিরুদ্ধে অভিযোগ চাপা দিতে ধনকুবের গণমাধ্যম মালিককে চাপ, নথিতে নতুন তথ্য

মার্কিন বিচার বিভাগের সদ্য প্রকাশিত নথিতে উঠে এসেছে, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন নিজের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগের সংবাদ প্রকাশ ঠেকাতে এক প্রভাবশালী ধনকুবের গণমাধ্যম মালিককে চাপ দিয়েছিলেন।

নথি অনুযায়ী, এপস্টিন ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ককে দেহব্যবসায় প্রলুব্ধ করার দায়ে দণ্ডিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদন প্রভাবিত করতে চেষ্টা করেন। এ জন্য তিনি ওই পত্রিকার তৎকালীন মালিক, কানাডীয়–আমেরিকান ধনকুবের মর্টিমার জাকারম্যানের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ককে কাজে লাগান।

নথিতে বলা হয়, এপস্টিনের অনুরোধের পর ডেইলি নিউজ প্রথমে প্রতিবেদন প্রকাশে দেরি করে এবং পরে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাদ দেয়, যেগুলো এপস্টিন নিজে প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিলেন।

২০০৯ সালের ৯ অক্টোবরের এক ই–মেইলে এপস্টিন জাকারম্যানকে ডেইলি নিউজের প্রশ্নের জন্য একটি ‘প্রস্তাবিত উত্তর’ পাঠান। সেখানে তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তাঁর সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। উল্লেখ্য, ম্যাক্সওয়েল বর্তমানে শিশু যৌন পাচারের দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

ডেইলি নিউজের তৎকালীন সাংবাদিক জর্জ রাশ যে অভিযোগগুলো এপস্টিন ও ম্যাক্সওয়েলের কাছে তুলেছিলেন, তার মধ্যে ছিল ‘জেন ডো নম্বর ১০২’ নামে পরিচিত এক অপ্রাপ্তবয়স্ককে নিয়মিত যৌন নিপীড়ন এবং একাধিক নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ। আরও বলা হয়েছিল, ম্যাক্সওয়েল শত শত মেয়ের তথ্যভান্ডার পরিচালনা করতেন এবং এপস্টিনের বাসায় যাতায়াতকারী মেয়েদের সময়সূচি দেখভাল করতেন।

এপস্টিন তাঁর পাঠানো প্রস্তাবিত উত্তরে দাবি করেন, ওই কিশোরীর সঙ্গে কোনো যৌন সম্পর্ক হয়নি এবং তিনি নাকি জবানবন্দিতে নিজেকে অল্প বয়স থেকেই এসকর্ট ও ম্যাসাজ পার্লারের কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন। তিনি এসব অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার বলে উল্লেখ করেন।

একই দিনে জাকারম্যান ই–মেইলে এপস্টিনকে জানান, ডেইলি নিউজে প্রতিবেদনটি নিয়ে ‘তীব্র আপত্তির মধ্যেই বড় ধরনের সম্পাদনা’ চলছে। এর জবাবে এপস্টিন লেখেন, সম্ভব হলে ঘিসলেন ম্যাক্সওয়েলের নামটি বাদ দিতে।

শেষ পর্যন্ত ২০০৯ সালের ১৯ ডিসেম্বর ডেইলি নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে এপস্টিনের সঙ্গে এক অভিযোগকারীর গোপন অর্থনৈতিক সমঝোতার কথা বলা হয়। প্রতিবেদনে এপস্টিনের বিরুদ্ধে একাধিক মামলার উল্লেখ থাকলেও ম্যাক্সওয়েল বা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কথা বলা হয়নি।

ডেইলি নিউজ ছাড়ার পর সাংবাদিক জর্জ রাশ নিশ্চিত করেছেন, এপস্টিন সত্যিই জাকারম্যানকে প্রভাবিত করে খবরটি চাপা দিতে বা নিজের পক্ষে ঘুরিয়ে দিতে চেষ্টা করেছিলেন। তবে রাশ বলেন, জাকারম্যান কখনোই প্রতিবেদন পুরোপুরি বাতিল করতে বলেননি। যদিও আইনগত ঝুঁকির কথা বিবেচনা করে ম্যাক্সওয়েলের নাম বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

নথিতে আরও উঠে এসেছে, জাকারম্যান ও এপস্টিনের সম্পর্ক দুই দশকের বেশি পুরোনো। ২০০৫ সালে একটি বিনোদন সাময়িকী পুনরায় চালুর উদ্যোগে তাঁরা একসঙ্গে কাজ করেন। পরে জাকারম্যান নিজের সম্পত্তি বণ্টন পরিকল্পনা নিয়েও এপস্টিনের পরামর্শ নেন এবং তাঁর আর্থিক তথ্য পর্যন্ত শেয়ার করেন।

২০১৩ সালে এপস্টিন জাকারম্যানের সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত সেবার জন্য কোটি কোটি ডলারের প্রস্তাব দেন বলেও নথিতে উল্লেখ রয়েছে। ই–মেইলগুলোতে দেখা যায়, জাকারম্যান এপস্টিনের আর্থিক দক্ষতাকে গুরুত্বের সঙ্গে দেখতেন এবং তাঁকে একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও বিবেচনা করতেন।

যদিও মর্টিমার জাকারম্যানের বিরুদ্ধে এপস্টিনের অপরাধে জড়িত থাকার কোনো অভিযোগ নেই, নতুন প্রকাশিত নথিগুলো এপস্টিনের প্রভাব খাটানোর কৌশল এবং ক্ষমতাবানদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Previous Post

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: বাংলাদেশের পণ্যে শুল্ক ১৯ শতাংশ নির্ধারণ

Next Post

যুদ্ধের ক্ষত কাটিয়ে আলেপ্পোতে ফিরতে সিরীয়দের কী লাগবে?

Inam Hassan

Inam Hassan

Related Posts

মৃত্যুর ৩০ বছর পর এভারেস্টে জমে থাকা ‘গ্রিন বুটস’ বাড়ি ফিরবেন?
আন্তর্জাতিক সংবাদ

মৃত্যুর ৩০ বছর পর এভারেস্টে জমে থাকা ‘গ্রিন বুটস’ বাড়ি ফিরবেন?

August 8, 2026
0
হানি ট্র্যাপে ভারতের বায়ুসেনা, তথ্য পাচার
আন্তর্জাতিক সংবাদ

হানি ট্র্যাপে ভারতের বায়ুসেনা, তথ্য পাচার

August 8, 2026
0
তাইওয়ানের বাণিজ্য অফিস বন্ধ করল পাপুয়া নিউগিনি, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত
আন্তর্জাতিক সংবাদ

তাইওয়ানের বাণিজ্য অফিস বন্ধ করল পাপুয়া নিউগিনি, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত

August 7, 2026
0
পানামা খালের নিরাপত্তা জোরদারে বহুজাতিক মহড়া ‘প্যানাম্যাক্স’
আন্তর্জাতিক সংবাদ

পানামা খালের নিরাপত্তা জোরদারে বহুজাতিক মহড়া ‘প্যানাম্যাক্স’

August 7, 2026
0
ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্রীকরণে সময়সীমা ঘিরে চাপে ইরাক সরকার
আন্তর্জাতিক সংবাদ

ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্রীকরণে সময়সীমা ঘিরে চাপে ইরাক সরকার

August 7, 2026
0
পিকেকে নিরস্ত্রীকরণে আইনি কাঠামো সংসদে, তুরস্কে চার দশকের সংঘাতের অবসানের উদ্যোগ
আন্তর্জাতিক সংবাদ

পিকেকে নিরস্ত্রীকরণে আইনি কাঠামো সংসদে, তুরস্কে চার দশকের সংঘাতের অবসানের উদ্যোগ

August 7, 2026
0
Next Post
যুদ্ধের ক্ষত কাটিয়ে আলেপ্পোতে ফিরতে সিরীয়দের কী লাগবে?

যুদ্ধের ক্ষত কাটিয়ে আলেপ্পোতে ফিরতে সিরীয়দের কী লাগবে?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • মৃত্যুর ৩০ বছর পর এভারেস্টে জমে থাকা ‘গ্রিন বুটস’ বাড়ি ফিরবেন?
  • হানি ট্র্যাপে ভারতের বায়ুসেনা, তথ্য পাচার
  • পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আমিরাতে ছুটি ঘোষণা
  • ডিজিএফআইয়ের বন্দিশালা’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি
  • Top Onky Fans: Exclusive Content, Privacy & Mobile Access Guide

Recent Comments

No comments to show.

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025