, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    ডিজিএফআইয়ের বন্দিশালা’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি

    ডিজিএফআইয়ের বন্দিশালা’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি

    শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে যা বলল ভারত

    শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে যা বলল ভারত

    পোকার হানায় দুশ্চিন্তার ভাঁজ, তবুও আখের বাম্পার ফলনের আশা

    পোকার হানায় দুশ্চিন্তার ভাঁজ, তবুও আখের বাম্পার ফলনের আশা

    দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    পদ্মার পাড় ধসে নদীতে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

    পদ্মার পাড় ধসে নদীতে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

    বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    নোয়াখালীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

    নোয়াখালীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

    সিলেটে বিমানে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে ৪ শতাধিক যাত্রী

    সিলেটে বিমানে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে ৪ শতাধিক যাত্রী

    ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

    ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: বাংলাদেশের পণ্যে শুল্ক ১৯ শতাংশ নির্ধারণ

Inam Hassan by Inam Hassan
February 10, 2026
in দেশীয় সংবাদ
0
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: বাংলাদেশের পণ্যে শুল্ক ১৯ শতাংশ নির্ধারণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশের পণ্যে শুল্কহার কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সোমবার দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। এতে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত কিছু টেক্সটাইল ও পোশাকপণ্যে বিশেষ ছাড়ের সুবিধাও রাখা হয়েছে, যদি সেগুলোতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করা হয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানান, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি কিছু টেক্সটাইল ও পোশাকপণ্যের জন্য শূন্য পাল্টা শুল্ক সুবিধা চালুর একটি ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এর বিনিময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শিল্প ও কৃষিপণ্যের জন্য উল্লেখযোগ্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দিতে সম্মত হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে রাসায়নিক দ্রব্য, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি, মোটরযান ও যন্ত্রাংশ, সয়াবিন ও দুগ্ধজাত পণ্য, গরু ও মুরগির মাংস, বাদাম ও ফলমূল।

এ ছাড়া বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যানবাহন নিরাপত্তা ও নির্গমন মানদণ্ড গ্রহণ করবে, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার সনদ স্বীকৃতি দেবে এবং পুনঃনির্মিত পণ্যের আমদানিতে থাকা বিধিনিষেধ তুলে নেবে।

চুক্তিতে সাম্প্রতিক ও ভবিষ্যৎ বাণিজ্যিক সমঝোতার কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উড়োজাহাজ ক্রয়, প্রায় ৩৫০ কোটি ডলারের মার্কিন কৃষিপণ্য আমদানি এবং আগামী ১৫ বছরে আনুমানিক ১ হাজার ৫০০ কোটি ডলারের জ্বালানি পণ্য কেনার পরিকল্পনা।

মুহাম্মদ ইউনূস বলেন, গত বছরের এপ্রিল থেকে শুরু হওয়া প্রায় নয় মাসের আলোচনার ফলেই এই চুক্তি সম্ভব হয়েছে। পাশাপাশি বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকার রক্ষা এবং পরিবেশ সুরক্ষা জোরদারের অঙ্গীকারও করেছে।

গত আগস্টে যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে প্রস্তাবিত ৩৭ শতাংশ শুল্ক কমিয়ে বাংলাদেশের জন্য ২০ শতাংশ নির্ধারণ করেছিল। নতুন চুক্তিতে তা আরও কমে ১৯ শতাংশে নামায় পোশাক খাত বড় ধরনের স্বস্তি পেয়েছে।

বাংলাদেশের তৈরি পোশাক খাত দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে, এতে কর্মসংস্থান হয়েছে প্রায় ৪০ লাখ মানুষের এবং মোট দেশজ উৎপাদনে এর অবদান প্রায় ১০ শতাংশ।

১৯ শতাংশ শুল্কহারে বাংলাদেশ এখন প্রতিবেশী ভারতের সঙ্গে প্রায় সমান অবস্থানে প্রতিযোগিতা করতে পারবে। ভারতের জন্য শুল্কহার নির্ধারিত হয়েছে ১৮ শতাংশ। এর আগে উচ্চ শুল্কের কারণে বাংলাদেশি রপ্তানিকারকেরা ক্রেতা হারানোর আশঙ্কায় ছিলেন, যা নতুন চুক্তিতে অনেকটাই কেটে গেছে।

এরই মধ্যে বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দেশটি একটি অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত হচ্ছে।

Previous Post

জামায়াত নেতার গর্ভবতী স্ত্রীর পেটে লাথি সভ্যতার জঘন্যতম কলঙ্ক

Next Post

এপস্টিনের বিরুদ্ধে অভিযোগ চাপা দিতে ধনকুবের গণমাধ্যম মালিককে চাপ, নথিতে নতুন তথ্য

Inam Hassan

Inam Hassan

Related Posts

ডিজিএফআইয়ের বন্দিশালা’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি
দেশীয় সংবাদ

ডিজিএফআইয়ের বন্দিশালা’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি

August 8, 2026
0
শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে যা বলল ভারত
দেশীয় সংবাদ

শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে যা বলল ভারত

August 8, 2026
0
পোকার হানায় দুশ্চিন্তার ভাঁজ, তবুও আখের বাম্পার ফলনের আশা
দেশীয় সংবাদ

পোকার হানায় দুশ্চিন্তার ভাঁজ, তবুও আখের বাম্পার ফলনের আশা

August 6, 2026
0
দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ
দেশীয় সংবাদ

দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

August 6, 2026
0
পদ্মার পাড় ধসে নদীতে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ
দেশীয় সংবাদ

পদ্মার পাড় ধসে নদীতে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

August 6, 2026
0
বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশীয় সংবাদ

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

August 4, 2026
0
Next Post
এপস্টিনের বিরুদ্ধে অভিযোগ চাপা দিতে ধনকুবের গণমাধ্যম মালিককে চাপ, নথিতে নতুন তথ্য

এপস্টিনের বিরুদ্ধে অভিযোগ চাপা দিতে ধনকুবের গণমাধ্যম মালিককে চাপ, নথিতে নতুন তথ্য

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • মৃত্যুর ৩০ বছর পর এভারেস্টে জমে থাকা ‘গ্রিন বুটস’ বাড়ি ফিরবেন?
  • হানি ট্র্যাপে ভারতের বায়ুসেনা, তথ্য পাচার
  • পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আমিরাতে ছুটি ঘোষণা
  • ডিজিএফআইয়ের বন্দিশালা’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি
  • Top Onky Fans: Exclusive Content, Privacy & Mobile Access Guide

Recent Comments

No comments to show.

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025