সন্ধ্যা ৭:২৭, রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

    দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

৩৮৯ জনের বাবা একজন!

Correspondent 2 by Correspondent 2
ফেব্রুয়ারি ৩, ২০২৬
in আন্তর্জাতিক সংবাদ
0
৩৮৯ জনের বাবা একজন!

এক জন মানুষের নামের পাশে ৩৮৯ জন ভোটারকে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে। একই ব্যক্তিকে পিতা হিসেবে উল্লেখ করেছেন ওই ৩৮৯ জন। বাস্তবে ও বৈজ্ঞানিক দিক থেকে এমন ঘটনা অসম্ভব বলেই মনে করছে নির্বাচন কমিশন। 

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এই অস্বাভাবিক তথ্য উঠে এসেছে। রাজ্যের এসআইআর মামলা নিয়ে সুপ্রিমকোর্টে হলফনামা জমা দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে নির্বাচন কমিশন।

আগামী বুধবার সুপ্রিমকোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তার আগে কেন বিপুল সংখ্যক ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে তার ব্যাখ্যা দিতে শীর্ষ আদালতে হলফনামা জমা দেয় কমিশন। সেই হলফনামাতেই উঠে এসেছে ভোটার তালিকার একাধিক গুরুতর অসঙ্গতির কথা। নথি অনুযায়ী বীরভূম জেলার নানুর বিধানসভা এলাকায় এক জন ভোটারের সঙ্গে ৩৮৯ ভোটারকে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে। ওই সব ভোটার একই ব্যক্তিকে নিজের পিতা হিসেবে নথিভুক্ত করেছেন। কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী এক জন মানুষের এত সন্তান থাকা বাস্তবে অসম্ভব। শুধু বীরভূম নয় রাজ্যের আরও একাধিক জেলায় একই ধরনের অস্বাভাবিক তথ্য মিলেছে। হাওড়ার সাঁকরাইলে এক জনকে অভিভাবক হিসেবে দেখানো হয়েছে ৩১০ ভোটারের ক্ষেত্রে। মুর্শিদাবাদে ১৯৯ জন দার্জিলিঙে ১৫২ জন জলপাইগুড়ির নাগরাকাটায় ১২০ জন এবং আসানসোলে ১৭০ ভোটার একই ব্যক্তিকে নিজের অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন।

নির্বাচন কমিশনের মতে, এই সব তথ্য বাস্তব এবং বৈজ্ঞানিকভাবে অসম্ভব। কমিশনের ভাষায় এমন অসঙ্গতি ভোটার তালিকায় বড়সড় গরমিল অথবা তথ্যগত ত্রুটির ইঙ্গিত দেয়। তাই এই সব ক্ষেত্রে আলাদা করে যাচাই করা প্রয়োজন।

হলফনামায় কমিশন জানিয়েছে, দার্জিলিং আসানসোল মেমারি বীরভূমের নানুর মুর্শিদাবাদ কান্দি জলপাইগুড়ির নাগরাকাটা ও ক্রান্তি পূর্ব মেদিনীপুরের মুগবেড়িয়া এবং হাওড়ার সাঁকরাইল এলাকায় এই ধরনের ঘটনা বেশি সংখ্যায় ধরা পড়েছে। 

কমিশনের তথ্য অনুযায়ী, ছয় জনের বেশি সন্তানের ঘটনা পাওয়া গিয়েছে দুই লাখ ছয় হাজারেরও বেশি ক্ষেত্রে। ১০ জনের বেশি সন্তানের তথ্য মিলেছে আট হাজার ৬৮২ ভোটারের নথিতে। আরও উদ্বেগজনক ভাবে ৫০ জনের বেশি সন্তানের ঘটনা ধরা পড়েছে ১০টি ক্ষেত্রে এবং একশ জনের বেশি সন্তানের ঘটনা পাওয়া গিয়েছে সাতটি ক্ষেত্রে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল দুটি ক্ষেত্রে এক জন ভোটারের সঙ্গে দুইশোর বেশি ভোটার যুক্ত থাকার তথ্য মিলেছে। 

কমিশনের মতে, এই সব তথ্য ভোটার তালিকায় লজিক্যাল ডিসক্রিপ্যান্সি বা তথ্যগত অসঙ্গতির স্পষ্ট প্রমাণ। এই কারণেই যেখানে ছয় জন বা তার বেশি ভোটার একজন ব্যক্তির সঙ্গে সন্তান বা প্রজেনি হিসেবে যুক্ত সেখানে সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের মাধ্যমে নোটিস জারি করে শুনানির ব্যবস্থা করা হয়েছে।

কমিশন সূত্রে খবর,  এখনও পর্যন্ত আনম্যাপড এবং তথ্যগত অসঙ্গতি থাকা এক কোটি ৫১ লাখের বেশি ভোটারের শুনানির নোটিস জেনারেট করা হয়েছে। এর মধ্যে ছয় জনের বেশি সন্তান সংক্রান্ত অসঙ্গতির কারণে প্রায় ২০ লাখ ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে।এই প্রেক্ষাপটেই পশ্চিমবঙ্গের এসআইআর পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই তৃণমূলের পক্ষ থেকে সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন আলাদা করে মামলা করেছিলেন। 

আগামীকাল বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামার পর এই শুনানি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

ভোটার তালিকার এই বিপুল অসঙ্গতি রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এখন সুপ্রিমকোর্টের পর্যবেক্ষণ এবং নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছে প্রশাসন এবং রাজনৈতিক মহল।

Tags: পশ্চিমবঙ্গ
Previous Post

তেল সরবরাহ বন্ধের হুমকির মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের কথা জানাল কিউবা

Next Post

স্পেসএক্স ও এক্সএআই একীভূত করলেন মাস্ক, মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারের পরিকল্পনা

Correspondent 2

Correspondent 2

Related Posts

প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ
আন্তর্জাতিক সংবাদ

প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ

জুন ১০, ২০২৬
0
যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ
আন্তর্জাতিক সংবাদ

যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ

জুন ১০, ২০২৬
0
জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান
আন্তর্জাতিক সংবাদ

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান

জুন ১০, ২০২৬
0
ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল
আন্তর্জাতিক সংবাদ

ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল

জুন ১০, ২০২৬
0
ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
আন্তর্জাতিক সংবাদ

ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

জুন ১০, ২০২৬
0
যথাযথ লাইসেন্স ছাড়াই ১৭ বছর উড়োজাহাজ পরিচালনার অভিযোগ, সাবেক পাইলট গ্রেপ্তার
আন্তর্জাতিক সংবাদ

যথাযথ লাইসেন্স ছাড়াই ১৭ বছর উড়োজাহাজ পরিচালনার অভিযোগ, সাবেক পাইলট গ্রেপ্তার

জুন ১০, ২০২৬
0
Next Post
স্পেসএক্স ও এক্সএআই একীভূত করলেন মাস্ক, মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারের পরিকল্পনা

স্পেসএক্স ও এক্সএআই একীভূত করলেন মাস্ক, মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারের পরিকল্পনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ
  • যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ
  • জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান
  • ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল
  • ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025