রাত ৩:১৫, রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    শাহজালালের রানওয়েতে অদৃশ্য আতঙ্ক: ভিটিএস ফাঁকি দিচ্ছে এয়ারলাইনসগুলো, ঝুঁকিতে আকাশপথ!

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

    দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

সামরিক সক্ষমতা বাড়ালে বাংলাদেশের দিকে তাকানোর আগে দুবার ভাববে ভারত

Correspondent 2 by Correspondent 2
জানুয়ারি ২৪, ২০২৬
in আন্তর্জাতিক সংবাদ
0
সামরিক সক্ষমতা বাড়ালে বাংলাদেশের দিকে তাকানোর আগে দুবার ভাববে ভারত

ঢাকা–ইসলামাবাদ সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ, বলছেন পাকিস্তানি নিরাপত্তা বিশ্লেষক

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও আঞ্চলিক ভূরাজনীতির গুরুত্ব বিবেচনায় সামরিক সক্ষমতা জোরদার করা জরুরি। সামরিক শক্তি বাড়লে বাংলাদেশের দিকে তাকানোর আগে ভারত অন্তত দুইবার ভাববে—এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রখ্যাত নিরাপত্তা ও ভূরাজনৈতিক বিশ্লেষক ইকরাম সেহগাল।

পাকিস্তানের বিশিষ্ট নিরাপত্তা ও ভূরাজনৈতিক বিশ্লেষক ইকরাম সেহগাল বলেছেন, ভৌগোলিক অবস্থান ও আঞ্চলিক বাস্তবতায় বাংলাদেশ বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারতের তুলনায় বাংলাদেশ এখন তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে। তবে জাতীয় নিরাপত্তা আরও সুসংহত করতে সামরিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয়।

সম্প্রতি পাকিস্তান সফররত বাংলাদেশি গণমাধ্যম প্রতিনিধিদলের সঙ্গে ইসলামাবাদে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় তিনি বলেন, বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়লে ভারত বাংলাদেশের দিকে তাকানোর আগে অন্তত দুইবার ভাবতে বাধ্য হবে।

ইকরাম সেহগাল বলেন, শিলিগুড়ি করিডোরের কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা অত্যন্ত নাজুক। এ বাস্তবতায় বাংলাদেশের জন্য শক্তিশালী সামরিক কাঠামো কেবল প্রতিরক্ষার বিষয় নয়, বরং আঞ্চলিক ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ উপাদান।

বাংলাদেশকে প্রয়োজনীয় সামরিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, পারস্পরিক প্রশিক্ষণ বিনিময়সহ সামরিক ক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে পাকিস্তান। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের সামরিক নেতৃত্ব বরাবরই দক্ষ ও দায়িত্বশীল ভূমিকা রেখে এসেছে।

আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাসী তৎপরতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। এসব তৎপরতার পেছনে কারা জড়িত, তা নতুন করে বলার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা–ইসলামাবাদ সম্পর্ক প্রসঙ্গে ইকরাম সেহগাল বলেন, জুলাই অভ্যুত্থানের পর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার একটি বাস্তব সুযোগ তৈরি হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে এই সম্পর্ক এগিয়ে নিতে হবে। তিনি বলেন, ‘দুই দেশ এক জাতি’—এই ধারণা ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি হতে পারে, যদিও তা বাস্তবায়ন চ্যালেঞ্জিং।

তার মতে, এই ধারণা বাস্তবায়নের জন্য ভিসা ব্যবস্থা সহজ করা, অবাধ বাণিজ্য চালু করা, শুল্কমুক্ত বাণিজ্য এবং আর্থিক লেনদেন সহজ করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রয়োজন। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধান জরুরি।

একাত্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় যা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক এবং ভয়াবহ। তবে ভবিষ্যতের পথে এগোতে হলে অতীতের বেদনাকে ধারণ করেই সামনে এগোতে হবে। বাংলাদেশের জনগণের কষ্ট পাকিস্তানের জনগণকেও ভাগ করে নিতে হবে।

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া বাংলাদেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটাবে।

সার্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের অসহযোগিতার কারণে আঞ্চলিক সংস্থাটি কার্যত অচল হয়ে আছে। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সার্ককে কার্যকর করা ছাড়া বিকল্প নেই। ভবিষ্যতে পরিস্থিতির পরিবর্তন হলে ভারতও তার ভুল বুঝতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের সঙ্গে নিজের আবেগময় সম্পর্কের কথা তুলে ধরে ইকরাম সেহগাল বলেন, তার শৈশব ও কৈশোর কেটেছে আজকের বাংলাদেশের মাটিতে। কুমিল্লা, সিলেট ও ঢাকায় তার স্মৃতিবহ দিন কাটানোর কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের প্রতি তার আবেগ ও দায়বদ্ধতা ব্যক্তিগত ও গভীর।

Tags: পাকিস্তানবাংলাদেশভারতভূরাজনীতিসামরিক সক্ষমতা
Previous Post

নির্বাচনের আগে তিন জেলায় ভ্রমণ না করার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

Next Post

ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সবার নিরাপদ আবাসভূমি: প্রধান উপদেষ্টা

Correspondent 2

Correspondent 2

Related Posts

প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ
আন্তর্জাতিক সংবাদ

প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ

জুন ১০, ২০২৬
0
যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ
আন্তর্জাতিক সংবাদ

যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ

জুন ১০, ২০২৬
0
জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান
আন্তর্জাতিক সংবাদ

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান

জুন ১০, ২০২৬
0
ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল
আন্তর্জাতিক সংবাদ

ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল

জুন ১০, ২০২৬
0
ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
আন্তর্জাতিক সংবাদ

ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

জুন ১০, ২০২৬
0
যথাযথ লাইসেন্স ছাড়াই ১৭ বছর উড়োজাহাজ পরিচালনার অভিযোগ, সাবেক পাইলট গ্রেপ্তার
আন্তর্জাতিক সংবাদ

যথাযথ লাইসেন্স ছাড়াই ১৭ বছর উড়োজাহাজ পরিচালনার অভিযোগ, সাবেক পাইলট গ্রেপ্তার

জুন ১০, ২০২৬
0
Next Post
ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সবার নিরাপদ আবাসভূমি: প্রধান উপদেষ্টা

ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সবার নিরাপদ আবাসভূমি: প্রধান উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • প্রামাণ্যচিত্রে বন্দিশিবিরে নির্যাতন ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ
  • যুদ্ধ ও অবরোধের চাপে বিপর্যস্ত সাধারণ জীবন, অনিশ্চয়তায় ইরানের মানুষ
  • জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, চলছে ব্যাপক অভিযান
  • ড্রোন অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাল্টিক অঞ্চল
  • ব্যঙ্গাত্মক শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক, সরকারের পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025