, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ না করার ওপর গুরুত্ব নতুন তথ্যমন্ত্রীর

    গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ না করার ওপর গুরুত্ব নতুন তথ্যমন্ত্রীর

    অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনীর প্রধান

    অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনীর প্রধান

    রাষ্ট্রপতি হিসেবে প্রথম কার্যদিবসে বঙ্গভবনে মির্জা ফখরুল

    রাষ্ট্রপতি হিসেবে প্রথম কার্যদিবসে বঙ্গভবনে মির্জা ফখরুল

    ‘রিকনসিলিয়েশন’ ইশতেহারে আছে, আলোচনায় নেই

    ‘রিকনসিলিয়েশন’ ইশতেহারে আছে, আলোচনায় নেই

    রংপুরে বন্ধ ঘর থেকে সাবেক শিক্ষকসহ পরিবারের চারজনের লাশ উদ্ধার

    রংপুরে বন্ধ ঘর থেকে সাবেক শিক্ষকসহ পরিবারের চারজনের লাশ উদ্ধার

    নতুন রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন নতুন চার মন্ত্রী

    নতুন রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন নতুন চার মন্ত্রী

    চীনের ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    চীনের ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    চট্টগ্রামে নিজের মাথায় গুলি করে সাবেক ব্যাংকারের মৃত্যু

    চট্টগ্রামে নিজের মাথায় গুলি করে সাবেক ব্যাংকারের মৃত্যু

    পাসওয়ার্ডে বন্দি ২১ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম: ভোগান্তিতে কুড়িগ্রামের রোগী

    পাসওয়ার্ডে বন্দি ২১ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম: ভোগান্তিতে কুড়িগ্রামের রোগী

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন

TR-C2 /Tuhin by TR-C2 /Tuhin
August 22, 2026
in দেশীয় সংবাদ
0
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ড। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) পৃথক বার্তায় এসব দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন। বিবৃতিটি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। 

ওই বিবৃতিতে ভারতের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে আপনার দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি নিশ্চিত যে, আপনার দীর্ঘ জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় একটি সফল সময়ের সূচনা করবে। 

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এক অনন্য সম্পর্ক বিদ্যমান, যার মূলে রয়েছে ত্যাগের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং বন্ধুত্বের উষ্ণ সম্পর্ক। সম্প্রতি জ্বালানি, প্রযুক্তি, সংযোগ, যুববিষয়ক, স্বাস্থ্য এবং শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে ক্রমাগত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারিত হয়েছে। 

শেষে তিনি বলেন, আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। 

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। 

শুক্রবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিনন্দন বার্তায় জারদারি আস্থা প্রকাশ করেন যে রাষ্ট্রপতি ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং জনগণের কল্যাণে আরও অগ্রগতি অর্জন করবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক গতিকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও বাড়বে। 

জারদারি বলেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার এবং দুদেশের জনগণের মধ্যে আরও বেশি যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় বলেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন। চীন সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে দুদেশের জন্য চীন একটি অংশীদারত্বমূলক ভবিষ্যৎ গঠনে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে, যাতে উভয় দেশ ও এর জনগণ অধিকতর সুফল ভোগ করতে পারে।

বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্য দূতাবাসও ফেসবুকে দেওয়া এক বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। দুদেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে। 

বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে ফ্রান্স দূতাবাসের এক পোস্টে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার দীর্ঘদিনের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দূতাবাস। বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করতে ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ।

সুইজারল্যান্ড দূতাবাসের পোস্টে মির্জা ফখরুলকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বলা হয়, দীর্ঘদিনের অংশীদার হিসাবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করে যেতে তারা আগ্রহী।

Previous Post

তারেক রহমান ২৩-২৫ অগাস্ট দিল্লি সফর করতে পারেন: রয়টার্স

Next Post

অস্ট্রেলিয়ায় ৬৪ রানে অলআউট বাংলাদেশ

TR-C2 /Tuhin

TR-C2 /Tuhin

Related Posts

গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ না করার ওপর গুরুত্ব নতুন তথ্যমন্ত্রীর
দেশীয় সংবাদ

গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ না করার ওপর গুরুত্ব নতুন তথ্যমন্ত্রীর

August 23, 2026
0
অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনীর প্রধান
দেশীয় সংবাদ

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনীর প্রধান

August 23, 2026
0
রাষ্ট্রপতি হিসেবে প্রথম কার্যদিবসে বঙ্গভবনে মির্জা ফখরুল
দেশীয় সংবাদ

রাষ্ট্রপতি হিসেবে প্রথম কার্যদিবসে বঙ্গভবনে মির্জা ফখরুল

August 23, 2026
0
‘রিকনসিলিয়েশন’ ইশতেহারে আছে, আলোচনায় নেই
দেশীয় সংবাদ

‘রিকনসিলিয়েশন’ ইশতেহারে আছে, আলোচনায় নেই

August 23, 2026
0
রংপুরে বন্ধ ঘর থেকে সাবেক শিক্ষকসহ পরিবারের চারজনের লাশ উদ্ধার
দেশীয় সংবাদ

রংপুরে বন্ধ ঘর থেকে সাবেক শিক্ষকসহ পরিবারের চারজনের লাশ উদ্ধার

August 23, 2026
0
নতুন রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন নতুন চার মন্ত্রী
দেশীয় সংবাদ

নতুন রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন নতুন চার মন্ত্রী

August 22, 2026
0
Next Post
অস্ট্রেলিয়ায় ৬৪ রানে অলআউট বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় ৬৪ রানে অলআউট বাংলাদেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ২০২৬ সালে পানি নিয়ে সংঘাতের ঝুঁকিতে যেসব অঞ্চল
  • ভারতীয় সীমান্তে ‘পুশ-ইন’ নিয়ে আন্তর্জাতিক আইনে প্রশ্ন, যৌথ যাচাইয়ের আহ্বান
  • আমেরিকার পরবর্তী কৌশলগত অংশীদার হতে পারে উজবেকিস্তান
  • ট্রাম্পের প্রভাবে লাতিন আমেরিকায় ডানপন্থী রাজনীতির উত্থান
  • বার্লিন প্রাচীর বিচ্ছিন্ন করেছিল পরিবার, আজও রয়ে গেছে সেই বিভেদের ক্ষত

Recent Comments

No comments to show.

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • GetX сайт: обзор методов пополнения и вывода средств
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025