, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে: জামায়াত আমির

    জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে: জামায়াত আমির

    শনিবার গ্যাস সংকট কিছুটা কমে আসতে পারে!

    শনিবার গ্যাস সংকট কিছুটা কমে আসতে পারে!

    তারেক রহমানকে ছাত্রদলের লাগাম টানতে হবে: সারজিস আলম

    তারেক রহমানকে ছাত্রদলের লাগাম টানতে হবে: সারজিস আলম

    তথ্য গোপন করে নতুন আপিল, জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

    তথ্য গোপন করে নতুন আপিল, জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

    গ্যাস সংকটের মধ্যেই দাম ‍বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে

    গ্যাস সংকটের মধ্যেই দাম ‍বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে

    বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার

    বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ

    প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

    প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

    এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী

    এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

Correspondent by Correspondent
July 30, 2026
in দেশীয় সংবাদ
0
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে: জামায়াত আমির

জুলাইযোদ্ধারা শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জুলাইয়ের চেতনা ছিল রাষ্ট্র কাঠামোর সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। সেই চেতনার প্রতি জামায়াতে ইসলামী শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই চেতনা থেকে সরে আসার জন্য যেসব আপসের প্রস্তাব এসেছে, জামায়াতে ইসলামী তা প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, গণভোট ও রাষ্ট্র সংস্কারের দাবি থেকে তারা একচুলও পিছিয়ে যাবে না।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের সুযোগ এখনো রয়েছে। ব্যক্তি, দল বা সরকার ভুল করতে পারে, তবে ভুলের ওপর অটল থাকা উচিত নয়। সরকারকে গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ চলছে। রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় লোকজন নিয়োগ দিয়ে সেগুলোকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, বর্তমান সরকার যদি আগের সরকারের মতো পথে হাঁটে, তাহলে একই পরিণতি ভোগ করতে হবে।

সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামীর ভূমিকা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধারা বক্তব্য দেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের বিচার, রাষ্ট্র সংস্কার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান।

সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। তিনি জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা, শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Previous Post

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর বিপণিবিতানে বিস্ফোরণ, উদ্ধারকাজে সময়ের সঙ্গে লড়াই

Correspondent

Correspondent

Related Posts

শনিবার গ্যাস সংকট কিছুটা কমে আসতে পারে!
দেশীয় সংবাদ

শনিবার গ্যাস সংকট কিছুটা কমে আসতে পারে!

July 30, 2026
0
তারেক রহমানকে ছাত্রদলের লাগাম টানতে হবে: সারজিস আলম
দেশীয় সংবাদ

তারেক রহমানকে ছাত্রদলের লাগাম টানতে হবে: সারজিস আলম

July 30, 2026
0
তথ্য গোপন করে নতুন আপিল, জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা
দেশীয় সংবাদ

তথ্য গোপন করে নতুন আপিল, জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

July 30, 2026
0
গ্যাস সংকটের মধ্যেই দাম ‍বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে
দেশীয় সংবাদ

গ্যাস সংকটের মধ্যেই দাম ‍বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে

July 30, 2026
0
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার
দেশীয় সংবাদ

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার

July 30, 2026
0
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
দেশীয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ

July 30, 2026
0

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে: জামায়াত আমির
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর বিপণিবিতানে বিস্ফোরণ, উদ্ধারকাজে সময়ের সঙ্গে লড়াই
  • ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি, কোন চরিত্রে আসছেন জানেন?
  • লোহিত সাগরে নৌপথ সুরক্ষায় আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ সৌদি আরবের
  • শনিবার গ্যাস সংকট কিছুটা কমে আসতে পারে!

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025