নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর
আজ সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা ময়মনসিংহ বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি আজ সারা দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
















