, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    ডিজিএফআইয়ের বন্দিশালা’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি

    ডিজিএফআইয়ের বন্দিশালা’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি

    শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে যা বলল ভারত

    শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়ে যা বলল ভারত

    পোকার হানায় দুশ্চিন্তার ভাঁজ, তবুও আখের বাম্পার ফলনের আশা

    পোকার হানায় দুশ্চিন্তার ভাঁজ, তবুও আখের বাম্পার ফলনের আশা

    দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    দণ্ডিত হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

    পদ্মার পাড় ধসে নদীতে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

    পদ্মার পাড় ধসে নদীতে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

    বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    নোয়াখালীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

    নোয়াখালীতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

    সিলেটে বিমানে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে ৪ শতাধিক যাত্রী

    সিলেটে বিমানে যান্ত্রিক ত্রুটি, ভোগান্তিতে ৪ শতাধিক যাত্রী

    ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

    ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

বিশ্ব অর্থনীতিতে কি বদলে যাবে কিছু?

Inam Hassan by Inam Hassan
November 7, 2025
in আন্তর্জাতিক সংবাদ
0
বিশ্ব অর্থনীতিতে কি বদলে যাবে কিছু?

ট্রাম্পের বাণিজ্য শুল্ক নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের প্রশ্ন: বিশ্ব অর্থনীতিতে কি বদলে যাবে কিছু?

আমেরিকার রাজনীতিতে আবারও ঝড় তুলেছে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্কনীতি। একদিকে দেশের ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, অন্যদিকে সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠেছে— প্রেসিডেন্ট কি সত্যিই এই ক্ষমতা রাখেন?

ওয়াশিংটন ডিসির সর্বোচ্চ আদালতে বুধবার প্রায় তিন ঘণ্টার শুনানিতে রক্ষণশীল ও উদারপন্থী বিচারপতিরা ট্রাম্পের বাণিজ্য শুল্ক আরোপের বৈধতা নিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন। এই নীতিই এখন মার্কিন অর্থনীতি থেকে শুরু করে বিশ্ব বাণিজ্যের গতিপথ পর্যন্ত প্রভাব ফেলছে।

ট্রাম্পের প্রশাসনের আইনজীবী ডি জন সাওয়ার যুক্তি দেন, প্রেসিডেন্ট ১৯৭৭ সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন অনুসারে শুল্ক আরোপ করেছেন, যা বিদেশি হুমকি মোকাবিলায় প্রেসিডেন্টকে বিশেষ অর্থনৈতিক ক্ষমতা দেয়।

তিনি বলেন, “আমাদের বাড়তে থাকা বাণিজ্য ঘাটতি জাতীয় নিরাপত্তার জন্য এক বিপর্যয় ডেকে আনছে, তাই এই শুল্ক আরোপ জরুরি।”

কিন্তু ছোট ব্যবসাগুলোর পক্ষে যুক্তি দেন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী নিল কাটিয়াল। তার বক্তব্য, “শুল্ক মানেই কর, আর মার্কিন সংবিধান কর আরোপের ক্ষমতা কেবল কংগ্রেসকে দিয়েছে, প্রেসিডেন্টকে নয়।”

শুনানিতে বিচারপতিরা একের পর এক কঠিন প্রশ্ন ছুঁড়ে দেন। প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, “আইইইপিএ আইনে কোথাও ‘শুল্ক’ শব্দটি নেই।” উদার বিচারপতি এলেনা কাগান যোগ করেন, “এই আইনে অনেক কিছু করার ক্ষমতা আছে, কিন্তু আপনি যা করতে চাইছেন, তা নয়।”

এমনকি ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত রক্ষণশীল বিচারপতি অ্যামি কোনি ব্যারেটও প্রশ্ন করেন, “প্রত্যেক দেশকে কি সত্যিই শুল্কের আওতায় আনা প্রয়োজন ছিল? স্পেন, ফ্রান্স— এদেরও?”

লিবারেল বিচারপতি সোনিয়া সোটোমেয়র বলেন, “আপনি বলতে চান শুল্ক কর নয়, কিন্তু সেটাই তো কর।”

কাস্টমস ও বর্ডার প্রোটেকশন সংস্থার তথ্য অনুযায়ী, আগস্টের শেষে পর্যন্ত এই শুল্ক থেকে মার্কিন কোষাগারে প্রবাহিত হয়েছে প্রায় ৮৯ বিলিয়ন ডলার।

এই প্রেক্ষাপটে প্রধান বিচারপতি রবার্টস ইঙ্গিত দেন, আদালত হয়তো “মেজর কোয়েশ্চন ডকট্রিন” প্রয়োগ করতে পারে— যা প্রশাসনিক সংস্থাগুলোর ক্ষমতার সীমা নির্ধারণ করে এবং বড় নীতিগত সিদ্ধান্তে কংগ্রেসের অনুমোদন চায়।

বিশ্লেষকরা বলছেন, এই মামলার রায় ট্রাম্পের প্রেসিডেন্সি ও ভবিষ্যতের মার্কিন নির্বাহী ক্ষমতার সীমা নির্ধারণে ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে।

ব্রিটেনভিত্তিক চিন্তাশীল প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের গবেষক ম্যাক্স ইয়োয়েলি এক প্রতিবেদনে লেখেন, “সুপ্রিম কোর্টের এই রায় ট্রাম্পের রাজনৈতিক ভাগ্য যেমন নির্ধারণ করবে, তেমনি ভবিষ্যৎ প্রশাসনগুলোর জন্যও এক নজির হয়ে থাকবে।”

জার্মান মার্শাল ফান্ডের ওয়াশিংটন শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পেনি নাস বলেন, “এই রায় হবে প্রেসিডেন্টের ক্ষমতার ওপর সর্বোচ্চ আদালতের প্রথম প্রকৃত নিয়ন্ত্রণ। এক বছর ধরে সীমা পরীক্ষা করার পর, ট্রাম্প এখন দেখবেন সেই সীমারেখা কেমন।”

আন্তর্জাতিক বাণিজ্য আইনজীবী শান্তনু সিং মনে করেন, এই মামলার প্রভাব শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বৈশ্বিক পরিসরেও বিশাল হতে পারে।

তিনি বলেন, “ট্রাম্প এই শুল্ককে ব্যবহার করেছিলেন বিদেশি বাণিজ্য চুক্তির হাতিয়ার হিসেবে। অনেক দেশকে এই চাপের মুখে সমঝোতায় আসতে হয়েছে।”

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেছে, যার শর্তে ইউরোপকে ৭৫০ বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি কিনতে এবং ইস্পাতের ওপর শুল্ক কমাতে হয়েছে।

তবে যদি আদালত ট্রাম্পের শুল্ককে অবৈধ ঘোষণা করে, সিংয়ের মতে, “তাহলে এই চুক্তিগুলোর বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে।”

ট্রাম্পের প্রশাসন অবশ্য আশাবাদী। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “প্রেসিডেন্টের ক্ষমতা সংরক্ষণের জন্য আইনজীবীরা খুবই শক্তিশালী যুক্তি দিয়েছেন।”

তবে যদি আদালত রায় দেয় ট্রাম্পের শুল্ক অবৈধ, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হবে— ইতিমধ্যেই সংগৃহীত কোটি কোটি ডলারের শুল্ক কি ফেরত দিতে হবে? ব্যবসাগুলো কি ক্ষতিপূরণ পাবে?

আইনজীবী নিল কাটিয়াল বলেন, “এটি জটিল হবে, তবে ব্যবসাগুলোর টাকা ফেরত পাওয়া উচিত।” বিচারপতি ব্যারেট হেসে বলেন, “তাহলে তো পুরো প্রক্রিয়াটাই এক বিশৃঙ্খলা হয়ে যাবে।”

ট্রাম্প এখন পর্যন্ত বিশ্বের প্রায় সব দেশ থেকেই পণ্য আমদানিতে শুল্ক আরোপ করেছেন। ভারতের ওপর ৫০ শতাংশ, যুক্তরাজ্যের ওপর ১০ শতাংশ, এবং পেটেন্ট ওষুধে ১০০ শতাংশ পর্যন্ত কর বসিয়েছেন।

অর্থনৈতিকভাবে, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের বাজেট মডেল অনুসারে, ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এই শুল্ক থেকে সরকারের আয় হয়েছে প্রায় ২২৩.৯ বিলিয়ন ডলার। তবে ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাজেট ল্যাব জানিয়েছে, এই শুল্ক মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অন্তত অর্ধ শতাংশ কমিয়ে দিয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতে, এখনো পর্যন্ত বৈশ্বিক অর্থনীতিতে শুল্কের প্রভাব সীমিত, তবে তাদের সতর্কবার্তা— “এই স্থিতি দীর্ঘস্থায়ী হবে না। বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে অনিশ্চয়তার দিকে এগোচ্ছে।”

এখন প্রশ্ন একটাই— সুপ্রিম কোর্ট যদি ট্রাম্পের শুল্ককে অবৈধ ঘোষণা করে, তবে কি থামবে এই বাণিজ্য যুদ্ধ, নাকি নতুন নামে আবার ফিরে আসবে?

Tags: ডোনাল্ড ট্রাম্পবাণিজ্যযুক্তরাষ্ট্রশুল্কনীতি
Previous Post

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের চুক্তিতে ক্ষতির শঙ্কায় ভারত

Next Post

ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী ঐক্যে বাধা দুটি মতাদর্শ ও রাজনৈতিক হিসাব

Inam Hassan

Inam Hassan

Related Posts

মৃত্যুর ৩০ বছর পর এভারেস্টে জমে থাকা ‘গ্রিন বুটস’ বাড়ি ফিরবেন?
আন্তর্জাতিক সংবাদ

মৃত্যুর ৩০ বছর পর এভারেস্টে জমে থাকা ‘গ্রিন বুটস’ বাড়ি ফিরবেন?

August 8, 2026
0
হানি ট্র্যাপে ভারতের বায়ুসেনা, তথ্য পাচার
আন্তর্জাতিক সংবাদ

হানি ট্র্যাপে ভারতের বায়ুসেনা, তথ্য পাচার

August 8, 2026
0
তাইওয়ানের বাণিজ্য অফিস বন্ধ করল পাপুয়া নিউগিনি, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত
আন্তর্জাতিক সংবাদ

তাইওয়ানের বাণিজ্য অফিস বন্ধ করল পাপুয়া নিউগিনি, চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত

August 7, 2026
0
পানামা খালের নিরাপত্তা জোরদারে বহুজাতিক মহড়া ‘প্যানাম্যাক্স’
আন্তর্জাতিক সংবাদ

পানামা খালের নিরাপত্তা জোরদারে বহুজাতিক মহড়া ‘প্যানাম্যাক্স’

August 7, 2026
0
ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্রীকরণে সময়সীমা ঘিরে চাপে ইরাক সরকার
আন্তর্জাতিক সংবাদ

ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্রীকরণে সময়সীমা ঘিরে চাপে ইরাক সরকার

August 7, 2026
0
পিকেকে নিরস্ত্রীকরণে আইনি কাঠামো সংসদে, তুরস্কে চার দশকের সংঘাতের অবসানের উদ্যোগ
আন্তর্জাতিক সংবাদ

পিকেকে নিরস্ত্রীকরণে আইনি কাঠামো সংসদে, তুরস্কে চার দশকের সংঘাতের অবসানের উদ্যোগ

August 7, 2026
0
Next Post
ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী ঐক্যে বাধা দুটি মতাদর্শ ও রাজনৈতিক হিসাব

ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী ঐক্যে বাধা দুটি মতাদর্শ ও রাজনৈতিক হিসাব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • বাবাকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনায় মেসি
  • বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
  • মৃত্যুর ৩০ বছর পর এভারেস্টে জমে থাকা ‘গ্রিন বুটস’ বাড়ি ফিরবেন?
  • হানি ট্র্যাপে ভারতের বায়ুসেনা, তথ্য পাচার
  • পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আমিরাতে ছুটি ঘোষণা

Recent Comments

No comments to show.

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025