, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার

    বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ

    প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

    প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

    এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী

    এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী

    ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

    ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

    যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ, মাত্র ১০%

    যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ, মাত্র ১০%

    প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

    গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

    ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

    ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

নুসরাতকে এমপি ঘোষণার পথে বাধা কি মনিরার রিট?

TR-C2 /Tuhin by TR-C2 /Tuhin
May 3, 2026
in দেশীয় সংবাদ
0
নুসরাতকে এমপি ঘোষণার পথে বাধা কি মনিরার রিট?

আদালতের আদেশে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করে বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তাকে বৈধ ঘোষণা করেছেন। এতে ত্রয়োদশ জাতীয় সংসদের নারী আসনের সংসদ সদস্য (এমপি) হওয়ার পথ তার জন্য সুগম হলেও জটিলতা এখনো কাটেনি।জোট ও দলের অন্য নেত্রী মনিরা শারমিনের রিটই এই জটিলতার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বলছেন, আদালতের আদেশে নুসরাতের মনোনয়নপত্র বাছাই করা হয়েছে এবং তিনি বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন।আদালতের আদেশে বৈধ হওয়ায় তার ক্ষেত্রে আপিল বা প্রার্থিতা প্রত্যাহারের বিষয় প্রযোজ্য হবে না। কারণ, একই তফসিলের মধ্যে এ আদেশ এসেছে এবং তার জন্য নতুন করে কোনো তফসিল জারি হয়নি।তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার, নির্বাচিত ঘোষণা এবং অন্য ৪৯ জনের গেজেট প্রকাশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তাই নুসরাতের ক্ষেত্রে এখন কেবল একটি ধাপ বাকি রয়েছে, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ।এরপর তাকে নির্বাচিত ঘোষণা করা হবে এবং পরবর্তীতে বেসরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে কমিশন।

আইন অনুযায়ী, বাছাইয়ের পরের দিন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করতে হয়। সে অনুযায়ী রোববার (০৩ মে) তালিকাটি প্রকাশ করবেন রিটার্নিং কর্মকর্তা। এরপর তাকে নির্বাচিত ঘোষণা করা হতে পারে। তবে সংশ্লিষ্টরা মনিরা শারমিনের রিটের বিষয়ে আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান।

ইসির নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, মনিরা শারমিন তার মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করলেও কৃষি ব্যাংকে প্রায় দুই বছর চাকরি করেছেন। তিন বছর পূর্ণ না হলেও তিনি বেতন-ভাতা সরকারকে ফেরত দিয়েছেন। এছাড়া তিনি নিম্নপদে কর্মরত থাকায় প্রশাসনিক ক্ষমতা প্রয়োগের সুযোগ ছিল না—এ বিষয়গুলো আদালত বিবেচনায় নিতে পারেন। আদালত যদি নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ ও নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেন, অথবা মনিরার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এমনকি ভোটগ্রহণের নির্দেশনাও আসতে পারে, এ সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

জানা গেছে, মনিরা শারমিনের আপিল আবেদনের শুনানি রোববার (০৩ মে) হতে পারে। তাই অন্তত ওই সময় পর্যন্ত আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, আইন অনুযায়ী নুসরাতের ক্ষেত্রে এখন কেবল বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ বাকি। রোববার তা করা হবে। এরপর নিয়ম অনুযায়ী তাকে নির্বাচিত ঘোষণা করা হতে পারে এবং কমিশন গেজেট প্রকাশ করতে পারে। তবে মনিরা শারমিনের বিষয়ে আদালতের রায় কী আসে, সেটিও বিবেচনায় নেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

ইসি কর্মকর্তারা আরও জানান, রিটার্নিং কর্মকর্তা নির্বাচন সম্পন্ন করে ফলাফল ঘোষণা করতে পারেন। তবে কমিশন সেই ফলাফল গ্রহণ নাও করতে পারে, এই এখতিয়ার তাদের রয়েছে। আবার আদালত যদি ফলাফল বা কার্যক্রম স্থগিত করতে বলেন এবং মনিরার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন, সেক্ষেত্রে নুসরাতকে নির্বাচিত ঘোষণা করা হলেও তা বাতিল হতে পারে। তখন ওই আসনে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং জামায়াত জোটের প্রার্থীদের মধ্যে ভোটের মাধ্যমে একজনকে নির্বাচিত করা হবে।

গত ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এ সময়ের মধ্যে বিএনপি জোট ৩৬টি, স্বতন্ত্র জোট একটি এবং জামায়াত জোট ১৩টি মনোনয়নপত্র দাখিল করে। তবে মনিরা শারমিন কৃষি ব্যাংক থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়ায় তার মনোনয়ন বাতিল হতে পারে, এমন আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময় শেষ হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র দাখিল করেন এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুম। নির্ধারিত সময় অতিক্রম করায় রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি।

পরবর্তীতে ২৩ এপ্রিল বাছাইয়ে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি কমিশনে আপিল করলে তা খারিজ করা হয়। এরপর গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিনি আদালতের দ্বারস্থ হন। তার শুনানি রোববার হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে নুসরাত তাবাসসুম হাইকোর্টে রিট করলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চালানোর নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী বাছাই সম্পন্ন করে তাকে বৈধ ঘোষণা করা হয়। ফলে তার পথ অনেকটাই পরিষ্কার মনে হলেও কিছু জটিলতা এখনো রয়ে গেছে বলে মনে করছেন ইসি কর্মকর্তারা।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বণ্টন অনুযায়ী, নির্বাচন কমিশন বিএনপি জোটকে ৩৬টি নারী আসন, জামায়াত জোটকে ১৩টি এবং স্বতন্ত্র জোটকে একটি আসন দেয়। ইতোমধ্যে জামায়াত জোটের এই একটি আসন ছাড়া বাকি ৪৯টি আসনের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে এবং তাদের গেজেটও প্রকাশ করা হয়েছে। আগামী রোববার (০৩ মে) রাতে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

Previous Post

কোচ খুঁজছে বাংলাদেশ, আবেদন ব্রাজিল-আর্জেন্টিনা থেকেও!

Next Post

কওমি মাদ্রাসার জন্য সমন্বিত নীতিমালা তৈরির কাজ চলছে: শিক্ষামন্ত্রী

TR-C2 /Tuhin

TR-C2 /Tuhin

Related Posts

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার
দেশীয় সংবাদ

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার

July 30, 2026
0
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
দেশীয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ

July 30, 2026
0
প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা
দেশীয় সংবাদ

প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

July 30, 2026
0
এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী
দেশীয় সংবাদ

এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী

July 30, 2026
0
ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
দেশীয় সংবাদ

ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

July 30, 2026
0
যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ, মাত্র ১০%
দেশীয় সংবাদ

যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ, মাত্র ১০%

July 30, 2026
0
Next Post
কওমি মাদ্রাসার জন্য সমন্বিত নীতিমালা তৈরির কাজ চলছে: শিক্ষামন্ত্রী

কওমি মাদ্রাসার জন্য সমন্বিত নীতিমালা তৈরির কাজ চলছে: শিক্ষামন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • চীনের রাজনৈতিক ভবিষ্যৎ ও বৈশ্বিক কৌশল নিয়ে নতুন বিশ্লেষণ, সামনে বড় চ্যালেঞ্জের ইঙ্গিত
  • সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা কর‌ছি: ভারতের হাইকমিশনার
  • পেটের মেদ শুধু হৃদরোগ নয়, বাড়াতে পারে স্মৃতিভ্রংশের ঝুঁকিও
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025