, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী

    জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী

    বসুন্ধরায় বসে চাইনিজদের জুয়ার কারবার, মাসে পাচার ২৫০ কোটি টাকা

    বসুন্ধরায় বসে চাইনিজদের জুয়ার কারবার, মাসে পাচার ২৫০ কোটি টাকা

    বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    যমুনার ভয়াবহ ভাঙন : ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে বহু পরিবার

    যমুনার ভয়াবহ ভাঙন : ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে বহু পরিবার

    একটি সড়ক সংস্কারের অভাবে দুই যুগের দুর্ভোগে রাজাপুরের ২০ হাজার মানুষ

    একটি সড়ক সংস্কারের অভাবে দুই যুগের দুর্ভোগে রাজাপুরের ২০ হাজার মানুষ

    ব্যাংক ও বিকাশ অ্যাপস হ্যাক করে এনজিও কর্মকর্তার টাকা লুট

    ব্যাংক ও বিকাশ অ্যাপস হ্যাক করে এনজিও কর্মকর্তার টাকা লুট

    ফ্যাসিবাদ আগের মতোই রয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    ফ্যাসিবাদ আগের মতোই রয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    দূষণ, নাব্যতা ও অবকাঠামো চ্যালেঞ্জ পেরিয়ে ওয়াটার বাস ফেরানোর উদ্যোগ

    দূষণ, নাব্যতা ও অবকাঠামো চ্যালেঞ্জ পেরিয়ে ওয়াটার বাস ফেরানোর উদ্যোগ

    বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করতে চায় মিয়ানমার

    বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করতে চায় মিয়ানমার

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি

TR-C2 /Tuhin by TR-C2 /Tuhin
April 27, 2026
in দেশীয় সংবাদ
0
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। ভারত সরকার বিষয়টি নিয়ে পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনায় ভারতের সম্মত হওয়া ইঙ্গিত দিতে পারে যে, গভীরভাবে বিভাজিত রাজনৈতিক ইস্যুতে কিছুটা নমনীয়তা এসেছে। তবে পর্যবেক্ষকেরা সতর্ক করেছেন, এর অর্থ এই নয় যে—নয়াদিল্লি এখনই সাবেক বাংলাদেশি এই শাসককে হস্তান্তরে প্রস্তুত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে গণ–আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ভারতে চলে যান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৭ এপ্রিল নিশ্চিত করেছে যে, তারা ঢাকার প্রত্যর্পণ অনুরোধটি আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করছে।

এই ঘোষণা ভারতের আগের অবস্থান থেকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এটি এমন এক সময়ে প্রকাশ্যে এল, যখন দিল্লি আইনি দায়বদ্ধতা ও ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টার মধ্যে ভারসাম্য খুঁজছে। গত ৮ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেন।

ভারতের দিল্লির ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক অভিনব মেহরোত্রা বলেন, ভারতের ‘সক্রিয়ভাবে পর্যালোচনা’ করার দাবির বিষয়টি ‘গুরুত্বপূর্ণ’ হলেও এটি এখনো প্রক্রিয়াগত ভাষা। তিনি বলেন, ‘সরকারগুলো প্রায়ই এই ধরনের ভাষা ব্যবহার করে কোনো প্রতিশ্রুতি না দিয়ে উন্মুক্ত মনোভাবের ইঙ্গিত দিতে। সরাসরি উপেক্ষা বা প্রত্যাখ্যানের তুলনায় এটি কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দেয়। তবে এর মানে এই নয় যে ভারত তাকে হস্তান্তর করতে প্রস্তুত।’

শেখ হাসিনার নির্বাসন ঘটে একটি সহিংস গণ-অভ্যুত্থান ও ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী দমন-পীড়নের পর। উচ্চ যুব বেকারত্ব ও কথিত অর্থনৈতিক অব্যবস্থাপনা এই আন্দোলনের জ্বালানি জুগিয়েছিল, যা তার ১৫ বছরের শাসনের অবসান ঘটায়। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেয়। ভারত ঐতিহাসিকভাবে মৃত্যুদণ্ডের মুখোমুখি এমন ব্যক্তিদের প্রত্যর্পণ এড়িয়ে চলে, অনেক সময় মানবিক কারণ উল্লেখ করে।

ভারত ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে হাসিনাকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখেছে। তিনি ভারতের নিরাপত্তা উদ্বেগ—বিশেষ করে ইসলামপন্থী চরমপন্থা ও আঞ্চলিক সংযোগ—সমাধানে ভূমিকা রেখেছিলেন।

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি নয়, বরং রাজনৈতিক ইস্যু বলেই মনে করেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের গবেষণা ফেলো অমিত রঞ্জন। তাঁর মতে, বিষয়টি দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। তিনি বলেন, ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া ‘স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ভারত দুই দেশের কিছু রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে চায়।’

এই নিয়োগ পেশাদার কূটনীতিকদের বদলে রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়োগের এক উল্লেখযোগ্য পরিবর্তন। এবং সাম্প্রতিক উত্তেজনার পর প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক মেরামতের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি, ভারতে তার আশ্রয় নেওয়া, বাংলাদেশে ক্রমবর্ধমান ভারতবিরোধী মনোভাব এবং হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ঐতিহাসিক নিম্নস্তরে নেমে আসে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গৃহীত নীতি ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনে ভূমিকা রেখেছে। এর মধ্যে রয়েছে ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা এবং বাংলাদেশে চীনা সংস্থাগুলোর কার্যক্রমের আমন্ত্রণ। ড. ইউনূস ভারতকে ‘শেখ হাসিনাকে সমর্থন ও আশ্রয় দেওয়ার’ জন্য সমালোচনা করে বলেন, ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব ভারত ‘পছন্দ করেনি’, যার কারণে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভূমিধস জয়ের পর উভয় দেশ সম্পর্ক মেরামতের পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে ধাপে ধাপে ভিসা সেবা পুনরায় চালু করা এবং এ মাসে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা।

গোয়ার মন্ত্রায়া ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শান্থি ম্যারিয়েট ডি’সুজা বলেন, ভারতের দীর্ঘমেয়াদি লক্ষ্য হচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা। এই লক্ষ্য পূরণে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তিনি বলেন, ‘তাঁকে ঢাকার কাছে সমর্পণ করা মানে কার্যত আওয়ামী লীগের অবসান।’

ভারত নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহী হলেও, ঢাকার পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক রয়েছে। ডি’সুজা বলেন, ‘ঢাকা যদি আবার ভারতবিরোধী অবস্থানে ফিরে যায়, তখন চাপ প্রয়োগের ক্ষেত্রে শেখ হাসিনা সব সময়ই দিল্লির জন্য একটি কৌশলগত সম্পদ হয়ে থাকবেন।’ শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং তাঁর নেতৃত্বে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত টানা ক্ষমতায় ছিল দলটি।

অভিনব মেহরোত্রা বলেন, প্রত্যর্পণ প্রক্রিয়া এগোলে বাংলাদেশ ভারতের এক্সট্রাডিশন অ্যাক্ট ১৯৬২-এর অধীনে আনুষ্ঠানিক অনুরোধ পাঠাবে। এটি পলাতকদের হস্তান্তর সংক্রান্ত ভারতীয় আইন। এরপর, দিল্লি অনুরোধটি পর্যালোচনা করার পর, আদালত দেখবে আইনি ভিত্তি আছে কি না। শেখ হাসিনা আদালতে এই অনুরোধকে চ্যালেঞ্জ করতে পারবেন। মেহরোত্রা বলেন, ‘আদালত সম্মত হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক, এবং ভারত সরকার তখনো প্রত্যর্পণ অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারে।’

Previous Post

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

Next Post

‘গুপ্ত শিবির হত্যা’ নিয়ে বক্তব্যকে স্লিপ অব টাং বললেন ছাত্রদলের সাবেক সেই নেতা

TR-C2 /Tuhin

TR-C2 /Tuhin

Related Posts

জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
দেশীয় সংবাদ

জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী

August 3, 2026
0
বসুন্ধরায় বসে চাইনিজদের জুয়ার কারবার, মাসে পাচার ২৫০ কোটি টাকা
দেশীয় সংবাদ

বসুন্ধরায় বসে চাইনিজদের জুয়ার কারবার, মাসে পাচার ২৫০ কোটি টাকা

August 2, 2026
0
বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশীয় সংবাদ

বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

August 2, 2026
0
যমুনার ভয়াবহ ভাঙন : ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে বহু পরিবার
দেশীয় সংবাদ

যমুনার ভয়াবহ ভাঙন : ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে বহু পরিবার

August 2, 2026
0
একটি সড়ক সংস্কারের অভাবে দুই যুগের দুর্ভোগে রাজাপুরের ২০ হাজার মানুষ
দেশীয় সংবাদ

একটি সড়ক সংস্কারের অভাবে দুই যুগের দুর্ভোগে রাজাপুরের ২০ হাজার মানুষ

August 2, 2026
0
ব্যাংক ও বিকাশ অ্যাপস হ্যাক করে এনজিও কর্মকর্তার টাকা লুট
দেশীয় সংবাদ

ব্যাংক ও বিকাশ অ্যাপস হ্যাক করে এনজিও কর্মকর্তার টাকা লুট

August 2, 2026
0
Next Post
‘গুপ্ত শিবির হত্যা’ নিয়ে বক্তব্যকে স্লিপ অব টাং বললেন ছাত্রদলের সাবেক সেই নেতা

‘গুপ্ত শিবির হত্যা’ নিয়ে বক্তব্যকে স্লিপ অব টাং বললেন ছাত্রদলের সাবেক সেই নেতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • পাকিস্তানের পোশাকশিল্পে শ্রমমান ও সংস্কার নিয়ে ইতিবাচক অগ্রগতির দাবি
  • ইউরোপে তালেবানের সঙ্গে যোগাযোগ বাড়ছে, অভিবাসন ইস্যুতে নতুন কৌশল ইউরোপীয় ইউনিয়নের
  • কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস!
  • বসুন্ধরায় বসে চাইনিজদের জুয়ার কারবার, মাসে পাচার ২৫০ কোটি টাকা

Recent Comments

No comments to show.

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025