রাত ১১:৫৯, মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    পৌনে ২ লাখ মেট্রিকটন জ্বালানি তেল কিনছে সরকার, কমলো দরপত্রের সময়সীমা

    পৌনে ২ লাখ মেট্রিকটন জ্বালানি তেল কিনছে সরকার, কমলো দরপত্রের সময়সীমা

    ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার

    ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার

    কারচুপির মাধ্যমে জামায়াতকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে: সেলিম উদ্দিন

    কারচুপির মাধ্যমে জামায়াতকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে: সেলিম উদ্দিন

    গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণসহ ৩ দফা দাবিতে রংপুরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

    গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণসহ ৩ দফা দাবিতে রংপুরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

    বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

    বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

    উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি

    উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি

    উপজেলায় অফিস পেয়ে এবার সরকারের কাছে গাড়ি চাইলেন হাসনাত আব্দুল্লাহ

    উপজেলায় অফিস পেয়ে এবার সরকারের কাছে গাড়ি চাইলেন হাসনাত আব্দুল্লাহ

    রোগী সেজে এম্বুল্যান্সে ইয়াবা পাচার কালে দম্পতি আটক

    রোগী সেজে এম্বুল্যান্সে ইয়াবা পাচার কালে দম্পতি আটক

    কুমিল্লায় বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

    কুমিল্লায় বিজিবির অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

Correspondent 2 by Correspondent 2
এপ্রিল ২১, ২০২৬
in দেশীয় সংবাদ
0
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

চীন সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে দেশটির শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত পৃথক বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গ্রেট হলের বৈঠকে চীনের পক্ষে নেতৃত্ব দেন গণচীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং। এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ে সঙ্গে আইডিসিপিসি ভবনে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের মৈত্রী দৃঢ়করণের যে সূচনা হয় এবং পরবর্তী সময়ে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিকশিত হয়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা নতুন উচ্চতায় উন্নীতকরণের বিষয়ে উভয়পক্ষ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ‘Comprehensive Strategic Cooperative Partnership’ দুই দেশের গভীর আস্থা ও বহুমাত্রিক সহযোগিতার প্রতিফলন বলে উল্লেখ করা হয়। এছাড়া, চীনের সিপিসি এবং বিএনপি’র মধ্যকার সম্পর্ক উন্নয়ন, দ্বিপাক্ষিক সফর এবং নিয়মিত প্রাতিষ্ঠানিক মতবিনিময়ের লক্ষ্যে উভয়পক্ষ একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে কাজ করতে সম্মত হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, “জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে বর্তমান সরকার বাংলাদেশের আন্তর্জাতিক ও বৈদেশিক নীতি প্রণয়ন করেছে।’ এ প্রসঙ্গে তিনি এক-চীন নীতি’র প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনও পুনর্ব্যক্ত করেন। এছাড়া, উভয়পক্ষ ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং দুই দেশের রাজনৈতিক দলের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত পোষণ করেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মানবিক এই চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের অব্যাহত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই ও স্বেচ্ছাপ্রত্যাবাসন নিশ্চিতে চীনের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি ।

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের উত্তরাঞ্চলের জীবন-জীবিকার সাথে জড়িত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পে চীনের সদিচ্ছা ও অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি চীনা ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বোঝাপড়া ও অর্থনৈতিক সম্পৃক্ততা আরও জোরদার হবে।’

প্রতিরক্ষা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, ‘আধুনিক নগর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত পানি পরিশোধন প্রযুক্তি এবং গ্রামীণ উন্নয়নে চীনের সাফল্য থেকে বাংলাদেশ অভিজ্ঞতা অর্জন করতে আগ্রহী।’ এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি, সবুজ শক্তি, বৈদ্যুতিক যানবাহন এবং ব্যাটারিসহ হালকা ও মাঝারি শিল্পে সহযোগিতার ক্ষেত্রেও চীনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশে প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘রোবোটিক সার্জারি ও আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে সহযোগিতা, টিকাদান কর্মসূচি এবং জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চীনের অব্যাহত সমর্থন প্রত্যাশিত।’ পাশাপাশি চীনের সহযোগিতায় বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন এবং সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক কর্মীদের জন্য প্রশিক্ষণ সুযোগ বৃদ্ধির আশাও ব্যক্ত করেন তিনি।

গণচীনের উপরাষ্ট্রপতি এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী উভয়ই বাংলাদেশকে তাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও অংশীদার হিসেবে উল্লেখ করেন এবং পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ককে আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে যৌথ অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন।

উভয় সভায় দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক অগ্রগতি, ভবিষ্যৎ সহযোগিতার দিকনির্দেশনা এবং আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। উভয়পক্ষই পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।

উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ ও সংলাপ বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে বহুমাত্রিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে।

Previous Post

সরকারের সঙ্গে কি এস আলম গ্রুপের সমঝোতা হয়েছে: অর্থমন্ত্রীকে হাসনাত

Next Post

দুধ চা- সেই এক ইতিহাস!

Correspondent 2

Correspondent 2

Related Posts

পৌনে ২ লাখ মেট্রিকটন জ্বালানি তেল কিনছে সরকার, কমলো দরপত্রের সময়সীমা
দেশীয় সংবাদ

পৌনে ২ লাখ মেট্রিকটন জ্বালানি তেল কিনছে সরকার, কমলো দরপত্রের সময়সীমা

এপ্রিল ২১, ২০২৬
0
৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার
দেশীয় সংবাদ

৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার

এপ্রিল ২১, ২০২৬
0
কারচুপির মাধ্যমে জামায়াতকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে: সেলিম উদ্দিন
দেশীয় সংবাদ

কারচুপির মাধ্যমে জামায়াতকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে: সেলিম উদ্দিন

এপ্রিল ২১, ২০২৬
0
গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণসহ ৩ দফা দাবিতে রংপুরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
দেশীয় সংবাদ

গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণসহ ৩ দফা দাবিতে রংপুরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

এপ্রিল ২১, ২০২৬
0
উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি
দেশীয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি

এপ্রিল ২১, ২০২৬
0
উপজেলায় অফিস পেয়ে এবার সরকারের কাছে গাড়ি চাইলেন হাসনাত আব্দুল্লাহ
দেশীয় সংবাদ

উপজেলায় অফিস পেয়ে এবার সরকারের কাছে গাড়ি চাইলেন হাসনাত আব্দুল্লাহ

এপ্রিল ২১, ২০২৬
0
Next Post
দুধ চা- সেই এক ইতিহাস!

দুধ চা- সেই এক ইতিহাস!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • পৌনে ২ লাখ মেট্রিকটন জ্বালানি তেল কিনছে সরকার, কমলো দরপত্রের সময়সীমা
  • নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা, চমক সাকলাইন
  • হামজাদের নতুন কোচ খুঁজতে বাফুফের বিশেষ কমিটি
  • ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার
  • কারচুপির মাধ্যমে জামায়াতকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে: সেলিম উদ্দিন

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025