সন্ধ্যা ৬:০২, রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    ‘বিল গেটসের বাংলাদেশ সফরের নেপথ্যে তারেক রহমান’

    ‘বিল গেটসের বাংলাদেশ সফরের নেপথ্যে তারেক রহমান’

    নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

    নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

    জাতিসংঘে নতুন সরকারের রূপকল্প তুলে ধরছেন বাংলাদেশি কূটনীতিকরা

    জাতিসংঘে নতুন সরকারের রূপকল্প তুলে ধরছেন বাংলাদেশি কূটনীতিকরা

    দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    বাংলাদেশে সরকার পরিবর্তন ঘিরে যুক্তরাষ্ট্রের অর্থায়ন নিয়ে নতুন বিতর্ক

    বাংলাদেশে সরকার পরিবর্তন ঘিরে যুক্তরাষ্ট্রের অর্থায়ন নিয়ে নতুন বিতর্ক

    যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার অভিযোগে রুমমেট গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার অভিযোগে রুমমেট গ্রেপ্তার

    ভারত–সোমালিল্যান্ড নীতিতে বিতর্ক, বাংলাদেশ প্রসঙ্গেও উঠছে প্রশ্ন

    ভারত–সোমালিল্যান্ড নীতিতে বিতর্ক, বাংলাদেশ প্রসঙ্গেও উঠছে প্রশ্ন

    বাংলাদেশে বৈদেশিক ঋণের চাপ বাড়ছে, সামনে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ

    বাংলাদেশে বৈদেশিক ঋণের চাপ বাড়ছে, সামনে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ

    হাসিনা অনুগত সেই শেখ হান্নান এখন কোথায়?

    হাসিনা অনুগত সেই শেখ হান্নান এখন কোথায়?

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

Correspondent 2 by Correspondent 2
এপ্রিল ৭, ২০২৬
in দেশীয় সংবাদ
0
মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

বর্তমান বিএনপি সরকার মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর পোস্টটি সরাসরি তুলে ধরা হলো:

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যকর ও একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারকে সামনে রেখে ৭ এপ্রিল ২০২৬, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উদ্‌যাপিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ (Together for Health, Stand with Science)।

মানুষ, পশুপাখি ও পরিবেশ এই তিনটি উপাদান পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এদের নিরাপত্তা ও সুস্থতা পরস্পরের ওপর নির্ভরশীল। এজন্য সকল প্রাণের সুরক্ষা আজ সময়ের দাবি। এটাই ‘One Health’ বা ‘এক স্বাস্থ্য’ ধারণা, যা মানুষের সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তার চারপাশের প্রাণিকূল ও পরিবেশের সুস্বাস্থ্য রক্ষায় সমান তাগিদ দেয়। এই লক্ষ্য বাস্তবায়নে চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানকে সমন্বিত করে গবেষণা ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা একান্ত প্রয়োজন।

বিশ্বজুড়ে বিজ্ঞানের দ্রুত অগ্রগতি স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে আমাদের দেশে প্রান্তিক অঞ্চল ও দরিদ্র বিপুল জনগোষ্ঠীর জন্য টেকসই, মানসম্মত ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং কার্যকর চিকিৎসা প্রদানে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কিংবা মেশিন লার্নিং (এমএল)-এর মতো প্রযুক্তির উদ্ভাবন, ব্যবহার ও প্রসারকে উৎসাহিত করতে হবে।

বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার বিশ্বাস করে, ‘Prevention is Better than Cure’, অর্থাৎ ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’। নির্বাচিত এই সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্র গঠনে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য সহজ ও সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। কারণ, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়; এটি মানুষের মৌলিক অধিকার।

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার। সেই লক্ষ্যে শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবাসহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ারার নিয়োগ করা হবে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশ হবেন নারী। এছাড়া প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, দীর্ঘমেয়াদি ও জটিল রোগের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) ব্যবস্থা চালু, স্বাস্থ্য খাতে সেবার মান উন্নয়ন ও চিকিৎসা ব্যয় সহনীয় রাখতে প্রয়োজনীয় সংস্কার, স্বাস্থ্যবিমা চালু ও ধীরে ধীরে বিস্তার, চিকিৎসা শিক্ষা ও গবেষণা জোরদার এবং সেবাগ্রহীতা ও সেবাদাতার জন্য ন্যায়সংগত আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের রয়েছে। এসব লক্ষ্য অর্জনে স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আমাদের ওপর অর্পিত দায়িত্ব সম্মিলিতভাবে পালন করলে আমরা একটি সুস্থ ও সবল জাতি গঠনে সক্ষম হব। বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং এই দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।

Previous Post

নির্বাচনের আগে অরবানের পাশে যুক্তরাষ্ট্র, বুদাপেস্টে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

Next Post

ইতিহাস গড়ল আর্টেমিস-২, পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরের ভ্রমণের নতুন রেকর্ড

Correspondent 2

Correspondent 2

Related Posts

‘বিল গেটসের বাংলাদেশ সফরের নেপথ্যে তারেক রহমান’
দেশীয় সংবাদ

‘বিল গেটসের বাংলাদেশ সফরের নেপথ্যে তারেক রহমান’

এপ্রিল ২৬, ২০২৬
0
নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ
দেশীয় সংবাদ

নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

এপ্রিল ২৬, ২০২৬
0
জাতিসংঘে নতুন সরকারের রূপকল্প তুলে ধরছেন বাংলাদেশি কূটনীতিকরা
দেশীয় সংবাদ

জাতিসংঘে নতুন সরকারের রূপকল্প তুলে ধরছেন বাংলাদেশি কূটনীতিকরা

এপ্রিল ২৬, ২০২৬
0
দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল
দেশীয় সংবাদ

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

এপ্রিল ২৬, ২০২৬
0
বাংলাদেশে সরকার পরিবর্তন ঘিরে যুক্তরাষ্ট্রের অর্থায়ন নিয়ে নতুন বিতর্ক
দেশীয় সংবাদ

বাংলাদেশে সরকার পরিবর্তন ঘিরে যুক্তরাষ্ট্রের অর্থায়ন নিয়ে নতুন বিতর্ক

এপ্রিল ২৬, ২০২৬
0
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার অভিযোগে রুমমেট গ্রেপ্তার
দেশীয় সংবাদ

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার অভিযোগে রুমমেট গ্রেপ্তার

এপ্রিল ২৬, ২০২৬
0
Next Post
ইতিহাস গড়ল আর্টেমিস-২, পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরের ভ্রমণের নতুন রেকর্ড

ইতিহাস গড়ল আর্টেমিস-২, পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরের ভ্রমণের নতুন রেকর্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • প্রশ্নফাঁসের খবরটি মিথ্যা এবং গুজব: শিক্ষা মন্ত্রণালয়
  • হোয়াইট হাউস ডিনারে গুলির ঘটনা, অক্ষত ট্রাম্প
  • ‘বিল গেটসের বাংলাদেশ সফরের নেপথ্যে তারেক রহমান’
  • নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ
  • ট্রাম্পের চাপ, ইরানের কঠোর অবস্থান—আলোচনায় অনিশ্চয়তা বাড়ছে

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025