, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে ORF-এর বিশ্লেষণ; ভারসাম্যপূর্ণ কূটনীতি থেকে সরে যাওয়ার দাবি

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে ORF-এর বিশ্লেষণ; ভারসাম্যপূর্ণ কূটনীতি থেকে সরে যাওয়ার দাবি

    ‘এ বছরই দেশে ফিরব’, দাবি শেখ হাসিনার; মৃত্যুদণ্ডের রায়কে বললেন ‘রাজনৈতিক প্রতিহিংসা’

    ‘এ বছরই দেশে ফিরব’, দাবি শেখ হাসিনার; মৃত্যুদণ্ডের রায়কে বললেন ‘রাজনৈতিক প্রতিহিংসা’

    সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

    সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

    প্রশ্নপত্র ফাঁস বা গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, এইচএসসি পরীক্ষা ঘিরে হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

    প্রশ্নপত্র ফাঁস বা গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, এইচএসসি পরীক্ষা ঘিরে হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

    বাজেট বাস্তবায়নের সাফল্য নির্ভর করবে ‘ঠেকে ঠেকে শেখার’ সক্ষমতার ওপর

    বাজেট বাস্তবায়নের সাফল্য নির্ভর করবে ‘ঠেকে ঠেকে শেখার’ সক্ষমতার ওপর

    অবসর সুবিধা বোর্ডে ৬৭ হাজার আবেদন ঝুলে, ৭ হাজার ৪১০ কোটি টাকার ঘাটতি: শিক্ষামন্ত্রী

    অবসর সুবিধা বোর্ডে ৬৭ হাজার আবেদন ঝুলে, ৭ হাজার ৪১০ কোটি টাকার ঘাটতি: শিক্ষামন্ত্রী

    জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি, জাকাত মন্ত্রণালয় গঠনের প্রস্তাব জামায়াত এমপির

    জাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি, জাকাত মন্ত্রণালয় গঠনের প্রস্তাব জামায়াত এমপির

    পটুয়াখালীতে সাংবাদিককে মারধরের অভিযোগ, ছাত্রদলের নেতা–কর্মীদের বিরুদ্ধে তদন্ত

    পটুয়াখালীতে সাংবাদিককে মারধরের অভিযোগ, ছাত্রদলের নেতা–কর্মীদের বিরুদ্ধে তদন্ত

    চট্টগ্রামে গ্যাস পাইপ ফেটে অগ্নিকাণ্ড, আতঙ্কে ফয়’স লেক এলাকার বাসিন্দারা

    চট্টগ্রামে গ্যাস পাইপ ফেটে অগ্নিকাণ্ড, আতঙ্কে ফয়’স লেক এলাকার বাসিন্দারা

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

১১ জেলায় ২০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

Correspondent 2 by Correspondent 2
April 3, 2026
in দেশীয় সংবাদ
0
১১ জেলায় ২০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

১১ জেলায় ২০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় মজুতে জড়িত থাকায় ৮ জনকে জেল-জরিমানা করা হয়েছে। এছাড়া, চার প্রতিষ্ঠানকেও জরিমানার আওতায় এনেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানাতেও অুনরোধ জানানো হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

আগারগাঁও : রাজধানীর আগারগাঁও এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়েছে র‌্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২৯৬ লিটার অকটেন ও ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। পরে র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শামসুল ইসলাম বলেন, শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় ২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছেন র‌্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি প্রতিষ্ঠান থেকে ১৫৮ লিটার অকটেন ও ১৩৮ লিটার ডিজেলসহ ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত দুই প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করে তাদের সতর্কতামূলক নির্দেশনা প্রদান করেন।

মাধবদী (নরসিংদী) : মাধবদীতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুতের খবর পেয়ে পৃথক স্থানে অভিযান চালানো হয়েছে। বুধবার রাতে উপজেলার পাঁচদোনা বাজারে মজুত করে রাখা দুটি দোকান থেকে অকটেন, পেট্রোল ও ডিজেলসহ প্রায় ২ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ও খালিদ হাসান।

কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ার আন্ধার মানিক নদীতে নোঙ্গর করে রাখা ট্রলার থেকে ৩১ ব্যারেল পেট্রোল ও ডিজেল জব্দ করেছে প্রশাসন। এর মধ্যে ডিজেল ৩২০০ লিটার ও পেট্রোল ৩০০০ লিটার। বৃহস্পতিবার সকালে কলাপাড়া উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ তেল জব্দ করে। নিয়মবহির্ভূতভাবে তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বিসমিল্লাহ ফিলিংকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

নোয়াখালী : নোয়াখালীর হাতিয়া উপজেলায় পৃথক অভিযানে ১৩৩০ লিটার চোরাই ডিজেল উদ্ধার ও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন। এর আগে, বুধবার দুপুরে উপজেলার হাতিয়া পৌরসভার পাঁচ বিঘা ও এমপির পোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মো. রাসেল ও ফরাজি গ্রামের আজহার আহম্মদের ছেলে মো. জাফর।

ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়ায় পৃথক অভিযানে অবৈধভাবে মজুত রাখা ২ হাজার ৩২০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে তিনজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উপজেলার উত্তর শিয়ালকাঠী ফকিরবাড়ির মোড় এলাকায় তানভির এন্টারপ্রাইজের একটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে ৯৫০ লিটার ডিজেল জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির মালিক সিদ্দিক হাওলাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বুধবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) তথ্যের ভিত্তিতে একই এলাকার বাঞ্ছারাম খালসংলগ্ন সিদ্দিক মীরের বাড়ির উঠান থেকে আরও ১ হাজার ৩৭০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ ক্ষেত্রেও বৈধ কাগজপত্র না থাকায় সিদ্দিক মীরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পিরোজপুর : পিরোজপুরের নেছারাবাদে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের বাদশা তালুকদার নান্টুর গোডাউন থেকে ৪ হাজার ১৮ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

ফরিদপুর : ফরিদপুরের সালথায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় ও পরিবহণের অভিযোগে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল ১০টায় একটি ট্রলিতে ৩২০ লিটার ডিজেল বহন করছিলেন দুই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া যায়, তারা সালথার মনোয়ারা ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করেছিলেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তেল বহনকারী মিকাইল হোসেন নামের এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা তেল সংশ্লিষ্ট পেট্রোলপাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে ৪১২ লিটার তেল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার রাতে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ উপজেলার চৌমাসিয়া মোড়ের মের্সাস ওহাব ট্রেডার্সে অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুত ও বিক্রির দায়ে ৪১২ লিটার পেট্রোল এবং অকটেন জব্দ করেন।

কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রেখে তা খোলা বাজারে বিক্রির দায়ে তেল ব্যবসায়ী মফিজউদ্দিন মোল্লাকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মফিজউদ্দিনের কাছে বৈধ তেল বিক্রির কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও তিনি ৮২৩ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে বিক্রি করছিলেন।

মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিরটেক বাজারে দেবনাথ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও কাফাটিয়া বাজারে আলী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

নবাবগঞ্জ (ঢাকা) : জ্বালানি তেল ও এলপিজির অবৈধ মজুত প্রতিরোধে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইদুল ইসলাম ও নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান এ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন দোহারের জয়পাড়া বাজারের আজাদ নামে এক ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করার অপরাধে হাতেনাতে ধরা হয়। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Previous Post

পাট ও ধান চাষীদের ডিজেল-বিদ্যুৎ দেয়ার লক্ষ্যে সরকার কাজ করছে

Next Post

অটিজম নিয়ে বাড়াতে হবে সচেতনতা

Correspondent 2

Correspondent 2

Related Posts

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে ORF-এর বিশ্লেষণ; ভারসাম্যপূর্ণ কূটনীতি থেকে সরে যাওয়ার দাবি
দেশীয় সংবাদ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে ORF-এর বিশ্লেষণ; ভারসাম্যপূর্ণ কূটনীতি থেকে সরে যাওয়ার দাবি

June 29, 2026
0
‘এ বছরই দেশে ফিরব’, দাবি শেখ হাসিনার; মৃত্যুদণ্ডের রায়কে বললেন ‘রাজনৈতিক প্রতিহিংসা’
দেশীয় সংবাদ

‘এ বছরই দেশে ফিরব’, দাবি শেখ হাসিনার; মৃত্যুদণ্ডের রায়কে বললেন ‘রাজনৈতিক প্রতিহিংসা’

June 29, 2026
0
সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল
দেশীয় সংবাদ

সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

June 28, 2026
0
প্রশ্নপত্র ফাঁস বা গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, এইচএসসি পরীক্ষা ঘিরে হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
দেশীয় সংবাদ

প্রশ্নপত্র ফাঁস বা গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা, এইচএসসি পরীক্ষা ঘিরে হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

June 28, 2026
0
বাজেট বাস্তবায়নের সাফল্য নির্ভর করবে ‘ঠেকে ঠেকে শেখার’ সক্ষমতার ওপর
দেশীয় সংবাদ

বাজেট বাস্তবায়নের সাফল্য নির্ভর করবে ‘ঠেকে ঠেকে শেখার’ সক্ষমতার ওপর

June 28, 2026
0
অবসর সুবিধা বোর্ডে ৬৭ হাজার আবেদন ঝুলে, ৭ হাজার ৪১০ কোটি টাকার ঘাটতি: শিক্ষামন্ত্রী
দেশীয় সংবাদ

অবসর সুবিধা বোর্ডে ৬৭ হাজার আবেদন ঝুলে, ৭ হাজার ৪১০ কোটি টাকার ঘাটতি: শিক্ষামন্ত্রী

June 28, 2026
0
Next Post
অটিজম নিয়ে বাড়াতে হবে সচেতনতা

অটিজম নিয়ে বাড়াতে হবে সচেতনতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • দক্ষিণ আফ্রিকার সহিংসতায় মালাউইয়ে ফিরছেন হাজারো অভিবাসী, হারালেন জীবনভর সঞ্চয়
  • ‘তিনি বেঁচে আছেন, তার প্রমাণ দিন’— অং সান সু চিকে ঘিরে জান্তার দাবিতে প্রশ্ন ছেলের
  • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ‘স্থায়ী শান্তি নয়’, কৌশলগত বিরতি মাত্র: বিশ্লেষণ
  • দক্ষিণ কোরিয়ার ১ ট্রিলিয়ন ডলারের চিপ ও এআই বিনিয়োগ পরিকল্পনা
  • হরমুজ প্রণালির অনিশ্চয়তায় তেলের দাম ঊর্ধ্বমুখী; যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025