বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতির অভিযোগ, হবিগঞ্জে গ্রেফতারকে কেন্দ্র করে উত্তেজনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ অভিযোগ করেছেন, পুলিশের অভ্যন্তরীণ চাপের কারণে হবিগঞ্জ শাখার নেতা মাহাদীকে গ্রেফতার দেখানো হয়েছে, যা ছাত্র-জনতার বিপরীতে পুলিশি আমলাতন্ত্রের অবস্থানকে স্পষ্ট করে।
০৪ জানুয়ারি ২০২৬ | ভোর ৫:০১ মিনিট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেছেন, পুলিশি আমলাতন্ত্র এখন ছাত্র-জনতার বিপরীতে অবস্থান নিয়েছে। শনিবার রাতে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, হবিগঞ্জ শাখার সদস্যসচিব মাহাদীকে ‘পুলিশ লীগ’ গ্রেফতার দেখিয়েছে। স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাকে ফোন করেও পাওয়া যায়নি। আইজিপির সঙ্গে যোগাযোগের পর তার কথাবার্তা সন্তোষজনক ছিল না। হবিগঞ্জের এসপি জানিয়েছেন, মাহাদীকে আপাতত হত্যা মামলায় নয়, অন্য মামলায় গ্রেফতার দেখানো হবে।
রিফাত রশিদ আরও বলেন, পুলিশের অভ্যন্তরীণ চাপের কারণেই মাহাদীকে গ্রেফতার করা হয়েছে। জুলাইয়ের ছাত্র-জনতার প্রতি ক্ষোভ থেকে নির্বাচনকালীন সহিংসতার ট্যাগ দিয়ে ধারাবাহিক গ্রেফতারের পরিকল্পনা চলছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এক ঘণ্টার মধ্যে মাহাদী হাসানকে মুক্তি দিতে হবে, অন্যথায় দেশজুড়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, “ড. ইউনূস, ইন্টেরিম আর পুলিশ লীগের ঘোষণাপত্র আর ইনডেমনিটি খেলার আমরা শেষ দেখে ছাড়বো
















