রাত ৪:৫৩, সোমবার,২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    বিচার বিভাগে ডিজিটাল অগ্রযাত্রা, জনভোগান্তি কমাতে সংস্কারে গতি আনছে সরকার

    বিচার বিভাগে ডিজিটাল অগ্রযাত্রা, জনভোগান্তি কমাতে সংস্কারে গতি আনছে সরকার

    কারণে-অকারণে ওয়াকআউট না করতে বিরোধী দলকে স্পিকারের আহ্বান

    কারণে-অকারণে ওয়াকআউট না করতে বিরোধী দলকে স্পিকারের আহ্বান

    শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি সম্পন্ন

    শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি সম্পন্ন

    তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: মন্ত্রী

    তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: মন্ত্রী

    দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার

    দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার

    ডিজেল–পেট্রোলসহ সব জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি, সোমবার থেকে কার্যকর

    সরকারি তথ্যে জ্বালানি তেলের ‘রেকর্ড মজুত’, বাস্তবে কেন হাহাকার?

    অ্যাম্বুলেন্সে তেল পাচারে ৭ জন আটক, সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি জব্দ

    অ্যাম্বুলেন্সে তেল পাচারে ৭ জন আটক, সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি জব্দ

    এক পাম্প থেকে তেল নিয়ে ছুটছে আরেক পাম্পে

    এক পাম্প থেকে তেল নিয়ে ছুটছে আরেক পাম্পে

    পাবনায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন

    পাবনায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

এআই প্রম্পট কি চিন্তাশক্তির ক্ষতি করছে?

Correspondent 1 by Correspondent 1
ডিসেম্বর ২১, ২০২৫
in অন্যান্য সংবাদ, প্রযুক্তি
0
এআই প্রম্পট কি চিন্তাশক্তির ক্ষতি করছে?

এআই প্রম্পট কি চিন্তাশক্তির ক্ষতি করছে?

সম্প্রতি আপনি শেষ কবে কোনো এআই চ্যাটবটকে দিয়ে কাজ করিয়েছেন? হয়তো কোনো রচনার কাঠামো বানাতে, বড় কোনো ডেটার বিশ্লেষণ পেতে, অথবা চাকরির আবেদনের লেখা ঠিক আছে কি না তা যাচাই করতে। এ ধরনের কাজে এআই ব্যবহারের প্রবণতা বাড়লেও বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, এতে মানুষের নিজস্ব চিন্তা, বিশ্লেষণ ও সমস্যা সমাধানের ক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে।

চলতি বছরে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা MIT–এর এক গবেষণায় দেখা গেছে, যারা চ্যাটজিপিটি ব্যবহার করে প্রবন্ধ লিখেছেন, তাদের মস্তিষ্কে জ্ঞানীয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অংশগুলো তুলনামূলক কম সক্রিয় ছিল। ইলেকট্রোএনসেফালোগ্রাফি বা ইইজি পদ্ধতিতে এই কার্যকলাপ মাপা হয়। গবেষণায় অংশ নেওয়া এসব শিক্ষার্থী নিজেদের লেখা থেকে উদ্ধৃতি দিতেও তুলনামূলক বেশি অসুবিধায় পড়েন। গবেষকদের মতে, এটি শেখার দক্ষতা কমে যাওয়ার সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

এই গবেষণায় এমআইটি ও আশপাশের বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন শিক্ষার্থী অংশ নেন। প্রবন্ধের প্রশ্ন সংক্ষেপ করা, সূত্র খোঁজা, ভাষা ও ব্যাকরণ ঠিক করা এবং ধারণা তৈরির মতো কাজে তারা এআই ব্যবহার করেন। তবে অনেকেই বলেন, নতুন আইডিয়া তৈরিতে এআই সব সময় কার্যকর নয়।

এদিকে আলাদাভাবে কার্নেগি মেলন ইউনিভার্সিটি ও মাইক্রোসফটের এক জরিপে দেখা গেছে, কাজের ক্ষেত্রে এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা সমস্যা সমাধানের দক্ষতা কমাতে পারে। সপ্তাহে অন্তত একবার এআই ব্যবহার করা ৩১৯ জন কর্মীর ওপর করা ওই গবেষণায় দেখা যায়, কোনো কাজে এআইয়ের সক্ষমতার ওপর যত বেশি আস্থা, তত কম সমালোচনামূলক চিন্তার প্রয়োগ হয়।

যুক্তরাজ্যের স্কুলশিক্ষার্থীদের নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের আরেকটি গবেষণায় ছয়জনের মধ্যে চারজন শিক্ষার্থী জানিয়েছেন, এআই ব্যবহারে তাদের পড়াশোনার কিছু দক্ষতা নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে। তবে একই গবেষণায় দেখা গেছে, নয়জনের মধ্যে প্রায় দশজন শিক্ষার্থী মনে করেন, এআই অন্তত একটি দক্ষতা উন্নত করতে সহায়তা করেছে, যেমন সৃজনশীলতা, সমস্যা সমাধান বা পুনরাবৃত্তি শেখা।

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের এআই বিশেষজ্ঞ আলেক্সান্দ্রা তোমেস্কু বলেন, বিষয়টি একেবারে সাদা-কালো নয়। অনেক শিক্ষার্থীই চান, এআই কীভাবে সঠিকভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা।

চ্যাটজিপিটির মালিক প্রতিষ্ঠান OpenAI জানিয়েছে, তারা শিক্ষার্থীদের কাজ পুরোপুরি এআই দিয়ে করিয়ে নেওয়ার পক্ষে নয়। প্রতিষ্ঠানটির মতে, এআইকে উত্তর দেওয়ার যন্ত্র না বানিয়ে সহায়ক শিক্ষক হিসেবে ব্যবহার করাই ভালো। উদাহরণ হিসেবে বলা হয়েছে, গভীর রাতে কোনো জটিল বিষয় বুঝতে না পারলে এআই ধাপে ধাপে বিষয়টি ব্যাখ্যা করে শেখাতে পারে।

তবে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক অধ্যাপক ওয়েন হোমস সতর্ক করে বলেন, শিক্ষায় এআই ব্যবহারের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে এখনো পর্যাপ্ত স্বাধীন গবেষণা হয়নি। তার মতে, শিক্ষার্থীরা যদি মৌলিক দক্ষতা না শিখে কেবল এআইয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে ফলাফল ভালো হলেও শেখার গভীরতা কমে যেতে পারে।

হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণায়ও দেখা গেছে, এক্স-রে বিশ্লেষণে এআই সহায়তা কিছু চিকিৎসকের দক্ষতা বাড়ালেও অন্যদের ক্ষেত্রে উল্টো প্রভাব ফেলেছে। এতে বোঝা যায়, মানুষের সঙ্গে এআইয়ের মিথস্ক্রিয়া কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে আরও গবেষণা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, এআই ক্যালকুলেটরের মতো সাধারণ কোনো সরঞ্জাম নয়। এর ব্যবহার সম্পর্কে সচেতন থাকা, তথ্য যাচাই করা এবং কীভাবে এটি কাজ করে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও সীমিত ব্যবহারে এআই শেখাকে গতিশীল করতে পারে, তবে অন্ধ নির্ভরতা চিন্তাশক্তিকে দুর্বল করে দিতে পারে—এই ভারসাম্যটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Tags: এআই প্রম্পটচিন্তাশক্তির ক্ষতি
Previous Post

উন্নত প্রযুক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন

Next Post

বাংলা ভাষা শিখছেন সাইফ আলি খান

Correspondent 1

Correspondent 1

Related Posts

কম বয়সেই বাড়ছে হাঁটু ব্যথা, সমাধানে ৫ কার্যকরী কৌশল
অন্যান্য সংবাদ

কম বয়সেই বাড়ছে হাঁটু ব্যথা, সমাধানে ৫ কার্যকরী কৌশল

এপ্রিল ১৯, ২০২৬
0
পাছে লোকে কিছু বলে!
অন্যান্য সংবাদ

পাছে লোকে কিছু বলে!

এপ্রিল ১৯, ২০২৬
0
বারান্দার সৌন্দর্য বাড়াতে কোন গাছগুলো সেরা?
অন্যান্য সংবাদ

বারান্দার সৌন্দর্য বাড়াতে কোন গাছগুলো সেরা?

এপ্রিল ১৯, ২০২৬
0
এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে কন্ট্রোল রুম চালু
অন্যান্য সংবাদ

এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে কন্ট্রোল রুম চালু

এপ্রিল ১৯, ২০২৬
0
প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব: ভালো নাকি জটিলতা?
অন্যান্য সংবাদ

প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব: ভালো নাকি জটিলতা?

এপ্রিল ১৯, ২০২৬
0
হানি ট্র্যাপ: প্রলোভনের ফাঁদ থেকে সচেতন থাকুন
অন্যান্য সংবাদ

হানি ট্র্যাপ: প্রলোভনের ফাঁদ থেকে সচেতন থাকুন

এপ্রিল ১৯, ২০২৬
0
Next Post
দুর্ঘটনার শিকার নোরা ফাতেহি

দুর্ঘটনার শিকার নোরা ফাতেহি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • বিচার বিভাগে ডিজিটাল অগ্রযাত্রা, জনভোগান্তি কমাতে সংস্কারে গতি আনছে সরকার
  • কারণে-অকারণে ওয়াকআউট না করতে বিরোধী দলকে স্পিকারের আহ্বান
  • কম বয়সেই বাড়ছে হাঁটু ব্যথা, সমাধানে ৫ কার্যকরী কৌশল
  • ভিজিট ভিসায় হজ বন্ধ করল সৌদি, জরিমানসহ একগুচ্ছ নতুন নির্দেশনা
  • শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি সম্পন্ন

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025