রাত ২:২৬, রবিবার,১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    এবার ভাটারা থেকে হেমায়েতপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

    এবার ভাটারা থেকে হেমায়েতপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

    ছেঁড়া-ফাটা-ময়লা নোট বদলে দিতে গড়িমসি করলে শাস্তির সতর্কবার্তা

    ছেঁড়া-ফাটা-ময়লা নোট বদলে দিতে গড়িমসি করলে শাস্তির সতর্কবার্তা

    অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের

    অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের

    জ্বালানি তেলের সংকট নিয়ে সরকারকে লুকোচুরি না করার আহ্বান জামায়াত আমিরের

    জ্বালানি তেলের সংকট নিয়ে সরকারকে লুকোচুরি না করার আহ্বান জামায়াত আমিরের

    সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া আইনগতভাবে অযৌক্তিক: রুমিন ফারহানা

    সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া আইনগতভাবে অযৌক্তিক: রুমিন ফারহানা

    দেশে তেল সরবরাহ স্বাভাবিক, অসাধুচক্র কৃত্রিম সংকট তৈরি করছে : নৌপরিবহনমন্ত্রী

    দেশে তেল সরবরাহ স্বাভাবিক, অসাধুচক্র কৃত্রিম সংকট তৈরি করছে : নৌপরিবহনমন্ত্রী

    হাসিনার মতো গণরায় অবজ্ঞা করার খেসারত দিতে হবে: এটিএম আজহার

    হাসিনার মতো গণরায় অবজ্ঞা করার খেসারত দিতে হবে: এটিএম আজহার

    জরুরি সংবাদ সম্মেলন ডাকছে জাতীয় নাগরিক পার্টি

    জরুরি সংবাদ সম্মেলন ডাকছে জাতীয় নাগরিক পার্টি

    সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু

    সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

বিশ্বে কোথায় সম্পদ ও আয়ের বৈষম্য সবচেয়ে বেশি

Correspondent 1 by Correspondent 1
ডিসেম্বর ১৬, ২০২৫
in অন্যান্য সংবাদ
0
বিশ্বে কোথায় সম্পদ ও আয়ের বৈষম্য সবচেয়ে বেশি

বিশ্বে কোথায় সম্পদ ও আয়ের বৈষম্য সবচেয়ে বেশি

বিশ্বের সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের হাতে এখন বৈশ্বিক মোট ব্যক্তিগত সম্পদের প্রায় তিন-চতুর্থাংশ জমা হয়েছে। সদ্য প্রকাশিত ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট ২০২৬–এ এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, আয়ের ক্ষেত্রেও বৈষম্য খুব একটা কম নয়। বিশ্বের শীর্ষ ৫০ শতাংশ আয়কারী মোট আয়ের ৯০ শতাংশের বেশি ভাগ করে নেয়, বিপরীতে সবচেয়ে দরিদ্র অর্ধেক মানুষের প্রাপ্তি মোট আয়ের ১০ শতাংশেরও কম।

২০১৮ সাল থেকে প্রতিবছর প্রকাশিত এই প্রতিবেদনটির ২০২৬ সংস্করণকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। কারণ বিশ্বজুড়ে বহু মানুষের জীবনযাত্রার মান স্থবির হয়ে পড়েছে, আর একই সময়ে সম্পদ ও ক্ষমতা ক্রমেই সীমিত একটি গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, সম্পদ ও আয় সব সময় একসঙ্গে বাড়ে না। অনেক ক্ষেত্রেই যাঁরা সবচেয়ে ধনী, তাঁরা সর্বোচ্চ আয়কারী নন। সম্পদ বলতে বোঝানো হয়েছে সঞ্চয়, বিনিয়োগ ও সম্পত্তির মোট মূল্য, যেখানে ঋণ বাদ দেওয়া হয়েছে।

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের হাতে ছিল মোট বৈশ্বিক সম্পদের ৭৫ শতাংশ। মধ্যম আয়ের ৪০ শতাংশ মানুষের দখলে ছিল ২৩ শতাংশ, আর সবচেয়ে দরিদ্র অর্ধেক মানুষের নিয়ন্ত্রণে ছিল মাত্র ২ শতাংশ সম্পদ।

নব্বইয়ের দশক থেকে বিলিয়নিয়ার ও সেন্টি-মিলিয়নিয়ারদের সম্পদ প্রতিবছর গড়ে প্রায় ৮ শতাংশ হারে বেড়েছে, যা বিশ্বের দরিদ্র অর্ধেক জনগোষ্ঠীর সম্পদ বৃদ্ধির হারের প্রায় দ্বিগুণ। সবচেয়ে ধনী ০.০০১ শতাংশ মানুষ, যাঁদের সংখ্যা ৬০ হাজারেরও কম, এখন মানবজাতির অর্ধেকের তুলনায় তিন গুণ বেশি সম্পদ নিয়ন্ত্রণ করছে। ১৯৯৫ সালে তাঁদের অংশ ছিল প্রায় ৪ শতাংশ, যা এখন বেড়ে ৬ শতাংশের বেশি।

দরিদ্র জনগোষ্ঠীর সামান্য অগ্রগতি হলেও তা শীর্ষ স্তরের দ্রুত সম্পদ সঞ্চয়ের তুলনায় খুবই নগণ্য। ফলে এমন এক বিশ্ব গড়ে উঠছে, যেখানে অল্পসংখ্যক মানুষ বিপুল আর্থিক ক্ষমতার অধিকারী, আর কোটি কোটি মানুষ ন্যূনতম অর্থনৈতিক নিরাপত্তার জন্য সংগ্রাম করছে।

আয়ের হিসাব করা হয়েছে করের আগের আয় ধরে, যেখানে পেনশন ও বেকার ভাতা অবদানের হিসাব অন্তর্ভুক্ত। ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ১০ শতাংশ মানুষ মোট বৈশ্বিক আয়ের ৫৩ শতাংশ পেয়েছে, মধ্যম ৪০ শতাংশ পেয়েছে ৩৮ শতাংশ, আর সবচেয়ে দরিদ্র ৫০ শতাংশের ভাগে এসেছে মাত্র ৮ শতাংশ আয়।

প্রতিবেদনটি আঞ্চলিক বৈষম্যের দিকটিও তুলে ধরেছে। কার জন্ম কোথায় হয়েছে, তা এখনও আয় ও সম্পদ গঠনের অন্যতম প্রধান নিয়ামক। উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলে গড় সম্পদ ছিল বৈশ্বিক গড়ের ৩৩৮ শতাংশ, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। আয়ের ক্ষেত্রেও এই অঞ্চল বৈশ্বিক গড়ের ২৯০ শতাংশে অবস্থান করছে। ইউরোপ ও পূর্ব এশিয়া গড়ের ওপরে থাকলেও সাব-সাহারান আফ্রিকা, দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বড় অংশ বৈশ্বিক গড়ের অনেক নিচে রয়েছে।

দেশভিত্তিক হিসাবে আয়ের বৈষম্যে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। সেখানে শীর্ষ ১০ শতাংশ মানুষ মোট আয়ের ৬৬ শতাংশ পায়, আর নিচের অর্ধেকের ভাগ মাত্র ৬ শতাংশ। লাতিন আমেরিকার ব্রাজিল, মেক্সিকো, চিলি ও কলম্বিয়াতেও একই ধরনের চিত্র দেখা যায়।

ইউরোপের দেশগুলো তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ। সুইডেন ও নরওয়েতে নিচের ৫০ শতাংশ মানুষ মোট আয়ের প্রায় ২৫ শতাংশ পায়, আর শীর্ষ ১০ শতাংশের অংশ ৩০ শতাংশের কম। অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, জাপান ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলো মাঝামাঝি অবস্থানে রয়েছে।

সম্পদের বৈষম্যের ক্ষেত্রেও দক্ষিণ আফ্রিকা শীর্ষে। সেখানে শীর্ষ ১০ শতাংশ মানুষের দখলে ব্যক্তিগত সম্পদের ৮৫ শতাংশ, আর নিচের ৫০ শতাংশের ক্ষেত্রে সম্পদের অংশ ঋণাত্মক, অর্থাৎ ঋণ সম্পদের চেয়েও বেশি। রাশিয়া, মেক্সিকো, ব্রাজিল ও কলম্বিয়াতেও একই প্রবণতা দেখা যায়।

প্রতিবেদনটি বলছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানের মতো ধনী দেশগুলোতেও বৈষম্য প্রকট। পাশাপাশি চীন, ভারত ও থাইল্যান্ডের মতো এশীয় উদীয়মান অর্থনীতিতেও শীর্ষ ১০ শতাংশ মানুষের হাতে মোট সম্পদের প্রায় দুই-তৃতীয়াংশ কেন্দ্রীভূত রয়েছে।

Tags: আয়ের বৈষম্যসম্পদ
Previous Post

আনিস আলমগীর ও অভিনেত্রী শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

Next Post

নির্বাচনি আইনশৃঙ্খলা নিয়ে যৌথ বিবৃতি দিতে পারে বাহিনীগুলো

Correspondent 1

Correspondent 1

Related Posts

পরীক্ষার হল পর্যবেক্ষণে আগের রূপে শিক্ষামন্ত্রী
অন্যান্য সংবাদ

পরীক্ষার হল পর্যবেক্ষণে আগের রূপে শিক্ষামন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬
0
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে উত্তেজনা: হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক
অন্যান্য সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে উত্তেজনা: হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক

এপ্রিল ১৮, ২০২৬
0
বৃষ্টিতে ভেজার চার উপকারিতা, বলছেন গবেষকরা
অন্যান্য সংবাদ

বৃষ্টিতে ভেজার চার উপকারিতা, বলছেন গবেষকরা

এপ্রিল ১৮, ২০২৬
0
ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে চোখের স্ক্যান প্রযুক্তি আনছে জনপ্রিয় অ্যাপ
অন্যান্য সংবাদ

ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে চোখের স্ক্যান প্রযুক্তি আনছে জনপ্রিয় অ্যাপ

এপ্রিল ১৮, ২০২৬
0
পাবলিক পরীক্ষায় নীরব বহিষ্কারের নিয়ম বাদ : শিক্ষামন্ত্রী
অন্যান্য সংবাদ

পাবলিক পরীক্ষায় নীরব বহিষ্কারের নিয়ম বাদ : শিক্ষামন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬
0
ভাত নাকি রুটি: কোনটি বেশি স্বাস্থ্যকর?
অন্যান্য সংবাদ

ভাত নাকি রুটি: কোনটি বেশি স্বাস্থ্যকর?

এপ্রিল ১৭, ২০২৬
0
Next Post
নিবন্ধন পেয়েছে ৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষক

নির্বাচনি আইনশৃঙ্খলা নিয়ে যৌথ বিবৃতি দিতে পারে বাহিনীগুলো

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • এবার ভাটারা থেকে হেমায়েতপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  • ছেঁড়া-ফাটা-ময়লা নোট বদলে দিতে গড়িমসি করলে শাস্তির সতর্কবার্তা
  • অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের
  • জ্বালানি তেলের সংকট নিয়ে সরকারকে লুকোচুরি না করার আহ্বান জামায়াত আমিরের
  • সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া আইনগতভাবে অযৌক্তিক: রুমিন ফারহানা

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025