সরকার সবকিছুর সমাধান কার্ডে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, তাহলে সন্ত্রাসকে তো সন্ত্রাসবিরোধী কার্ড দিয়েই সমাধান করতে পারে।
সোমবার (২৭ এপ্রিল) নবাগত সদস্যদের সংবর্ধনা ও সমসাময়িক বিষয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
দলে নতুন যোগদান প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, শুধুমাত্র গণহত্যাকারী, ফ্যাসিবাদের সহযোগী ও চাঁদাবাজ ছাড়া সবার জন্য এনসিপির দরজা খোলা।
তিনি বলেন, সামনের নির্বাচনগুলোতে একটা ভোটও নষ্ট হতে দেয়া হবে না, কেন্দ্রগুলোতে কড়া নজরদারি থাকবে।
















