, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    ভারতের বাংলাদেশের গ্যাস চুরির সত্যতা নিরূপণ জরুরি

    ভারতের বাংলাদেশের গ্যাস চুরির সত্যতা নিরূপণ জরুরি

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    মিয়ানমার সীমান্তে তীব্র গোলাগুলি, বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

    মিয়ানমার সীমান্তে তীব্র গোলাগুলি, বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা

    ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা

    ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা

    ৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে নবম পে-স্কেল নিয়ে যে সিদ্ধান্ত এলো

    পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

    জুন মাসে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র

    জুন মাসে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র

    যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার

    যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার

    সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

    সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

    রাজধানীর কলাবাগানে আবাসিক ভবনের সেফটি ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

    রাজধানীর কলাবাগানে আবাসিক ভবনের সেফটি ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

Correspondent 2 by Correspondent 2
April 9, 2026
in বিনোদন
0
সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। 

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

এর আগে, গত বছরের ২১ অক্টোবর  রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। আসামিদের বিরুদ্ধে দণ্ড বিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন—সালমান শাহের স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ (১৭)। 

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। 

তবে গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদী পক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। 

এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে মোহাম্মদ আলমগীর উল্লেখ করেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার বোন নিলুফার জামান চৌধুরী (নীলা চৌধুরী), বোনের স্বামী কমর উদ্দীন আহমদ চৌধুরী এবং তাদের ছোট ছেলে শাহরান শাহ নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন যে সালমান ঘুমাচ্ছেন।

কিছুক্ষণ পর প্রডাকশন ম্যানেজার সেলিম ফোন করে জানান, সালমানের কিছু হয়েছে। 

তখন দ্রুত তারা বাসায় ফিরে দেখেন যে সালমান শয়নকক্ষে নিথর পড়ে আছেন এবং কয়েকজন বহিরাগত নারী তার হাত-পায়ে তেল মালিশ করছেন। পাশের কক্ষে সামীরার আত্মীয় রুবি বসে ছিলেন।

সালমানের মা চিৎকার করে তাকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। পথে তারা সালমানের গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডলে ও পায়ে নীলচে দাগ দেখতে পান। 

তারা সালমান শাহকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, সালমান শাহ অনেক আগেই মারা গেছেন।

মোহাম্মদ আলমগীর এজহারে আরও জানান, সালমানের পিতা কমর উদ্দীন আহমদ চৌধুরী তার মৃত্যুর আগে ছেলের মৃত্যুকে হত্যা বলে সন্দেহ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি দরখাস্ত দাখিল করেন। এতে তিনি রমনা থানার অপমৃত্যু মামলাটি দণ্ড বিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা হিসেবে গ্রহণ এবং সিআইডির মাধ্যমে তদন্তের আবেদন জানান।

সালমানের পিতার মৃত্যুর পর তিনি তার বোনের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করছেন। 

মামলায় অভিযুক্তদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে থাকলে, প্রমাণ সাপেক্ষে তারা মামলার দায় থেকে অব্যাহতি পাবেন। এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে সালমান শাহকে হত্যা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Previous Post

বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

Next Post

অভিমান ভুলে ফের তৃণমূলের ‘তারকা প্রচারক’ নুসরাত

Correspondent 2

Correspondent 2

Related Posts

দীর্ঘ প্রেমের পরিণতি, বিয়ের আয়োজন ঘিরে আলোচনায় জনপ্রিয় গায়িকা ও ক্রীড়াতারকা
বিনোদন

দীর্ঘ প্রেমের পরিণতি, বিয়ের আয়োজন ঘিরে আলোচনায় জনপ্রিয় গায়িকা ও ক্রীড়াতারকা

July 3, 2026
0
চীনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদেশে চীনা ভাষাভাষীদের সামনে নতুন সফরে জনপ্রিয় কৌতুকশিল্পী
বিনোদন

চীনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদেশে চীনা ভাষাভাষীদের সামনে নতুন সফরে জনপ্রিয় কৌতুকশিল্পী

July 3, 2026
0
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজস্ব পপসংগীতের উত্থান, কে-পপের আধিপত্যে চ্যালেঞ্জ ছুড়ছে স্থানীয় শিল্পীরা
বিনোদন

দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজস্ব পপসংগীতের উত্থান, কে-পপের আধিপত্যে চ্যালেঞ্জ ছুড়ছে স্থানীয় শিল্পীরা

July 1, 2026
0
মুক্তির আগেই বিতর্কে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’; কেন সমালোচনার মুখে বহুল প্রতীক্ষিত সিনেমা?
বিনোদন

মুক্তির আগেই বিতর্কে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’; কেন সমালোচনার মুখে বহুল প্রতীক্ষিত সিনেমা?

June 29, 2026
0
ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন কলম্বিয়ান পপসম্রাজ্ঞী শাকিরা
বিনোদন

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন কলম্বিয়ান পপসম্রাজ্ঞী শাকিরা

June 29, 2026
0
জুলাইয়ে দেখা যাবে যে ১০টি নতুন টিভি সিরিজ
বিনোদন

জুলাইয়ে দেখা যাবে যে ১০টি নতুন টিভি সিরিজ

June 25, 2026
0
Next Post
অভিমান ভুলে ফের তৃণমূলের ‘তারকা প্রচারক’ নুসরাত

অভিমান ভুলে ফের তৃণমূলের ‘তারকা প্রচারক’ নুসরাত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • খামেনির জানাজা ঘিরে ধর্মীয় ও রাজনৈতিক বার্তা জোরদার করছে ইরান: বিশ্লেষণ
  • বিশ্বকাপ থেকে বিদায়ের পর জাতীয় দলকে বিদায় বললেন নেইমার
  • ভারতের বাংলাদেশের গ্যাস চুরির সত্যতা নিরূপণ জরুরি
  • উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
  • অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারে বদলে যেতে পারে শরীর, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025