বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন ‘আর্কা বৈশাখ ১৪৩৩’। সঙ্গীত, খাদ্য, শিল্পকলা ও সম্প্রদায়ের সমন্বয়ে এই আয়োজনটি নতুন প্রজন্মের জন্য এক প্রাণবন্ত অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করছেন আয়োজকরা।
আগামী ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিতব্য এই আয়োজনের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে আলোকি। ঐতিহ্য ও সমসাময়িক সংস্কৃতির সংমিশ্রণে সাজানো এই মেলা দর্শনার্থীদের জন্য ভিন্নধর্মী এক উৎসবমুখর পরিবেশ তৈরি করবে।
আয়োজনটি বিভিন্ন থিমভিত্তিক অঞ্চলে বিভক্ত থাকবে। এর মধ্যে রয়েছে ‘কালেক্টিভ মঞ্চ’, যেখানে লাইভ সঙ্গীত ও পারফরম্যান্স অনুষ্ঠিত হবে। ‘খেলাঘর’ অংশে থাকবে অংশগ্রহণমূলক বিনোদন ও গেমস, যা শিশু ও তরুণদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।এছাড়া ‘মেলা’ বা মার্কেটপ্লেস জোনে দেশীয় হস্তশিল্প, পোশাক ও সৃজনশীল পণ্যের সমাহার থাকবে। ‘ভোজনালয়’ বা ফুড জোনে পাওয়া যাবে বৈচিত্র্যময় খাবারের আয়োজন, যা দর্শনার্থীদের উৎসবের আনন্দকে আরও পূর্ণতা দেবে।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইনে টিকিট সংগ্রহ করতে ভিজিট করুন https://quicket.me/events/arka-boishakh-1433/














