সন্ধ্যা ৬:৩৯, মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

    বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

    বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

    প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ

    প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ

    দেশের বাজারে নতুন রেকর্ড ছুঁল স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার

    দেশের বাজারে নতুন রেকর্ড ছুঁল স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার

    লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের হামলা ও উত্তেজনা

    লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের হামলা ও উত্তেজনা

    যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

    যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

    সিভিল সার্জনকে ব্যবস্থাপনা ঠিক করতে দিলেন ৩ দিন

    সিভিল সার্জনকে ব্যবস্থাপনা ঠিক করতে দিলেন ৩ দিন

    দেশে ফিরলেন ৫৬৮৬৮হাজি, মারা গেছেন কত জন?

    দেশে ফিরলেন ৫৬৮৬৮হাজি, মারা গেছেন কত জন?

    নয়াদিল্লিতে প্রবেশে বাধা, বিমানবন্দর থেকেই ফেরত এলেন ডা. জাহেদ উর রহমান

    নয়াদিল্লিতে প্রবেশে বাধা, বিমানবন্দর থেকেই ফেরত এলেন ডা. জাহেদ উর রহমান

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

মাদারীপুরে এক ঘটনায় তিন মামলা, ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা

Correspondent 2 by Correspondent 2
এপ্রিল ৫, ২০২৬
in দেশীয় সংবাদ
0
মাদারীপুরে এক ঘটনায় তিন মামলা, ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা

মাদারীপুরে একটি মারামারি ঘটনায় তিনটি মামলা হওয়ায় প্রায় পুরুষ শূন্য পুরো গ্রাম। ভুক্তভোগীদের দাবি, হামলার ঘটনায় মামলা হলে প্রতিপক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে কোনো তদন্ত ছাড়াই ৮ দিন পর আরেকটি মামলা নেয় পুলিশ।

মাদারীপুরে একটি মারামারি ঘটনায় তিনটি মামলা হওয়ায় প্রায় পুরুষ শূন্য পুরো গ্রাম। ভুক্তভোগীদের দাবি, হামলার ঘটনায় মামলা হলে প্রতিপক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে কোনো তদন্ত ছাড়াই ৮ দিন পর আরেকটি মামলা নেয় পুলিশ। এছাড়া পরে ৭১ বছর বয়সী বৃদ্ধাকে আদালতে হাজির করে আরো একটি মামলা করে প্রতিপক্ষ। এতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও পুলিশ বলছে, তদন্ত করেই নেয়া হবে আইনগত ব্যবস্থা।

সরেজমিন ঘুরে, এলাকাবাসী সূত্র ও মামলার নথিসূত্রে জানা যায়, ১৫ বছর আগে শরিয়তপুরের নড়িয়া উপজেলার পোড়াগাছা এলাকার জলিল মাতুব্বরের মেয়ে মুক্তা আক্তার সাথে বিয়ে হয় মাদারীপুর সদর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের হারুন মোল্লার ছেলে সোহেল মোল্লার। পারিবারিক কলহের জেরে এক বছর ধরে মুক্তার সাথে যোগাযোগ নেই শ্বশুরবাড়ির লোকজনের।

এরইমধ্যে গোপনে সোহেল আরেকটি বিয়ে করে বিদেশ চলে যায় এমন খবরে মুক্তার মামা বাতেন মাতুব্বরসহ পরিবারের সদস্যদের সাথে নিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সোহেলের পরিবারকে কাছে বিষয়টি জানতে যান। এতে ক্ষিপ্ত হয়ে সোহেলের নানা আযাহার মাতুব্বর লোকজন নিয়ে মুক্তার পবিবারে ওপর হামলা চালায়। আহত হয় চারজন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মুক্তার মামা বাদী হয়ে আযাহারসহ ১৭ জনের মামলা থানায় মামলা করেন।

মাঈনুল নামে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। এরই জেরে ২৯ মার্চ আদালতে আযাহারের ৫৫ বছর বসয়ী স্ত্রী হাসিয়া বেগম বাদী হয়ে বাতেনসহ ১২ জনের নামে মামলা করেন।

এরপর ১ এপ্রিল ওই এলাকার মৃত নুর মাদবরের ৭০ বছরের বৃদ্ধা স্ত্রী মালেকা বেগমকে বাদী করে থানায় আরেকটি মামলা করা হয়।

অভিযোগ উঠেছে পুলিশকে ম্যানেজ করে ঘটনার ৮ দিন পর থানায় মামলা করে প্রতিপক্ষ। এমন ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় ভুক্তভোগীরা।

তবে, পরের দুটি মামলার বাদী ও তাদের পরিবারের সদস্যদের দাবি, প্রথম মামলায় আসামি গ্রেফতারের পর আতঙ্কে বাধ্য হয়ে মামলা করেছেন তারা। অবশ্য, পুলিশ বলছে, পাল্টাপাল্টি মামলায় নির্দোষ কাউকে হয়রাণি করা হচ্ছে না। তদন্ত করেই আদালতে দেয়া হবে অভিযোগপত্র।

প্রথম মামলার বাদী বাতেন মাতুব্বর বলেন, ‘আমাদের পরিবারের লোকজনকে কুপিয়ে আহত করার পর থানায় মামলা হয়। এই মামলায় এক আসামি গ্রেফতার করলেই বিবাদীপক্ষ আমাদের নামে দুটি মামলা করে। এক্ষেত্রে আমরা ন্যায় বিচার পাবো কিনা সেটা নিয়ে সন্দেহে আছি।’

স্থানীয় বাসিন্দা ও মামলার আসামি কয়েকজন জানান, ‘থানা পুলিশ অনৈতিক সুবিধা নিয়ে ঘটনার এক সপ্তাহ পরে ৭১ বছর বয়সী এক নারীর অভিযোগ মামলা হিসেবে নিয়েছে। এর মাধ্যমে আমরা খুবই হতাশাগ্রস্থ। রাতে আমরা ঘরে ঘুমাতেও পারেনা গ্রেফতার আতঙ্কে। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে ন্যায় বিচার আমরা সেই ব্যবস্থা করুণ।’

আদালতে দায়ের করা মামলার বাদী হাসিয়া বেগম বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি তাই আমরা করেছি। আইনে যা হয় তাই বুঝবো।’

থানায় দায়ের করা দ্বিতীয় মামলার বাদী মালেকা বেগমের দুই মেয়ে সামচুন্নাহার ডলি ও সাহানুর বেগম বলেন, ‘আমরা তো প্রথমে মামলাই করতে চাই নাই। যখন আমাদের লোক পুলিশে ধরে নিয়ে যায়, তারপর আমরা মামলা করেছি। কি করবে, এলাকার লোকজন মীমাংসার কথা বলেও তা করেনি। আমরা থানা পুলিশকে ম্যানেজ করেই মামলা করছি।’

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশকে ম্যানেজ করা মামলা করার কোনো সুযোগ নেই। প্রথম মামলার আসামিপক্ষ কাউন্টার হিসেবে দ্বিতীয় মামলা করেছে। ফৌজদারি ঘটনায় যেকোনো সময় মামলা করতে পারে ক্ষতিগ্রস্থরা। নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে, তদন্ত ছাড়া কাউকেই হয়রানি করা হবে না।’

মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম বলেন, ‘একটি ঘটনায় তিন মামলা হওয়ার কোনো সুযোগ নেই। দুটি মামলা থানায় হয়েছে, এটিই বহাল থাকবে। আর আদালতে দায়েরকৃত মামলার বিষয়টি রিপোর্ট জমা দেয়া হয়েছে। মারামারিকে কেন্দ্র করে থানায় দায়েরকৃত মামলায় কোনো নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করা হবে না। গভীরভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Previous Post

সোলেইমানির ভাতিজির যুক্তরাষ্ট্রের স্থায়ী বসবাসের অনুমতি বাতিল: রুবিও

Next Post

ইরান-ইরাক যুদ্ধের শিক্ষা: যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতে পুরনো ভুলের পুনরাবৃত্তি

Correspondent 2

Correspondent 2

Related Posts

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
দেশীয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

জুন ১৬, ২০২৬
0
বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
দেশীয় সংবাদ

বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

জুন ১৬, ২০২৬
0
প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ
দেশীয় সংবাদ

প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ

জুন ১৬, ২০২৬
0
দেশের বাজারে নতুন রেকর্ড ছুঁল স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার
দেশীয় সংবাদ

দেশের বাজারে নতুন রেকর্ড ছুঁল স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার

জুন ১৬, ২০২৬
0
লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের হামলা ও উত্তেজনা
দেশীয় সংবাদ

লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের হামলা ও উত্তেজনা

জুন ১৬, ২০২৬
0
যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
দেশীয় সংবাদ

যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

জুন ১৫, ২০২৬
0
Next Post
ইরান-ইরাক যুদ্ধের শিক্ষা: যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতে পুরনো ভুলের পুনরাবৃত্তি

ইরান-ইরাক যুদ্ধের শিক্ষা: যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতে পুরনো ভুলের পুনরাবৃত্তি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • নাজিবাদের উত্থানের পূর্বাভাস কি দিয়েছিল ১৯২৭ সালের সেই বিখ্যাত চিত্রকর্ম?
  • প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চশমা পরীক্ষা, সুবিধার পাশাপাশি উঠে এলো নানা সীমাবদ্ধতা
  • পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর অভিবাসন, যা দেখার সুযোগ পান খুব কম মানুষ
  • ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা
  • উড্ডয়নের পরই বিধ্বস্ত মার্কিন কৌশলগত বোমারু বিমান, নিহত ৮

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025