রাত ১১:০৩, মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

    বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

    বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

    প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ

    প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ

    দেশের বাজারে নতুন রেকর্ড ছুঁল স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার

    দেশের বাজারে নতুন রেকর্ড ছুঁল স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার

    লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের হামলা ও উত্তেজনা

    লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের হামলা ও উত্তেজনা

    যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

    যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

    সিভিল সার্জনকে ব্যবস্থাপনা ঠিক করতে দিলেন ৩ দিন

    সিভিল সার্জনকে ব্যবস্থাপনা ঠিক করতে দিলেন ৩ দিন

    দেশে ফিরলেন ৫৬৮৬৮হাজি, মারা গেছেন কত জন?

    দেশে ফিরলেন ৫৬৮৬৮হাজি, মারা গেছেন কত জন?

    নয়াদিল্লিতে প্রবেশে বাধা, বিমানবন্দর থেকেই ফেরত এলেন ডা. জাহেদ উর রহমান

    নয়াদিল্লিতে প্রবেশে বাধা, বিমানবন্দর থেকেই ফেরত এলেন ডা. জাহেদ উর রহমান

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

পুঁজিবাজার: বিদেশি-প্রবাসীর উপস্থিতি কমেছে

Correspondent 2 by Correspondent 2
মার্চ ২১, ২০২৬
in দেশীয় সংবাদ
0
পুঁজিবাজার: বিদেশি-প্রবাসীর উপস্থিতি কমেছে

পুঁজিবাজারে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের উপস্থিতি কমতে শুরু করেছে। গত প্রায় দেড় বছরে এসব বিনিয়োগকারীর প্রায় চার হাজার বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব বন্ধ হয়ে গেছে। অথচ একই সময়ে বাজারে তাদের নিট বা প্রকৃত বিনিয়োগ এসেছে প্রায় ১৮৮ কোটি টাকা। অর্থাৎ বিনিয়োগ পুরোপুরি বন্ধ হয়নি, তবে অংশগ্রহণের কমার এই প্রবণতা বাজারে আস্থার প্রশ্নকে আবার সামনে নিয়ে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বাজারে আস্থা সংকট এবং নীতিগত অনিশ্চয়তার কারণে কিছু বিনিয়োগকারী তাদের হিসাব বন্ধ করেছেন। তবু নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত এবং কিছু ইতিবাচক বাজার প্রবণতার কারণে বিদেশি বিনিয়োগ সীমিত হলেও অব্যাহত রয়েছে।

সিডিবিএল এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪৭ হাজার ৮১টি। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তা কমে দাঁড়িয়েছে ৪৩ হাজার ১০১টিতে। অর্থাৎ এই দেড় বছরে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের ৩ হাজার ৯৮০টি বিও হিসাব কমেছে। তবে একই সময়ে মোট বিনিয়োগকারীর বিও হিসাব কিছুটা বেড়েছে; ২০২৪ সালের ৮ আগস্ট মোট বিও হিসাব ছিল ১৬ লাখ ৪৭ হাজার ৯১৬টি, যা ১৭ ফেব্রুয়ারি বেড়ে ১৬ লাখ ৫১ হাজার ৭৩৯টিতে পৌঁছেছে। বিশ্লেষকেরা মনে করেন, বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর হিসাব কমে যাওয়া বাজারের জন্য সতর্ক সংকেত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আল-আমিন বলেন, আগের সময়ে রাজনৈতিক অনিশ্চয়তা থাকায় বড় ও মানসম্পন্ন কোম্পানি বাজারে আসেনি। ফলে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহও সীমিত ছিল। নির্বাচনের পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায়, এখন ভালো কোম্পানির আইপিও আনা হলে বিদেশি বিনিয়োগ বাড়তে পারে।

ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত আঠারো মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে ওঠানামা ছিল। এর মধ্যে মাত্র ৯ মাসে তাদের নিট ক্রয় বা বিনিয়োগ বেড়েছে। ওই মাসগুলো হলো—২০২৪ সালের আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর; ২০২৫ সালের জানুয়ারি, মে, জুন ও জুলাই; এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি। এই সময়ের নিট বিনিয়োগ এসেছে ৮৭৫ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ৫৫২ টাকা।

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান বলেন, বছরের শুরুতে সাধারণত বিদেশি বিনিয়োগ কিছুটা বাড়ে। নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় এবারও কিছু বিনিয়োগ এসেছে। তবে বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা—বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনা—বিদেশি বিনিয়োগকারীদের সতর্ক করে রেখেছে।

অন্যদিকে বাকি ৯ মাসে বিদেশি বিনিয়োগকারীরা ক্রয়ের চেয়ে বেশি শেয়ার বিক্রি করেছেন। ফলে ওই সময় বাজার থেকে তারা ৬৮৭ কোটি ৬১ লাখ ১৯ হাজার ২৬৬ টাকা তুলে নিয়েছেন। সব মিলিয়ে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেড় বছরে বিদেশি বিনিয়োগকারীদের নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ১৮৭ কোটি ৮৭ লাখ টাকা। এই সময়ে শেয়ার কেনাবেচা মিলিয়ে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে প্রায় ৬ হাজার ৭৯৩ কোটি ৭৮ লাখ টাকা।

বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের সাবেক মহাপরিচালক অধ্যাপক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ২০২৫ সালে বাজারে আস্থার ঘাটতি, তারল্য সংকট এবং নীতিগত কিছু অনিশ্চয়তার কারণে বিদেশি বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি বিক্রি করেছেন। তবে ২০২৬ সালের শুরুতে কিছু বড় কোম্পানির আর্থিক ফলাফল ভালো আসায় আগ্রহ কিছুটা বেড়েছে।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের পর বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা বেড়েছে। এখন বাজারে আস্থা বাড়ানো জরুরি। এজন্য ভালো কোম্পানির আইপিও আনা এবং চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

Previous Post

জ্বালানি ব্যয় মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার

Next Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন সমীকরণ: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছে সৌদি আরব

Correspondent 2

Correspondent 2

Related Posts

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
দেশীয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

জুন ১৬, ২০২৬
0
বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
দেশীয় সংবাদ

বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

জুন ১৬, ২০২৬
0
প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ
দেশীয় সংবাদ

প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ

জুন ১৬, ২০২৬
0
দেশের বাজারে নতুন রেকর্ড ছুঁল স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার
দেশীয় সংবাদ

দেশের বাজারে নতুন রেকর্ড ছুঁল স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার

জুন ১৬, ২০২৬
0
লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের হামলা ও উত্তেজনা
দেশীয় সংবাদ

লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের হামলা ও উত্তেজনা

জুন ১৬, ২০২৬
0
যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
দেশীয় সংবাদ

যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

জুন ১৫, ২০২৬
0
Next Post
মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন সমীকরণ: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছে সৌদি আরব

মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন সমীকরণ: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছে সৌদি আরব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • নাজিবাদের উত্থানের পূর্বাভাস কি দিয়েছিল ১৯২৭ সালের সেই বিখ্যাত চিত্রকর্ম?
  • প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চশমা পরীক্ষা, সুবিধার পাশাপাশি উঠে এলো নানা সীমাবদ্ধতা
  • পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর অভিবাসন, যা দেখার সুযোগ পান খুব কম মানুষ
  • ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা
  • উড্ডয়নের পরই বিধ্বস্ত মার্কিন কৌশলগত বোমারু বিমান, নিহত ৮

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025