দুপুর ১২:৫৪, রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় কলেজছাত্র গ্রেফতার

    প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় কলেজছাত্র গ্রেফতার

    ডোমারে মামলার ভয় দেখিয়ে পাড়া ডাকাতি

    ডোমারে মামলার ভয় দেখিয়ে পাড়া ডাকাতি

    হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার নির্দেশ নেতানিয়াহুর

    হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার নির্দেশ নেতানিয়াহুর

    মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ

    মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ

    সিলেট-সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস

    সিলেট-সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস

    তিন মাসে সারাদেশে আট শতাধিক খুন, শুধু রাজধানীতেই ১০৭

    তিন মাসে সারাদেশে আট শতাধিক খুন, শুধু রাজধানীতেই ১০৭

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ জনসহ আহত ৪, শিশুর অবস্থা আশঙ্কাজনক

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ জনসহ আহত ৪, শিশুর অবস্থা আশঙ্কাজনক

    সরাইল সরকারি পাবলিক লাইব্রেরিটি এখন রাতের আধারে মাদকসেবী আর চোরের আড্ডা খানা

    সরাইল সরকারি পাবলিক লাইব্রেরিটি এখন রাতের আধারে মাদকসেবী আর চোরের আড্ডা খানা

    সব দলের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা: সারজিস

    সব দলের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা: সারজিস

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

বাজারে কি আসতে যাচ্ছে ‘ট্রাম্প মোবাইল’?

Correspondent 2 by Correspondent 2
জানুয়ারি ১০, ২০২৬
in অন্যান্য সংবাদ, প্রযুক্তি
0
বাজারে কি আসতে যাচ্ছে ‘ট্রাম্প মোবাইল’?

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বাজারে আনার ঘোষণা দেওয়া সোনালি রঙের স্মার্টফোন ‘ট্রাম্প মোবাইল টি১ (T1 Phone)’ আবারও নির্ধারিত সময়ের মধ্যে বাজারে আসেনি। একের পর এক ঘোষিত সময়সীমা পার হলেও ফোনটির কোনো অস্তিত্ব এখনো দেখা যায়নি। প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ বলছেন, এই ফোন আদৌ বাজারে আসবে কি না, তা নিয়েই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।

২০২৫ সালের জুন মাসে প্রথমবারের মতো ‘ট্রাম্প মোবাইল টি১ ফোন’- এর ঘোষণা দেওয়া হয়। তখন জানানো হয়েছিল, ফোনটি আগস্ট অথবা সেপ্টেম্বরের মধ্যেই গ্রাহকদের হাতে পৌঁছে যাবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও ফোনটির কোনো খোঁজ মেলেনি। পরে ট্রাম্প মোবাইলের ওয়েবসাইটে ফোনটির সম্ভাব্য মুক্তির সময় পরিবর্তন করে লেখা হয়— ‘চলতি বছরের শেষ দিকে’।

এই ‘চলতি বছরের শেষ দিকে’ বলতে ২০২৫ সালের শেষ নাগাদ ফোনটি বাজারে আসবে। এমনটাই ধরে নিয়েছিলেন ক্রেতা ও পর্যবেক্ষকেরা। কিন্তু ২০২৬ সাল শুরু হওয়ার পরও ফোনটির কোনো আপডেট নেই। এখনো ওয়েবসাইটে একই বাক্য ‘লেটার দিস ইয়ার’ লেখা থাকলেও কোন বছরের কথা বলা হচ্ছে, তা স্পষ্ট নয়।

সবচেয়ে বিতর্কের বিষয় হলো, ফোনটি এখনো বাজারে না এলেও আগাম বুকিং বাবদ গ্রাহকদের কাছ থেকে ১০০ ডলার করে প্রি-অর্ডার নেওয়া হয়েছে। কিন্তু যারা এই অর্থ দিয়েছেন, তাদের হাতে এখনো কোনো ফোন পৌঁছায়নি। এমনকি নির্দিষ্ট কোনো নতুন মুক্তির তারিখও জানানো হয়নি।

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ২০২৫ সালের ডিসেম্বরে ট্রাম্প মোবাইলের কাস্টমার সার্ভিস বিভাগ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে অচলাবস্থার (গভর্নমেন্ট শাটডাউন) কারণে ফোনটির উৎপাদন ও সরবরাহ বিলম্বিত হয়েছে। তখনই তারা ইঙ্গিত দিয়েছিল, বছরের শেষ নাগাদ ফোনটি বাজারে আসার সম্ভাবনা কম। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে।

শুরুতে ট্রাম্প মোবাইল দাবি করেছিল, টি১ ফোনটি পুরোপুরি যুক্তরাষ্ট্রে তৈরি হবে। কিন্তু পরে সেই অবস্থান থেকেও সরে আসে প্রতিষ্ঠানটি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফোনটির উৎপাদন প্রক্রিয়া ও সরবরাহ ব্যবস্থা নিয়ে একাধিক জটিলতা দেখা দিয়েছে।

এ ছাড়া ট্রাম্প মোবাইলের নেটওয়ার্ক পরিষেবা নিয়েও অভিযোগ উঠেছে। যারা এই নেটওয়ার্ক ব্যবহার করেছেন, তাদের অনেকেই সীমাবদ্ধতা, দুর্বল সেবা ও নানা প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছেন।

ফোনটির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান আইডিসি-এর বিশ্লেষক ফ্রান্সিসকো জেরোনিমো। তিনি পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এই ফোন নিয়ে শুরু থেকেই আমরা সন্দিহান ছিলাম। সম্ভবত তারা এখন বুঝতে পারছে- একটি স্মার্টফোন তৈরি করা যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে তা নয়। দেখা যাক, আদৌ এই ফোন বাস্তব রূপ পায় কি না।”

২০২৬ সাল শুরু হয়ে যাওয়ার পরও ট্রাম্প মোবাইল টি১ ফোনের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, যদি ফোনটি শেষ পর্যন্ত বাজারে এসেও যায়, তাহলে সেটি ঘোষণার সময় দেওয়া প্রতিশ্রুতি ও বৈশিষ্ট্যের সঙ্গে মিল নাও থাকতে পারে।

সব মিলিয়ে, ডোনাল্ড ট্রাম্পের নামের সঙ্গে যুক্ত এই ‘গোল্ডেন ফোন’ এখন পর্যন্ত রয়ে গেছে শুধু ঘোষণাতেই। ক্রেতা ও সমর্থকদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। প্রশ্ন একটাই— এই ফোন কি সত্যিই বাজারে আসবে, নাকি এটি আরেকটি অপূর্ণ রাজনৈতিক-ব্যবসায়িক প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাবে?

Tags: ট্রাম্প মোবাইলডোনাল্ড ট্রাম্প
Previous Post

গ্রিনল্যান্ড দখলে ‘কঠোর পথ’ নিতেও প্রস্তুত ট্রাম্প, আর্কটিক কৌশলের কথা তুলে হুমকি

Next Post

আওয়ামী লীগের ভোট কার ঝুলিতে যাবে, নীরব প্রতিযোগিতায় নানা হিসাব–নিকাশ

Correspondent 2

Correspondent 2

Related Posts

ভারি বৃষ্টির আভাস, বন্যার শঙ্কা
অন্যান্য সংবাদ

ভারি বৃষ্টির আভাস, বন্যার শঙ্কা

এপ্রিল ২৬, ২০২৬
0
নিষিদ্ধ কিছুই ছিল না: উন্মুক্ত, রহস্যময় ১৯৩০-এর প্যারিসের অন্তরঙ্গ ছবি
অন্যান্য সংবাদ

নিষিদ্ধ কিছুই ছিল না: উন্মুক্ত, রহস্যময় ১৯৩০-এর প্যারিসের অন্তরঙ্গ ছবি

এপ্রিল ২৫, ২০২৬
0
গরমের সময় পানিশূন্যতা ও লবণশূন্যতা প্রতিরোধে কী খাওয়া উচিত
অন্যান্য সংবাদ

গরমের সময় পানিশূন্যতা ও লবণশূন্যতা প্রতিরোধে কী খাওয়া উচিত

এপ্রিল ২৫, ২০২৬
0
এভারেস্ট অঞ্চলে বন্যা সতর্কতা ব্যবস্থা অচল: ঝুঁকিতে হাজারো মানুষ
অন্যান্য সংবাদ

এভারেস্ট অঞ্চলে বন্যা সতর্কতা ব্যবস্থা অচল: ঝুঁকিতে হাজারো মানুষ

এপ্রিল ২৫, ২০২৬
0
রোদ–তাপের তেজ কমবে, বাড়বে বৃষ্টি
অন্যান্য সংবাদ

রোদ–তাপের তেজ কমবে, বাড়বে বৃষ্টি

এপ্রিল ২৫, ২০২৬
0
সেলফি নয়, মোবাইল নয়: কেন বন্যপ্রাণী পর্যটনে কড়াকড়ি বাড়ছে বিশ্বজুড়ে?
অন্যান্য সংবাদ

সেলফি নয়, মোবাইল নয়: কেন বন্যপ্রাণী পর্যটনে কড়াকড়ি বাড়ছে বিশ্বজুড়ে?

এপ্রিল ২৫, ২০২৬
0
Next Post
আওয়ামী লীগের ভোট কার ঝুলিতে যাবে, নীরব প্রতিযোগিতায় নানা হিসাব–নিকাশ

আওয়ামী লীগের ভোট কার ঝুলিতে যাবে, নীরব প্রতিযোগিতায় নানা হিসাব–নিকাশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ধ্বংসস্তূপের মধ্যেও ভোট, দেইর আল-বালাহতে পরিবর্তনের আশা
  • আর্সেনালের জয়, শীর্ষে ফিরল দল
  • ইরান যুদ্ধ: ৫৮তম দিনে কী ঘটছে, আলোচনা স্থবির
  • পাকিস্তানে ফের বাড়ল জ্বালানি তেলের দাম, দিশেহারা সাধারণ মানুষ
  • প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় কলেজছাত্র গ্রেফতার

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025