, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

    প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

    এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী

    এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী

    ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

    ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

    যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ, মাত্র ১০%

    যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ, মাত্র ১০%

    প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

    গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

    ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

    ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি সুবিধা

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি সুবিধা

    বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার

    বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

ফিফার সহায়তায় আরো ‘ঋতুপর্ণা’ তুলে আনবে বাফুফে

Correspondent by Correspondent
November 11, 2025
in খেলাধুলা
0
ফিফার সহায়তায় আরো ‘ঋতুপর্ণা’ তুলে আনবে বাফুফে

বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা ফুটবল। এরপরও ফুটবলকে আরো বিকশিত করতে ফিফা নানা পদক্ষেপ নেয়। এরই ধারাবাহিকতায় ফিফা নারী ফুটবলের জন্য ২০২৫-২৮ মেয়াদে একটি বিশেষ পরিকল্পনা করেছে। যার আনুষ্ঠানিক নাম দিয়েছে ‘এমপাওয়ার হার।’ ফিফার এশিয়ান অঞ্চলের নারী ফুটবলে উন্নয়ন বিষয়ক প্রধান সাইমন এন্থোনির উপস্থিতিতে আজ ঢাকায় বাফুফে-ফিফা নারী ফুটবলে নতুন পথচলার আনুষ্ঠানিকতা শুরু করে।

বাংলাদেশের ফুটবলে সাফল্য বলতেই নারী ফুটবলাররা। বয়স ভিত্তিক পর্যায় থেকে শুরু সিনিয়র দলও চ্যাম্পিয়ন ট্রফি আনছে। বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের বক্তব্যের পর বাফুফে নারী ফুটবলারদের সাফল্য ও পথচলা নিয়ে একটি ভিডিও ডিসপ্লে করে। এরপরই ফিফার কর্মকর্তা সাইমন এন্থোনি মঞ্চে উঠেন।

ফিফা নারী ফুটবল নিয়ে তিন বছর ব্যাপী পরিকল্পনা ও কৌশল গ্রহণ করত। সম্প্রতি সেটা পরিবর্তন করে এখন ২০২৫-২৮ এই চক্র করেছে। এই চক্রের লক্ষ্য-উদ্দেশ্য তিনি বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্ট সকলের মাঝে তুলে ধরেন। ফিফার প্রধান উদ্দেশ্য সারা বিশ্ব জুড়ে ৬০ মিলিয়ন নারী ফুটবলে অংশগ্রহণ করবে। নারী কোচের সংখ্যাও বৃদ্ধি করতে হবে। নারী কোচের বর্তমান সংখ্যা নিয়ে সাইমন বলেন, ‘আমরা একটা জরিপ করেছি সেখানে দেখা গেছে নারী-পুরুষ লিগ মিলিয়ে নারী কোচের সংখ্যা মাত্র ২২ শতাংশ। আমরা এই চার বছরে অনেক নারী কোচ বাড়াতে চাই।’

ফুটবলার-কোচের সংখ্যা বাড়িয়ে নিজেদের লক্ষ্য সীমাবদ্ধ করে রাখতে চায় না ফিফা। নারী ফুটবলারদের জন্য টুর্নামেন্ট বৃদ্ধি, স্পন্সরশিপ উন্নয়নের পরিকল্পনা রয়েছে। ফিফার এই পরিকল্পনাগুলোর সঙ্গে তার অধীভুক্ত সংস্থাগুলোকেও পরিচালনা করতে চায়। বাংলাদেশে এসে এমন উপস্থাপনা করার কারণ সম্পর্কে সাইমন বলেন, ‘এশিয়ার প্রধান হিসেবে আমি প্রতি দেশেই নারী ফুটবল নিয়ে ভ্রমণ করি। বাংলাদেশ নারী ফুটবলে সাম্প্রতিক সময়ে অনেক সাফল্য অর্জন করেছে। এজন্য আমি নিজে এসে ফুটবলসংশ্লিষ্ট সবার সামনে নারী ফুটবলের ফিফার লক্ষ্য জানালাম যাতে বাফুফে এর সঙ্গে মিলে নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারে।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ফিফার এই উদ্যোগের সঙ্গে বাফুফে সম্পৃক্ত হতে পেরে বেশ সন্তোষ প্রকাশ করেছেন। তিনি এই উদ্যোগের মাধ্যমে নারী ফুটবলে কার্যকর পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন,‌ ‘নারী ফুটবলে আমাদের ক্লাব সংখ্যা কম। নারীদের ঘরোয়া লিগ বাড়ানো, তাদের আরো সুযোগ-সুবিধা বৃদ্ধি করার চেষ্টা করব। ফিফা আমাদের ট্যাকনিক্যাল ও আর্থিকভাবে সহায়তা করবে।’ বাফুফে ২০২৫-২৮ সালে নারী ফুটবলে কি কি করতে চায় সেই পরিকল্পনা ডিসপ্লেও করেনি কিংবা পুরোপুরি প্রকাশও করেনি।

আজকের অনুষ্ঠানে ঢাকাস্থ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা, মরক্কো দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স উপস্থিত ছিলেন। মরক্কো দূতাবাসের কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে মরক্কো সব সময় পাশে থাকবে।’ আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশের নারী ফুটবলারদের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের নারী ফুটবলাররা সাফল্য আনছে এটা আসলেই বেশ গর্বের বিষয়।’ বাংলাদেশের নারী ফুটবলে প্রধান পৃষ্ঠপোষক ঢাকা ব্যাংক। আজকের অনুষ্ঠানে ঢাকা ব্যাকের প্রতিনিধি বলেন, ‘ঢাকা ব্যাংক নারী ফুটবলের সঙ্গে থাকতে পেরে গর্বিত। আগামী দিনেও ঢাকা ব্যাংক নারী ফুটবলারদের সাথে থাকবে।’ বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ফিফা কর্মকর্তাকে বাংলাদেশের পক্ষে জার্সি তুলে দেন। পরবর্তীতে অ-১৭ দলের ফুটবলার, বাফুফে নির্বাহী কমিটির সকলে ফিফা কর্মকর্তার সঙ্গে একটি ফটোসেশনে অংশ নেন।

মাঠের খেলা বৃদ্ধির পাশাপাশি নারী ফুটবলারদের সুরক্ষার বিষয়টিও বাফুফে সভাপতি গুরুত্ব দিয়ে দেখছেন। তিনি বলেন, ‘আমরা শুধু নারী ফুটবলারদের খেলার মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেই সীমাবদ্ধ থাকব না। নারী হিসেবে তাদের সমাজের নানা প্রতিবন্ধকার পাশেও দাড়াব। অনেক সময় নারী হিসেবে সাইবার বুলিংয়ের শিকার হয়। আমরা সেক্ষেত্রে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব।’

সাম্প্রতিক সময়ে ক্রিকেটে জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ এনেছেন। নারী ফুটবলারদের নিরাপত্তা নিয়ে আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা সব সময় যে কোনো বিষয় ব্যক্তিগত/দলীয় সমস্যা গুরুত্ব দিয়ে দেখেছি সামনেও দেখব। ক্রিমিনাল অফেন্স হলে সরকারের সহায়তা নেব। কেউ হ্যারেস হলে আমরা চুপ করে থাকব না। অবশ্যই পদক্ষেপ নেব। আমাদের ডিসিপ্লিনারি, প্লেয়ার স্ট্যাটাস ও আপিল কমিটি রয়েছে। তিনটি কমিটিই স্বাধীন। আমার উপরও যদি কোনো অভিযোগ আসে তাহলেও এই তিন কমিটি বিশ্লেষণ করে পদক্ষেপ নিতে পারে।’

Tags: ঋতুপর্ণাফিফাবাফুফে
Previous Post

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্যাটরিনা

Next Post

অধিনায়ক শান্তর চোখে এই সিরিজ শুধু মুশফিকের

Correspondent

Correspondent

Related Posts

বিশ্বকাপ ফাইনালের সংঘর্ষ ও রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের সংঘর্ষ ও রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

July 30, 2026
0
অস্ট্রেলিয়া সফর মিস করে নাহিদ রানার বড় আক্ষেপ, শঙ্কায় বাংলাদেশের পেস আক্রমণ
খেলাধুলা

অস্ট্রেলিয়া সফর মিস করে নাহিদ রানার বড় আক্ষেপ, শঙ্কায় বাংলাদেশের পেস আক্রমণ

July 29, 2026
0
বিশ্বকাপে ভারতের স্বপ্ন এখনও দূরের পথ, কাঠামোগত সংকটে পিছিয়ে ফুটবল
খেলাধুলা

বিশ্বকাপে ভারতের স্বপ্ন এখনও দূরের পথ, কাঠামোগত সংকটে পিছিয়ে ফুটবল

July 29, 2026
0
বিশ্বকাপের মালিকানার অংশ বিক্রির ফিফা পরিকল্পনা ঘিরে বিতর্ক, কড়া আপত্তি উয়েফার
খেলাধুলা

বিশ্বকাপের মালিকানার অংশ বিক্রির ফিফা পরিকল্পনা ঘিরে বিতর্ক, কড়া আপত্তি উয়েফার

July 29, 2026
0
টানা পাঁচ মেডেন ওভারে পাঁচ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন জাস্টিন গ্রিভস
খেলাধুলা

টানা পাঁচ মেডেন ওভারে পাঁচ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন জাস্টিন গ্রিভস

July 28, 2026
0
হেন্ডারসন ও ওয়েলবেককে দলে নিতে আলোচনা শুরু করেছে চেলসি
খেলাধুলা

হেন্ডারসন ও ওয়েলবেককে দলে নিতে আলোচনা শুরু করেছে চেলসি

July 28, 2026
0
Next Post
অধিনায়ক শান্তর চোখে এই সিরিজ শুধু মুশফিকের

অধিনায়ক শান্তর চোখে এই সিরিজ শুধু মুশফিকের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • হরমুজ সংকটে কানাডার তেলের দিকে ঝুঁকছে জাপান, সরবরাহে আনছে বৈচিত্র্য
  • বিশ্বকাপ ফাইনালের সংঘর্ষ ও রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
  • নতুন হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, সমুদ্রপথ নিয়ে অনড় অবস্থানে ইরান
  • স্টারলিংকের সামনে বড় চ্যালেঞ্জ, মহাকাশে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন
  • প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025