, ,,
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ

    প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

    প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

    এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী

    এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী

    ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

    ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

    যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ, মাত্র ১০%

    যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ, মাত্র ১০%

    প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

    গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

    গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো চক্রের ২ সদস্য গ্রেফতার

    ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

    ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের জনগণের স্বার্থ’

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি সুবিধা

    দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিগগির বাণিজ্য চুক্তি, বাড়বে রপ্তানি সুবিধা

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক

TR-C2 /Tuhin by TR-C2 /Tuhin
April 28, 2026
in দেশীয় সংবাদ
0
ডুবছে হাওর, আতঙ্কে কৃষক

সুনামগঞ্জের হাওরে এখনো অর্ধেকের বেশি ধান কাটা বাকি। এর মধ্যে বজ্রসহ ভারী বৃষ্টি হওয়ায় পাকা ধান কাটতে পারছেন না কৃষকেরা। বাড়তি মজুরিতে যতটুকু কাটতে পারছেন, বৃষ্টির কারণে তা-ও ব্যাহত হচ্ছে। এর মাঝে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় হাওরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

গত রোববার রাত থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জের হাওরাঞ্চলে মুষলধারে বৃষ্টি হয়েছে। আগামী তিন দিন টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এই পরিস্থিতিতে হাওর ও নদীর পানি বাড়তে থাকায় অবশিষ্ট ধান কাটা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন কৃষকেরা।

পাউবো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে ২৮ থেকে ৩০ এপ্রিল ভারী ও অতিভারী বৃষ্টি হতে পারে। এতে হাওর এলাকার সুরমা-কুশিয়ারাসহ অন্যান্য নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পাশাপাশি আকস্মিক বন্যাও হতে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, ভারী বৃষ্টিপাতের ফলে ধান কাটতে পারছেন না কৃষকেরা। শ্রমিকসংকটের পাশাপাশি জমিতে পানি থাকায় কম্বাইন হারভেস্টারও নামানো সম্ভব হচ্ছে না। বাড়তি মজুরি দিয়ে অনেকে ধান কাটতে পারলেও রোদ না থাকায় স্তূপ করা ধানে

অঙ্কুর গজানোর অবস্থা হয়েছে। এ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছে লক্ষাধিক কৃষক পরিবার।

সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষক মো. রেনু মিয়া বলেন, ‘পাগনা হাওরের চাইর (চার) আনা ধান কাটা হইছে। পানি থাকায় ধান তো মেশিনদি কাটা যার না। মেশিনও কম, মানুষও (শ্রমিক) কম। লাগাতার বৃষ্টি হওয়ায় ধান তো শুকানিও যার না, কাইট্যাই কিতা করব। মাইনষের খলার মাঝে কাটা ধান পইড়া আছে। ধানও গন্ধ ধরিলাইছে। সবাই খুব কষ্টের মধ্যে আছে।’

তাহিরপুরের শাহাগঞ্জ গ্রামের কৃষক জিয়াউর রহমান বলেন, ‘ধান তো কাটা হইতাছে না। শনির হাওরের ধান এখনো অর্ধেক বাকি আছে। ৪০ ভাগের মতো কাটা হইছে। আমার ২০-২২ কিয়ার (৩০ শতকে এক কিয়ার) জমির মাঝে ৮ কিয়ারের মতো কাটছি। কিন্তু রইদ (রোদ) না থাকায় শুকাইতে পারতাছি না।’

বৃষ্টিতে আতঙ্কিত জিয়াউর বলেন, ‘হাঁটুহিমা-উরাতহিমা (হাঁটু ও ঊরুসমান) পানি থাকায় ব্যাপারীও খেতে নামে না। যে বৃষ্টি দিতাছে, মনে হয় না মানুষ ধান কাইট্যা ঠিকভাবে ঘরে তুলতে পারব।’

জেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের ১২ উপজেলার ১৩৭টি হাওরে এ বছর ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ১৪ লাখ টন। উৎপাদিত বোরো ধানের মূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা। জেলায় বছরে সাড়ে ৫ লাখ টন চালের চাহিদার বিপরীতে উৎপাদিত হয় সাড়ে ১১ লাখ টন। উদ্বৃত্ত ৬ লাখ টন চাল দেশের খাদ্যভান্ডারে যুক্ত হয়।

কৃষি বিভাগের তথ্যমতে, সোমবার পর্যন্ত ৯২ হাজার ১১৮ হেক্টর জমির ধান কাটা হয়েছে। ১ লাখ ৩১ হাজার ৩৯৩ হেক্টর জমির ধান কাটা বাকি। এ পর্যন্ত হাওর ও নন-হাওরে ৪১ ভাগ জমির ধান কাটতে পেরেছেন কৃষক।

শাল্লা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক জয়ন্ত সেন বলেন, ধান নিয়ে চতুর্মুখী বিপদে পড়েছেন কৃষকেরা। ধান কেটে আনতে পারছেন না, আনতে পারলেও শুকাতে পারছেন না। কিয়ার প্রতি কাটাতেই চার-পাঁচ হাজার টাকা চলে যাচ্ছে। ধান বহন করে বাড়ির ধারে-কাছে নিয়ে আসতে আরও খরচ হচ্ছে। শ্রমিক না পেয়ে জলে ভাসা ফলনের আশা একরকম ছেড়েই দিয়েছেন অনেকে।

সুনামগঞ্জ কৃষক সংগ্রাম সমিতির সহসভাপতি ও ধর্মপাশা উপজেলার বাসিন্দা খায়রুল বশর ঠাকুর খান বলেন, দৈনিক ১ থেকে দেড় হাজার টাকায় শ্রমিক নিয়ে ধান কাটাচ্ছেন কৃষক। নিজেরাও হাড় খাটুনি পরিশ্রম করছেন। যেটুকু কাটতে পেরেছেন, সেটাও অঙ্কুর গজিয়ে নষ্ট হওয়ার অবস্থা। টানা বৃষ্টিতে চরম বিপর্যস্ত অবস্থা কৃষকের।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘জেলার ১৩৭টি হাওরের শতভাগ ধান কাটতে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত লাগবে। আমরা দ্রুত ধান কাটতে কৃষকদের নির্দেশনা দিলেও যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে কৃষক-শ্রমিক কেউই জমিতে নামতে পারছেন না। টানা বৃষ্টি হওয়ায় হাওরে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।’

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, মঙ্গলবার থেকে টানা তিন দিন ভারতের চেরাপুঞ্জিসহ জেলার হাওরাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এতে নদ-নদীর পানি আরও বাড়তে থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত হাওর রক্ষা বাঁধের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে টানা বৃষ্টিতে হাওর রক্ষা বাঁধের মাটি দুর্বল হয়ে পড়েছে। পাহাড়ি ঢল নামলে সেই চাপ সামলানো কঠিন হবে।

Previous Post

আপডেটের ঝামেলা কমবে, উইন্ডোজে আসছে নতুন ফিচার

Next Post

আস্থার সংকটে বাংলাদেশ, কমছে বিদেশি বিনিয়োগ

TR-C2 /Tuhin

TR-C2 /Tuhin

Related Posts

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
দেশীয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ

July 30, 2026
0
প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা
দেশীয় সংবাদ

প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

July 30, 2026
0
এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী
দেশীয় সংবাদ

এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী

July 30, 2026
0
ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
দেশীয় সংবাদ

ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

July 30, 2026
0
যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ, মাত্র ১০%
দেশীয় সংবাদ

যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ, মাত্র ১০%

July 30, 2026
0
প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
দেশীয় সংবাদ

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

July 29, 2026
0
Next Post
আস্থার সংকটে বাংলাদেশ, কমছে বিদেশি বিনিয়োগ

আস্থার সংকটে বাংলাদেশ, কমছে বিদেশি বিনিয়োগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • পেটের মেদ শুধু হৃদরোগ নয়, বাড়াতে পারে স্মৃতিভ্রংশের ঝুঁকিও
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
  • মানবিক মূল্যবোধভিত্তিক বৈশ্বিক নীতির আহ্বান, শক্তির ব্যবহারে সংযমের ওপর জোর
  • জেলেনস্কির সতর্কবার্তার পর কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত একজন
  • ইয়ামালকে ঘিরে ‘বাবা হতে চলেছেন’ গুঞ্জন, এখনো মেলেনি কোনো নিশ্চিত তথ্য

Recent Comments

No comments to show.

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025