ভোর ৫:১৭, বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

    বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

    বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

    প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ

    প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ

    দেশের বাজারে নতুন রেকর্ড ছুঁল স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার

    দেশের বাজারে নতুন রেকর্ড ছুঁল স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার

    লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের হামলা ও উত্তেজনা

    লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের হামলা ও উত্তেজনা

    যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

    যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

    সিভিল সার্জনকে ব্যবস্থাপনা ঠিক করতে দিলেন ৩ দিন

    সিভিল সার্জনকে ব্যবস্থাপনা ঠিক করতে দিলেন ৩ দিন

    দেশে ফিরলেন ৫৬৮৬৮হাজি, মারা গেছেন কত জন?

    দেশে ফিরলেন ৫৬৮৬৮হাজি, মারা গেছেন কত জন?

    নয়াদিল্লিতে প্রবেশে বাধা, বিমানবন্দর থেকেই ফেরত এলেন ডা. জাহেদ উর রহমান

    নয়াদিল্লিতে প্রবেশে বাধা, বিমানবন্দর থেকেই ফেরত এলেন ডা. জাহেদ উর রহমান

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের

Correspondent 2 by Correspondent 2
এপ্রিল ২৭, ২০২৬
in দেশীয় সংবাদ
0
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের

ময়মনসিংহ মহানগর (মেট্রোপলিটন) পুলিশ প্রতিষ্ঠা এবং পুলিশের নতুন তিনটি ইউনিট করতে চায় পুলিশ সদর দপ্তর। এ ছাড়া পুলিশ ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি ও উচ্চপর্যায়ে পদ সৃষ্টি করতে চায়। আসন্ন পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এসব দাবিসহ সাতটি দাবি জানানো হবে।

পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী ১০ মে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হবে। সেদিন রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী দিনে এবার সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ১১৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী এই পদক পরিয়ে দিতে পারেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বিগত বছরগুলোয় সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারিতে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হতো। এবার ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় পুলিশ সপ্তাহ পিছিয়ে মে মাসে নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ করা হয়। ২০১৮ সালে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হয়। ময়মনসিংহে বর্তমানে দ্রুত শিল্পায়ন ও নগরায়ণ হচ্ছে। নগরায়ণের ফলে তীব্র যানজট, শিল্পায়নের ফলে শ্রমিক অসন্তোষ, ধর্মঘট ও দাঙ্গার ঘটনা প্রায়ই ঘটছে। পুলিশ সদর দপ্তর মনে করছে, ১৮ লাখ ৯৮ হাজার ৬৬৩ জনসংখ্যার ময়মনসিংহ মহানগর জেলা পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ময়মনসিংহ মেট্রোপলিটন পুলিশ গঠন করতে চায় সদর দপ্তর। বর্তমানে দেশের আট বিভাগের মধ্যে সাতটিতে মেট্রোপলিটন পুলিশ কাজ করলেও ময়মনসিংহে দায়িত্ব পালন করছে জেলা পুলিশ। এ জন্য পুলিশ সপ্তাহে এই বিভাগীয় শহরকে মেট্রোপলিটন পুলিশের অধীনে নিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবে পুলিশ সদর দপ্তর।

সূত্র আরও জানায়, এ ছাড়া পুলিশ সদর দপ্তর নতুন তিনটি ইউনিট—পরিবেশ পুলিশ, রংপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং আলাদা সাইবার পুলিশ ইউনিট গঠনের দাবি জানাবে। পরিবেশ পুলিশ গঠনের পক্ষে তাদের যুক্তি, নদী-খাল-বন দখল, বালু-পাথর উত্তোলন, ইটভাটার মাধ্যমে বায়ুদূষণ, পাহাড় কাটাসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কাজ করছে পুলিশ। তবে বিশেষ একটি ইউনিট থাকলে এ বিষয়ে আরও নজরদারি করতে পারবে।

দেশের বিভাগীয় শহরগুলোয় এক বা একাধিক আর্মড পুলিশ ব্যাটালিয়ন থাকলেও রংপুরে কোনো ব্যাটালিয়ন নেই। পুলিশ সদর দপ্তর বলছে, উত্তরাঞ্চলের চোরাচালান ও মাদক প্রতিরোধে ১৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রংপুর নামে একটি স্বয়ংসম্পূর্ণ ব্যাটালিয়ন গঠন প্রয়োজন। এ ছাড়া সাইবার জগতে গুজব, জালিয়াতি, বুলিং, পর্নোগ্রাফি, হ্যাকিংয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ পুলিশ এসব তদন্তে হিমশিম খাচ্ছে। এসব মামলার তদন্তের ধরন ভিন্ন হওয়ায় বিশেষায়িত সাইবার ইউনিট গঠন করা প্রয়োজন বলে মনে করছে পুলিশ সদর দপ্তর।

সূত্র বলেছে, পুলিশ ক্যাডারের কার্যক্রম গতিশীল করতে পদমর্যাদা অনুযায়ী কর্মকর্তাদের যথাসময়ে পদোন্নতি নিশ্চিত করার ও উচ্চপর্যায়ে পদ সৃষ্টির দাবিও জানাবে পুলিশ সদর দপ্তর। বিভিন্ন ব্যাচে বিপুলসংখ্যক কর্মকর্তা পদোন্নতিবঞ্চিত অবস্থায় কর্মরত রয়েছেন। ৩০তম পুলিশ ক্যাডার ব্যাচের ১৮১ সদস্য আগামী জুনে চাকরিতে ১৫ বছরে পদার্পণ করবেন এবং ৩১তম ব্যাচের ১৮২ কর্মকর্তার ১৪ বছর হবে। তাঁদের সঙ্গে নিয়োগ পাওয়া অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা পঞ্চম গ্রেডে উন্নতি হলেও এই দুই ব্যাচ এখনো পদোন্নতির জন্য অপেক্ষমাণ। এ ছাড়া পুলিশের উচ্চপর্যায়ে পদসংখ্যা বাড়ানোর পক্ষে সদর দপ্তর।

বর্তমানে পুলিশের চারটি প্রশিক্ষণ কেন্দ্র (পিটিসি) রয়েছে। পুলিশ সদর দপ্তর হবিগঞ্জ ও বরিশালে আরও দুটি প্রশিক্ষণ কেন্দ্র করার প্রস্তাব দেবে সরকারকে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশের বিশেষায়িত ইউনিট, জাতীয় জরুরি সেবা ৯৯৯, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, শিল্প পুলিশ, পিবিআই, রেলওয়ে পুলিশের জনবল ও লজিস্টিক সহায়তা বাড়ানোর দাবি জানানো হবে। এ ছাড়া থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, সাবজোন ভাড়া বাড়ি থেকে বের হয়ে নিজস্ব স্থাপনা ও ভবন করার সুপারিশ করবে। বগুড়ায় শিল্প পুলিশের একটি জোন করার প্রস্তাবও দেওয়া হবে।

সূত্র জানায়, এবার পুলিশের ১৫ সদস্যকে বিপিএম (সাহসিকতা), ২৫ জনকে বিপিএম সেবা, ২৫ জনকে পিপিএম ও ৫০ জনকে পিপিএম সেবা ক্যাটাগরিতে পদক দেওয়া হবে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালে সর্বোচ্চ ৪০০ জনকে বিপিএম, পিপিএম পদক দেওয়া হয়েছিল। ২০২৩ সালে ১১৭ জনকে, ২০২২ সালে ২৩০ জনকে এই পদক দেওয়া হয়।

পুলিশ সপ্তাহের প্রস্তুতির বিষয়ে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, আগামী ১০-১৩ মে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হবে। এ জন্য পুলিশের প্রস্তুতি শেষ পর্যায়ে।

Previous Post

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

Next Post

নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ সেবার ঘোষণা

Correspondent 2

Correspondent 2

Related Posts

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
দেশীয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

জুন ১৬, ২০২৬
0
বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
দেশীয় সংবাদ

বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

জুন ১৬, ২০২৬
0
প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ
দেশীয় সংবাদ

প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ

জুন ১৬, ২০২৬
0
দেশের বাজারে নতুন রেকর্ড ছুঁল স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার
দেশীয় সংবাদ

দেশের বাজারে নতুন রেকর্ড ছুঁল স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার

জুন ১৬, ২০২৬
0
লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের হামলা ও উত্তেজনা
দেশীয় সংবাদ

লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের হামলা ও উত্তেজনা

জুন ১৬, ২০২৬
0
যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
দেশীয় সংবাদ

যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

জুন ১৫, ২০২৬
0
Next Post
নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ সেবার ঘোষণা

নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ সেবার ঘোষণা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • লেবানন ও সিরিয়ার দখলকৃত এলাকা ছাড়বে না ইসরায়েল, ঘোষণা নেতানিয়াহুর
  • নাজিবাদের উত্থানের পূর্বাভাস কি দিয়েছিল ১৯২৭ সালের সেই বিখ্যাত চিত্রকর্ম?
  • প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চশমা পরীক্ষা, সুবিধার পাশাপাশি উঠে এলো নানা সীমাবদ্ধতা
  • পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর অভিবাসন, যা দেখার সুযোগ পান খুব কম মানুষ
  • ঢাকাসহ ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025