বিকাল ৩:২৩, মঙ্গলবার,৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    লালমনিরহাট সীমান্ত সমীকরণ: ফ্লাডলাইট বনাম আতশবাজি—দুর্গাপুরে হঠাৎ উত্তেজনার কারণ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ভারত-বাংলাদেশ সীমান্তের সমীকরণ: কাঁটাতারে বন্দি লিং কং গ্রামের ভবিষ্যৎ কী?

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ডেঙ্গু মোকবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১ লাখ স্যালাইন অনুদান দিচ্ছে বাপি

    ৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

    দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    বিআরটি প্রকল্প নিয়ে সাহসী সিদ্ধান্তের দাবি

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

    কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

    কাপ্তাই হ্রদে নৌকাডুবি: তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফে অল্প ব্যবধানে এগিয়ে বামপন্থী রবার্তো সানচেজ

Correspondent 1 by Correspondent 1
জুন ৯, ২০২৬
in আন্তর্জাতিক সংবাদ
0
পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফে অল্প ব্যবধানে এগিয়ে বামপন্থী রবার্তো সানচেজ

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফে অল্প ব্যবধানে এগিয়ে বামপন্থী রবার্তো সানচেজ

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফে ভোট গণনা শেষ পর্যায়ে পৌঁছালে রক্ষণশীল প্রার্থী কেইকো ফুজিমোরিকে অল্প ব্যবধানে পেছনে ফেলে এগিয়ে গেছেন বামপন্থী কংগ্রেসম্যান রবার্তো সানচেজ।

সোমবার প্রায় ৯৫ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায়, সানচেজ পেয়েছেন ৫০ দশমিক ১০ শতাংশ ভোট, আর ফুজিমোরির প্রাপ্ত ভোট ৪৯ দশমিক ৯০ শতাংশ। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান মাত্র কয়েক হাজার ভোটের হওয়ায় ফলাফল নিয়ে উত্তেজনা ও অনিশ্চয়তা এখনো কাটেনি।

এর আগে দিনের শুরুতে সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন কেইকো ফুজিমোরি। তবে গ্রামীণ অঞ্চলগুলোর ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সানচেজ এগিয়ে যান। নির্বাচনী প্রচারণার পুরো সময়জুড়েই এসব এলাকায় শক্ত অবস্থান ধরে রেখেছিলেন তিনি।

কংগ্রেস ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সানচেজ বলেন, “আমি আত্মবিশ্বাসী ও আশাবাদী। তবে শতভাগ ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

অন্যদিকে রাজধানী লিমায় নিজ বাসভবনের বাইরে ফুজিমোরি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, “শেষ ভোটটি গণনা না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, এবং আমি চাই সব পেরুভিয়ানও তাই করুক।”

বিদেশে স্থাপিত কয়েকটি ভোটকেন্দ্রের ভোট এখনো গণনা বাকি রয়েছে, যেগুলো ফুজিমোরির পক্ষে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুই প্রার্থীর রাজনৈতিক দর্শনের মধ্যে রয়েছে স্পষ্ট পার্থক্য। সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির কন্যা কেইকো ফুজিমোরি কঠোর আইন-শৃঙ্খলা নীতির পক্ষে প্রচারণা চালিয়েছেন। তিনি সন্ত্রাসবাদ দমন ও ৬০ দিনের জরুরি অবস্থা জারির প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে ৫৭ বছর বয়সী রবার্তো সানচেজ দারিদ্র্য দূরীকরণ, পুলিশ সংস্কার এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সাবেক বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োর সরকারে বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

পেরু গত এক দশকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে গেছে এবং দেশটি এরই মধ্যে নয়জন রাষ্ট্রপ্রধান দেখেছে। বিশ্লেষকদের মতে, এবারের ফলাফল দেশটির গভীর রাজনৈতিক বিভাজনকেই আবারও সামনে নিয়ে এসেছে।

রাজনৈতিক বিশ্লেষক পাওলো ভিলকা বলেন, “এই ফলাফল পেরুর বিভক্ত রাজনৈতিক বাস্তবতাকে প্রতিফলিত করছে। যে-ই জিতুক, দেশের প্রায় অর্ধেক মানুষ তার বিরোধিতা করবে।”

চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে তাই দেশজুড়ে উদ্বেগ ও অপেক্ষার প্রহর অব্যাহত রয়েছে।

Tags: কেইকো ফুজিমোরিপেরুপ্রেসিডেন্ট নির্বাচনরবার্তো সানচেজলাতিন আমেরিকা
Previous Post

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

Next Post

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানে হামলা অব্যাহত রাখলে একাই লড়তে হবে ইসরায়েলকে

Correspondent 1

Correspondent 1

Related Posts

কিউবার ওপর নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের
আন্তর্জাতিক সংবাদ

কিউবার ওপর নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের

জুন ৯, ২০২৬
0
ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানে হামলা অব্যাহত রাখলে একাই লড়তে হবে ইসরায়েলকে
আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানে হামলা অব্যাহত রাখলে একাই লড়তে হবে ইসরায়েলকে

জুন ৯, ২০২৬
0
লাটভিয়ার আকাশসীমায় প্রবেশকারী ড্রোন ভূপাতিত, বাড়ছে ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বেগ
আন্তর্জাতিক সংবাদ

লাটভিয়ার আকাশসীমায় প্রবেশকারী ড্রোন ভূপাতিত, বাড়ছে ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বেগ

জুন ৯, ২০২৬
0
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘর্ষে নিহত ১১, বিক্ষোভ ঘিরে উত্তেজনা
আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘর্ষে নিহত ১১, বিক্ষোভ ঘিরে উত্তেজনা

জুন ৯, ২০২৬
0
চীনের শীর্ষ প্রযুক্তি ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে সামরিক সহযোগী তালিকায় যুক্ত করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক সংবাদ

চীনের শীর্ষ প্রযুক্তি ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে সামরিক সহযোগী তালিকায় যুক্ত করল যুক্তরাষ্ট্র

জুন ৯, ২০২৬
0
বৈরুত হামলার জবাবের পর নতুন সামরিক কৌশলের ঘোষণা ইরানের
আন্তর্জাতিক সংবাদ

বৈরুত হামলার জবাবের পর নতুন সামরিক কৌশলের ঘোষণা ইরানের

জুন ৯, ২০২৬
0
Next Post
ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানে হামলা অব্যাহত রাখলে একাই লড়তে হবে ইসরায়েলকে

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানে হামলা অব্যাহত রাখলে একাই লড়তে হবে ইসরায়েলকে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • বিশ্বকাপে দায়িত্ব পালনের কথা থাকলেও সোমালি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা
  • কঙ্গোতে ইবোলায় মৃত্যু ১০১, স্বাস্থ্যসেবায় বাধা সশস্ত্র গোষ্ঠীর
  • কিউবার ওপর নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের
  • রাশিয়ার শ্রমবাজারে বড় লাফ: ১ লাখ কর্মী পাঠানোর মহাপরিকল্পনা ও ঢাকা-মস্কো সহযোগিতার নতুন দিগন্ত
  • ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানে হামলা অব্যাহত রাখলে একাই লড়তে হবে ইসরায়েলকে

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025