রাত ২:৩৪, সোমবার,২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    বিচার বিভাগে ডিজিটাল অগ্রযাত্রা, জনভোগান্তি কমাতে সংস্কারে গতি আনছে সরকার

    বিচার বিভাগে ডিজিটাল অগ্রযাত্রা, জনভোগান্তি কমাতে সংস্কারে গতি আনছে সরকার

    কারণে-অকারণে ওয়াকআউট না করতে বিরোধী দলকে স্পিকারের আহ্বান

    কারণে-অকারণে ওয়াকআউট না করতে বিরোধী দলকে স্পিকারের আহ্বান

    শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি সম্পন্ন

    শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি সম্পন্ন

    তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: মন্ত্রী

    তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: মন্ত্রী

    দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার

    দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার

    ডিজেল–পেট্রোলসহ সব জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি, সোমবার থেকে কার্যকর

    সরকারি তথ্যে জ্বালানি তেলের ‘রেকর্ড মজুত’, বাস্তবে কেন হাহাকার?

    অ্যাম্বুলেন্সে তেল পাচারে ৭ জন আটক, সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি জব্দ

    অ্যাম্বুলেন্সে তেল পাচারে ৭ জন আটক, সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি জব্দ

    এক পাম্প থেকে তেল নিয়ে ছুটছে আরেক পাম্পে

    এক পাম্প থেকে তেল নিয়ে ছুটছে আরেক পাম্পে

    পাবনায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন

    পাবনায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

Correspondent 2 by Correspondent 2
এপ্রিল ১৯, ২০২৬
in দেশীয় সংবাদ
0
বিচার বিভাগে ডিজিটাল অগ্রযাত্রা, জনভোগান্তি কমাতে সংস্কারে গতি আনছে সরকার

মামলার জট কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিকদের জন্য ন্যায়বিচারপ্রাপ্তি আরও সহজলভ্য করতে আদালতের কার্যক্রম ডিজিটালাইজেশন করার উদ্যোগ জোরদার করছে সরকার। এর ফলে বাংলাদেশের বিচার বিভাগ একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে।

আইন বিশেষজ্ঞ ও কর্মকর্তারা বলছেন, ডিজিটাল আদালত ব্যবস্থার দিকে এই অগ্রযাত্রা বিচারপ্রার্থীদের সঙ্গে আদালতের যোগাযোগের ধরনে নতুন যুগের সূচনা করতে পারে। এটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের ধীরগতি ও প্রশাসনিক জটিলতা কমবে বলেও মনে করেন তারা। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সম্প্রতি জাতীয় সংসদে জানান, এ লক্ষ্যে ইতোমধ্যে ই-জামিন বন্ড ব্যবস্থাপনা, ই-ফ্যামিলি কোর্ট, অনলাইন কজ লিস্ট (কার্যতালিকা) এবং বিবাহ ও তালাক নিবন্ধনের ডিজিটালকরণসহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, দেশের নয়টি জেলায় ই-জামিন বন্ড ব্যবস্থাপনা চালু হওয়ায় আইনজীবী, কারা কর্তৃপক্ষ ও মামলাকারীদের সময় ও খরচ ইতোমধ্যে কমতে শুরু করেছে। এখন অনলাইনে জামিননামা জমা দেওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে এই ব্যবস্থা দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

একইভাবে, দু’টি জেলায় ই-ফ্যামিলি কোর্ট চালুর ফলে পারিবারিক বিরোধ সংক্রান্ত মামলাসমূহ অনলাইনে দাখিল, শুনানি ও নিষ্পত্তি করা যাচ্ছে। এতে বিচার প্রক্রিয়া দ্রুত হয়েছে, খরচ কমেছে এবং আদালতে বারবার সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজনও কমেছে।

সাধারণ মানুষের জন্য অন্যতম বড় সুবিধা নিয়ে এসেছে অনলাইন কজ লিস্ট বা মামলার অনলাইন কার্যতালিকা। আগে মামলার তারিখ জানতে আদালতে যেতে হতো অথবা মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর করতে হতো। এখন বিচারপ্রার্থীরা ঘরে বসেই অনলাইনে তাদের মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারছেন।

তথ্য আদান-প্রদান আরও সহজ করতে সারা দেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্র মামলা-সম্পর্কিত তথ্য পাওয়া, অগ্রগতি জানা এবং শুনানির জন্য আরও ভালোভাবে প্রস্তুতিতে বিচারপ্রার্থীদের সহায়তা করছে।

এ বিষয়ে সরকারের বৃহত্তর রূপকল্প তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘পর্যায়ক্রমে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সারাদেশে বিচারাধীন মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে এবং জনগণ সময়মতো ন্যায়বিচার পাবে বলে আশা করা হচ্ছে।’

বিশেষজ্ঞরা মনে করেন, সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) উদ্যোগের অধীনে বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন করা হলে স্বচ্ছতার ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ হবে। ১০টি জেলার ১০২টি ইউনিয়নে এই কার্যক্রম চালু করার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে জালিয়াতি কমবে এবং নথিপত্রবিহীন বা তথ্য বিকৃতি থেকে উদ্ভূত বিরোধগুলো নিরসন হবে বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রস্তাবিত ‘ই-জুডিশিয়ারি’ প্রকল্প। এর মাধ্যমে মামলা দায়ের থেকে নথি সংরক্ষণ পর্যন্ত সব বিচারিক কার্যক্রম একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনের পর্যালোচনায় রয়েছে।

সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো এবং দ্রুত, স্বচ্ছ ও সাশ্রয়ী বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

এই সংস্কারগুলোর আরেকটি লক্ষ্য হলো বিপুল সংখ্যক বিচারাধীন মামলার জট কমানো, যা দেশের দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, ধাপে ধাপে ডিজিটাল ব্যবস্থা চালু হলে আদালতের ওপর চাপ কমবে এবং সময়মতো ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

বাংলাদেশ এখন সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে। তবে কার্যকর বাস্তবায়ন, অবকাঠামোগত সুবিধা থাকা এবং নতুন ব্যবস্থার সঙ্গে জনগণের খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতার ওপর এই ডিজিটাল বিচারব্যবস্থার সাফল্য অনেকাংশেই নির্ভর করবে।

Previous Post

কারণে-অকারণে ওয়াকআউট না করতে বিরোধী দলকে স্পিকারের আহ্বান

Correspondent 2

Correspondent 2

Related Posts

কারণে-অকারণে ওয়াকআউট না করতে বিরোধী দলকে স্পিকারের আহ্বান
দেশীয় সংবাদ

কারণে-অকারণে ওয়াকআউট না করতে বিরোধী দলকে স্পিকারের আহ্বান

এপ্রিল ১৯, ২০২৬
0
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি সম্পন্ন
দেশীয় সংবাদ

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি সম্পন্ন

এপ্রিল ১৯, ২০২৬
0
তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: মন্ত্রী
দেশীয় সংবাদ

তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: মন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬
0
দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার
দেশীয় সংবাদ

দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার

এপ্রিল ১৯, ২০২৬
0
ডিজেল–পেট্রোলসহ সব জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি, সোমবার থেকে কার্যকর
দেশীয় সংবাদ

সরকারি তথ্যে জ্বালানি তেলের ‘রেকর্ড মজুত’, বাস্তবে কেন হাহাকার?

এপ্রিল ১৯, ২০২৬
0
অ্যাম্বুলেন্সে তেল পাচারে ৭ জন আটক, সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি জব্দ
দেশীয় সংবাদ

অ্যাম্বুলেন্সে তেল পাচারে ৭ জন আটক, সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি জব্দ

এপ্রিল ১৯, ২০২৬
0

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • বিচার বিভাগে ডিজিটাল অগ্রযাত্রা, জনভোগান্তি কমাতে সংস্কারে গতি আনছে সরকার
  • কারণে-অকারণে ওয়াকআউট না করতে বিরোধী দলকে স্পিকারের আহ্বান
  • কম বয়সেই বাড়ছে হাঁটু ব্যথা, সমাধানে ৫ কার্যকরী কৌশল
  • ভিজিট ভিসায় হজ বন্ধ করল সৌদি, জরিমানসহ একগুচ্ছ নতুন নির্দেশনা
  • শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি সম্পন্ন

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025