ঢাকা: উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে (বিআরপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির জন্য ‘হাতী’ প্রতীক বরাদ্দ করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
নিবন্ধনের বিস্তারিত
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে:
“হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর- ১১১২২/২০১৮-এর সূত্রে গত ২৩ জুলাই, রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী, প্রধান কার্যালয় ৮৮/১, শহীদ ফারুক রোড (৩য় তলা), দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪-এ অবস্থিত বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে (বিআরপি) পুনরাদেশ না দেয়া পর্যন্ত নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করিয়াছে। উক্ত দলের জন্য ‘হাতী’ প্রতীক সংরক্ষণ করা হইয়াছে।”
এর মধ্য দিয়ে আইনি প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত দলের তালিকায় যুক্ত হলো বাংলাদেশ রিপাবলিকান পার্টি।

















