দুপুর ১:১১, মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

    বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

    বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

    প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ

    প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ

    দেশের বাজারে নতুন রেকর্ড ছুঁল স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার

    দেশের বাজারে নতুন রেকর্ড ছুঁল স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার

    লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের হামলা ও উত্তেজনা

    লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের হামলা ও উত্তেজনা

    যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

    যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

    সিভিল সার্জনকে ব্যবস্থাপনা ঠিক করতে দিলেন ৩ দিন

    সিভিল সার্জনকে ব্যবস্থাপনা ঠিক করতে দিলেন ৩ দিন

    দেশে ফিরলেন ৫৬৮৬৮হাজি, মারা গেছেন কত জন?

    দেশে ফিরলেন ৫৬৮৬৮হাজি, মারা গেছেন কত জন?

    নয়াদিল্লিতে প্রবেশে বাধা, বিমানবন্দর থেকেই ফেরত এলেন ডা. জাহেদ উর রহমান

    নয়াদিল্লিতে প্রবেশে বাধা, বিমানবন্দর থেকেই ফেরত এলেন ডা. জাহেদ উর রহমান

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল সভাপতির বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের পর লাশ উদ্ধার, ৬ দিন পর শনাক্ত

Correspondent 2 by Correspondent 2
এপ্রিল ৫, ২০২৬
in দেশীয় সংবাদ
0
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল সভাপতির বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের পর লাশ উদ্ধার, ৬ দিন পর শনাক্ত

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা ও তার অনুসারীদের বিরুদ্ধে এক যুবককে অপহরণের ঘটনায় মামলা দায়ের করার পর ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা ও তার অনুসারীদের বিরুদ্ধে এক যুবককে অপহরণের ঘটনায় মামলা দায়ের করার পর ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, অপহরণের পরদিনই ৩০ মার্চ ওই যুবকের লাশ রূপগঞ্জ থানা এলাকায় অজ্ঞাত হিসেবে উদ্ধার হয়। উদ্ধারের সময়কার লাশের ছবি দেখে গতকাল রোববার সকালে পরিবারের লোকজন তা শনাক্ত করেন। গত ২৯ মার্চ সন্ধ্যায় ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকা থেকে অপহরণের শিকার হন ২১ বছর বয়সী যুবক শুভ। সে পূর্ব ইসদাইর রসুলবাগের ঝুট ব্যবসায়ী মো: সোহেলের ছেলে। অপহরণের পরদিন ৩০ মার্চ সকালে রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার কালনী এলাকা থেকে শুভর লাশ উদ্ধার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হয়। তার মাথা, মুখমন্ডল, হাত বা ও বুকে আঘাতের চিহ্ন ছিল। নীলাফুলা জখম ছিল। শরীরের এসব জখম হত্যার পূর্বের নির্যাতনের নির্দেশ করছে বলে জানান তিনি।

লাশের পরিচয় শনাক্ত করতে না পারায় অজ্ঞাত অবস্থাতেই রাজউকের কবরস্থানে পুলিশের তত্ত্বাবধানে দাফন করা হয়। তবে, লাশের ময়নাতদন্তের পর এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলাও দায়ের করে বলে জানান ওসি সালাউদ্দিন।

এদিকে, গত ১ এপ্রিল ফতুল্লা মডেল থানায় শুভর অপহরণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়। ওই মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত ইসলাম রানাকে প্রধান আসামি করে আরো ১০ জনকে অভিযুক্ত করেন শুভর মা মাকসুদা বেগম।

সাখাওয়াত ইসলাম রানা ২০০৫ সালে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ মারা যাওয়া যুবদলের সেই সময়ের ক্যাডার মমিনউল্লাহ ডেভিডের ভাগ্নে।

মামলায় মাকসুদা অভিযোগ করেন, তার বড় ছেলে শুভকে মারধরের পর একটি ব্যাটারিচালিত ইজিবাইকে তোলা হয়। ওই ইজিবাইকের পেছনে পেছনে শুভর মোটরসাইকেলটিও চালিয়ে যান স্বেচ্ছাসেবক দল নেতা রানা। এরপর শুভ কিংবা তার মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনার ১৫ থেকে ২০ দিন আগে চাষাঢ়া রেললাইন এলাকায় সাখাওয়াত ইসলাম রানার সাথে তর্ক হয় শুভর। এরপর থেকে রানা ও তার সহযোগীরা শুভকে হত্যার হুমকি দিচ্ছিলো বলেও এজাহারে উল্লেখ করেন তার মা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি গ্যারেজের সামনে সাখাওয়াত ইসলাম রানাসহ কয়েকজন দাঁড়িয়ে আছেন। তর্কের এক পর্যায়ে ছুরি হাতে রানা ও তার সহযোগীদের ধাওয়া দেন শুভ।

তার মা এজাহারে আরো লেখেন, শুভ আগে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র মেরামতের কাজ করলেও পরে এলাকার কিছু বখাটে যুবকের সাথে মাদক সেবনে আসক্ত হয়ে পড়ে। অপরাধ কর্মকাণ্ডেও সে জড়িয়ে পড়েছিল। মামলার পর পুলিশ তিনজনকে গ্রেফতার করতে পারলেও শুভর সন্ধান দিতে পারেনি।

গতকাল রোববার তদন্তের প্রেক্ষিতে ৩০ মার্চ উদ্ধার হওয়া রূপগঞ্জের অজ্ঞাত লাশর ছবি দেখালে পরিবারের লোকজন তা শুভর বলে শনাক্ত করে বলে জানান ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। মামলাটি এখন অপহরণের পর হত্যা হিসেবে তদন্ত করা হবে বলেও জানান।

এদিকে, মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত ইসলাম রানাসহ অন্যরা পলাতক রয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের গ্রেফতারেও অভিযান চালাচ্ছে পুলিশ।

যদিও শুভর বাবা মো: সোহেলের অভিযোগ, অপহরণের রাতেই থানা পুলিশের শরনাপন্ন হয়েছিলেন তিনি। তবে, পুলিশের সহযোগিতা পাননি। মামলাও রেকর্ড করা হয়েছে তিনদিন পর।

সোহেল বলেন, শুরু থেকেই সবার নাম বলছি, কারা তুইল্লা নিয়া গেছে তাদের নামও বলছি। কিন্তু পুলিশ পাত্তা দেয় নাই। আসামিরা প্রকাশ্যে ঘুরলেও ধরে নাই। শুরুতেই পুলিশ গুরুত্ব দিলে আমার ছেলেরে হয়তো জীবিত পাইতাম।

তিনি ছেলে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিও জানান। তবে, তদন্তে কোনো প্রকার অবহেলা ছিল না বলে দাবি করেন ফতুল্লা থানা পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন।

তিনি বলেন, আমি নিজে শুরু থেকে ঘটনাটির আপডেট ফলো রেখেছি। সারাদিন পুলিশ কাজ করেছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। আমাদের প্রথম টার্গেট ছিল ভিক্টিমকে উদ্ধার করা আর কারা জড়িত তাদের শনাক্ত করা।

Previous Post

বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা, নিহত ১: আন্তর্জাতিক সংস্থা

Next Post

অমুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল

Correspondent 2

Correspondent 2

Related Posts

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
দেশীয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

জুন ১৬, ২০২৬
0
বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
দেশীয় সংবাদ

বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

জুন ১৬, ২০২৬
0
প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ
দেশীয় সংবাদ

প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ

জুন ১৬, ২০২৬
0
দেশের বাজারে নতুন রেকর্ড ছুঁল স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার
দেশীয় সংবাদ

দেশের বাজারে নতুন রেকর্ড ছুঁল স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার টাকা পার

জুন ১৬, ২০২৬
0
লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের হামলা ও উত্তেজনা
দেশীয় সংবাদ

লন্ডনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সভায় আওয়ামী লীগের হামলা ও উত্তেজনা

জুন ১৬, ২০২৬
0
যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
দেশীয় সংবাদ

যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা

জুন ১৫, ২০২৬
0
Next Post
অমুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল

অমুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • উড্ডয়নের পরই বিধ্বস্ত মার্কিন কৌশলগত বোমারু বিমান, নিহত ৮
  • গোল্ডস্মিথসের সংকট ব্রিটিশ উচ্চশিক্ষার জন্য অশনিসংকেত
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
  • বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
  • প্রতিমন্ত্রীর পরিবারের নামে ইউনিয়নের নামকরণ সংসদে জামায়াত এমপির তীব্র ক্ষোভ

Recent Comments

No comments to show.

Archives

  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025